Contents ৩১০ তাফসীরে ইবৃন কাছীর করীম (সা) বলেন ঃ কিয়ামতের দিন মুনাফিকের অবস্থান হইবে ১ ৬৮৯১ /! ৬৮2 SLAILS =:511 (দুই পাল ভেড়ার মধ্যবর্তী বিচরণশীল একটি ভেড়ার অবস্থার সমতুল্য) । উহা এই পালের নিকট আসিলে পালের ভেড়াগুলি উহাকে শিং দিয়া আঘাত করে, আবার এ পালের নিকট গেলে উহারা উহাকে শিং দিয়া আঘাত করে। ইহা শুনিয়া হযরত ইব্ন উমর (রা) বলিলেন, তুমি মিথ্যা বলিতেছ। ইহাতে উপস্থিত জনতা ইবৃন আবূ আবীদার প্রশংসা করিল । হযরত ইব্ন উমর (রা) বলিলেন, তোমরা তোমাদের এই সঙ্গী সম্বন্ধে যেরূপ ধারণা পোষণ করো, আমিও তাহার সম্বন্ধে সেইরূপ ধারণা পোষণ করি। কিন্তু আমার সাক্ষী হইতেছেন আল্লাহ । নবী করীম (সা) বলিয়াছেন, কিয়ামতের দিনে মুনাফিকের অবস্থা হইবে ৬ ৪5 ৩৮০২১51 (দুই ভেড়ায় মধ্যবর্তী স্থানে বিচরণশীল একটি ভেড়ার অবস্থার তুল্য) ৷ উহা এই ভেড়ার নিকট আসিলে উহাকে শিং দিয়া আঘাত করে, আবার এঁ ভেড়ার নিকট গেলে উহাকে শিং দিয়া আঘাত করে। ইব্ন আবূ আবীদা বলিলেন, উহাদের অর্থ তো একই । হযরত আবদুল্লাহ ইব্ন উমর (রা) বলিলেন, আমি এইরূপই শুনিয়াছি। ইমাম আহমদ (র)......ইব্ন জাফর মুহাম্মদ ইব্ন আলী (র) হইতে বর্ণনা করিয়াছেন ৪ একদা উবায়দ ইব্ন উমায়র লোকদের নিকট বক্তব্য রাখিতেছিলেন। তাহার নিকট তখন হযরত আবদুল্লাহ ইব্ন উমর (রা)-ও উপস্থিত ছিলেন। উবায়দ ইব্ন উমায়র বলিলেন, নবী করীম (সা) বলিয়াছেন ঃ মুনাফিকের অবস্থা হইতেছে, দুই পাল ভেড়ার মধ্যবর্তী স্থানে (অস্থিরভাবে) বিচরণশীল ভেড়ার অবস্থার সমতুল্য । উহা এই পালের নিক্ট আগমন করিলে পালের ভেড়াগুলি উহাকে শিং দিয়া আঘাত করে, আবার এ পালের নিকট গমন করিলে উহারা উহাকে লাথি মারে। হযরত ইব্ন উমর (রা) বলিলেন, হাদীসটি এইরূপ নহে। নবী করীম (সা) বলিয়াছেন, মুনাফিকের অবস্থা হইতেছে ০১৫ ৬৩ 5.১২ -- দুই ভেড়ার মধ্যবর্তী স্থানে (অস্থিরভাবে) বিচরণশীল কোন ভেড়ার অবস্থার সমতুল্য । উহা এই ভেড়ার নিকট আগমন করিলে উহাকে শিং দিয়া আঘাত করে, আবার এ ভেড়ার নিকট গমন করিলে উহাকে শিং দিয়া আঘাত করে। ইহাতে উবায়দ ইব্ন উমায়র রাগান্বিত হইলেন । এতদ্দর্শনে হযরত আবদুল্লাহ্ ইব্ন উমর (রা) বলিলেন, শুনুন, আমি উহা [নবী করীম (সা)-এর নিকট হইতে] না শুনিলে আপনাকে শুনাইতাম না। ইমাম আহমদ (র)......ইয়াফুর ইব্ন যুদী হইতে বর্ণনা করিয়াছেন £ একদা উবায়দ ইবৃন উমায়র লোক সমক্ষে উপদেশমূলক ঘটনা বর্ণনা করিতেছিলেন। তিনি বলিলেন, নবী করীম (সা) বলিয়াছেন ৪ মুনাফিকের অবস্থা হইতেছে ১০১৯! ১১ ISLA ha অর্থাৎ দুইপাল ভেড়ার মাঝখানে এদিকে ওদিকে ধাবমান একটি ভেড়ার অবস্থার সমতুল্য । হযরত ইব্ন উমর (রা) বলিলেন, সাবধান! তোমরা নবী করীম (সা) সম্বন্ধে মিথ্যা বলিও না। তিনি উহা বলেন নাই । তিনি বলিয়াছেন £ মুনাফিকের অবস্থা হইতেছে দুই ভেড়ার মাঝখানে এদিক ওদিক ধাবমান একটি ভেড়ার অবস্থার সমতুল্য । ইমাম আহ্্মদ (র) উপরোক্ত হাদীস হযরত ইব্ন উমর (রা) হইতে উবায়দ ইব্ন উমায়রের মাধ্যমে বর্ণনা করিয়াছেন। ইব্ন আবূ হাতিম (র)......হযরত আবদুল্লাহ ইব্ন মাসউদ (রা) হইতে বর্ণনা করিয়াছেন যে, হযরত আবদুল্লাহ ইব্ন মাসউদ (রা) বলেন £ মুমিন, মুনাফিক এবং কাফিরের অবস্থা
— পৃষ্ঠা ৩০৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।