Contents ৩০৮ তাফসীরে ইব্ন কাছীর ALAS Iai lalla 130 উপরোক্ত সনদ ভিন্ন অন্য সনদেও অনুরূপ রিওয়ায়াত হযরত ইব্ন আব্বাস (রা) হইতে বৰ্ণিত রহিয়াছে। দহন তুমায়কদের জে খারা তাআহাজনাত বলত হেঃ lS pay 91 sll Jd অর্থাৎ ‘তাহারা নামাযে শৈথিল্য সহকারে হাযির হয়!’ ual il অর্থাৎ ‘তাহারা লোককে দেখায় ৷' পূর্ববর্তী আয়াতাংশে নামাযে মুনাফিকদের বাহ্য বৈশিষ্ট্য বর্ণিত হইয়াছে। আয়াতের এই অংশে তাহাদের অন্তরের বৈশিষ্ট্য বর্ণিত হইতেছে। ইহার তাৎপর্য এই যে, তাহাদের মনে আল্লাহর প্রতি ভালবাসা, নিষ্ঠা ও একাগ্রতা নাই । এমন কি আল্লাহর সহিত তাহাদের আদৌ কোনো সম্পর্ক নাই । তাহারা মানুষের ভয়ে তাহাদিগকে প্রতারণা করিবার জন্য নামাযে উপস্থিত হয়। আর এ কারণেই দেখা যায়, যে সকল নামাযে অন্ধকারে লোকেরা একে অপরকে সাধারণত দেখিতে পায় না যেমন, ইশা ও ফজরের নামায, সে সকল নামাযে ইহারা খুব কমই উপস্থিত হয়। বুখারী ও মুসলিম শরীফে বর্ণিত রহিয়াছে যে, নবী করীম (সা) বলিয়াছেন $ মুনাফিকদের নিকট অধিকতম কষ্টদায়ক নামায হইতেছে ইশার নামায ও ফজরের নামায । যদি তাহারা উপস্থিত হইত । আমার ইচ্ছা হয়, নামাযের জন্যে ইকামাত বলিতে নির্দেশ দিই আর উহা বলা হয়। অতঃপর কাহাকেও ইমাম হইয়া নামায আদায় করিতে নির্দেশ দিই আর সে উহা করে। অতঃপর কতিপয় লোক লইয়া সেই সকল লোকের নিকট যাই যাহারা নামাযে উপস্থিত হয় না এবং তাহাদের শুদ্ধ তাহাদের ঘরবাড়ি ভ্বালাইয়া দিই । অন্য এক রিওয়ায়াতে বর্ণিত রহিয়াছে যে, নবী করীম (সা) বলেন ঃ সেই সত্তার শপথ যাহার হস্তে আমার প্রাণ রহিয়াছে, তাহাদের কেহ যদি সংবাদ পাইত যে, সে একখানা স্থূল অস্থি অথবা দুইখানা লোভনীয় ক্ষুর লাভ করিতে পারিবে, তবে সে নিশ্চয়ই নামাযে উপস্থিত হইত । সেই সকল লোকের ঘরবাড়িতে যদি নারী ও শিশু-কিশোর না থাকিত, তবে আমি তাহাদিগকে শুদ্ধ তাহাদের ঘরবাড়ি জ্বালাইয়া দিতাম । হাফিয আবু ইয়ালা (র)......হযরত আবদুল্লাহ (রা) হইতে বর্ণনা করিয়াছেন যে, রাসূলুল্লাহ্ (সা) বলিয়াছেন £ যে ব্যক্তি লোক সমক্ষে সুন্দররূপে নামায আদায় করে; অথচ নির্জনে ক্রটিপূর্ণ করিয়া উহা আদায় করে, সে তাহার মহান প্রতিপালক প্রভুর প্রতি তাচ্ছিল্য প্রদর্শন করে। LG YUN SLY অর্থাৎ তাহারা নামাযে আল্লাহর প্রতি ভয়-ভীতি, মনোযোগ ও মনোনিবেশের ধার ধারে না। . তাহারা উহাতে যাহা বলে, তৎ্প্রতি তাহাদের অন্তর নিবিষ্ট থাকে না; বরং তাহারা উহাতে উদাসীন, অমনোযোগী ও নির্লিপ্ত থাকে। যে মহাকল্যাণ নামাযে নিহিত রহিয়াছে, তাহারা উহা লাভে অনিচ্ছুক ও পরাজুখ থাকে ।
— পৃষ্ঠা ৩০৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।