Contents সূরা নিসা ৩০৯ ইমাম মালিক (র)......হযরত আনাস ইবনে মালিক (রা) হইতে বর্ণনা করিয়াছেন ৪ রাসূলুল্লাহ (সা) বলিয়াছেন £৪ এই হইতেছে মুনাফিকের নামায । এই হইতেছে মুনাফিকের নামায । এই হইতেছে মুনাফিকের নামায । সে সূর্যের অস্তগমনের অপেক্ষায় থাকে। সূর্য শয়তানের দুই শৃঙ্গের মধ্যে পতিত হইলে সে উঠিয়া দ্রুত চারি রাকাআত নামায পড়িয়া লয় । উহাতে সে সামান্যই আল্লাহকে স্মরণ করে। ইমাম মুসলিম, ইমাম তিরমিযী ও ইমাম নাসাঈ (র)' উপরোক্ত হাদীস উপরোল্লিখিত রাবী আলা ইবনে আবদুর রহমান হইতে বর্ণনা করিয়াছেন। ইমাম তিরমিযী উপরোক্ত হাদীসকে হাসান-সহীহ বলিয়া আখ্যায়িত করিয়াছেন। EL AY IA AY ASD nie অর্থাৎ ইহারা ঈমান ও কুফরের মধ্যে দোদুল্যমান রহিয়াছে। ইহারা বাহ্য আচরণ ও অন্তর উভয় দিক দিয়া না মু'মিনদের সহিত রহিয়াছে আর না কাফিরদের সহিত রহিয়াছে, বরং বাহ্য আচরণে মু’মিনদের সহিত এবং অন্তরে কাফিরদের সহিত রহিয়াছে। ইহারা ঈমান ও কুফরের মাঝখানে দোদুল্যমান হইয়া কখনো মু’মিনদের প্রতি এবং কখনো কাফিরদের প্রতি ঝুঁকিয়া পড়ে। যেমন অন্যত্র আল্লাহ তা‘আলা বলিয়াছেন ৪ Iss pele pb lS cs pice ag Lai Ll ‘যখন তাহারা আলো পায়, উহাতে অগ্রসর হয় এবং যখন আঁধারে হাবুডুবু খায়, তখন দাড়াইয়া থাকে৷’ মুজাহিদ (র) বলিয়াছেন £ :১;৯ 17 অর্থাৎ ইহারা সাহাবীদের সহিতও নহে এবং ১), £9; ০4। অৰ্থাৎ ইহারা ইয়াহুদীদের সহিতও নহে। ইব্ন জারীর (র)......হযরত ইব্ন উমর (রা) হইতে বর্ণনা করিয়াছেন যে, নবী করীম (সা) বলিয়াছেন ৪ মুনাফিকের অবস্থা হইতেছে দুই পাল ভেড়ার মধ্যবর্তী স্থানে দুইদিকে ধাবমান একটি ভেড়ার অবস্থার সমতুল্য । ভেড়াটি একবার এই ভেড়ার পালের দিকে দোৌড়াইয়া আসে এবং একবার এ ভেড়ার পালের দিকে দৌড়াইয়া যায়। কোন্ ভেড়ার পালের সহিত চলিবে, তাহা ঠিক করিতে পারে না। ইব্ন জারীর (র) বলেন, ইমাম মুসলিম (র) ভিন্ন অন্য কেহ উপরোক্ত হাদীস বর্ণনা করেন নাই । ইমাম মুসলিম (র) ইহা মাওকুফ হাদীস হিসাবেও বর্ণনা করিয়াছেন। আমি (ইব্ন কাছীর) বলিতেছি £ ইমাম আহমদ (র) ইহা মারফ্ু হাদীস হিসাবে বর্ণনা করিয়াছেন। এইরূপে হযরত ইব্ন উমর (রা) হইতে ইসমাঈল ইব্ন আইয়াশ এবং আলী ইব্ন আসিম (র) মারফ্* বাণী হিসাবে বর্ণনা করিয়াছেন। অনুরূপ ইব্ন আবু শায়বা, হাম্মাদ ইব্ন সালমা ও সাখর ইব্ন জুওয়াইরিয়াহ্ (র) ইব্ন উমরের মাধ্যমে মারফ্ বর্ণিত হইয়াছে। ইমাম আহমদ (র)......হুযায়ল ইব্ন বিলাল (রা) হইতে বর্ণনা করিয়াছেন £ একদা ইব্ন আবূ আবীদা পবিত্র মঙ্কায় এক স্থানে উপবিষ্ট ছিলেন। হযরত আবদুল্লাহ ইব্ন উমর (রা)-ও তখন সেখানে উপস্থিত ছিলেন। ইব্ন আবূ আবীদা বলিলেন, আমার পিতা বলিয়াছেন যে, নবী
— পৃষ্ঠা ৩০৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।