তাফসীরে ইবনে কাছীর ৩য় খণ্ড
/ ৮৬৮
📝 লেখা 📖 পিডিএফ

Contents ‘৩০২ তাফসীরে ইব্ন কাছীর তাফসীর £ আলোচ্য প্রথম আয়াতে আল্লাহ তা'আলা বলিতেছেন £ যাহারা একবার ঈমান আনে, অতঃপর কাফির হইয়া যায়; পুনরায় ঈমান আনে, অতঃপর কাফির হইয়া যায়, তৎপর উহাতে স্থির থাকিয়া কুফরে ক্রমান্যয়ে জঘন্য হইতে জঘন্যতর হইতে থাকে এবং এই অবস্থায় মৃত্যুপ্রাপ্ত হয়, আল্লাহ তাহাদিগকে না কোনক্রমে ক্ষমা করিবেন, না তাহাদিগকে শাস্তি হইতে নিষ্কৃতি দিবেন। তেমনি তিনি তাহাদিগকে বেহেশতের রাস্তাও নিদেশ করিবেন না। ইব্‌ন আবূ হাতিম (র).... হযরত ইব্‌ন আব্বাস (রা) হইতে বর্ণনা করিয়াছেন ৪ 1,95 /,% অৰ্থাৎ দীৰ্ঘকাল ধরিয়া কুফরের উপর রহিয়াছে এবং তদবস্থায় য় মৃত্যুপ্রাপ্ত হইয়াছে। মুজাহিদ (র)-ও উহার অনুরূপ ব্যাখ্যা করিয়াছেন। ইব্‌ন আবূ হাতিম (র)......হযরত আলী (রা) হইতে বর্ণনা করিয়াছেন যে, হযরত আলী (রা) বলিয়াছেন £ ইসলামত্যাগী ব্যক্তিকে তিনবার তওবার সুযোগ প্রদান করা হয়। অতঃপর তিনি উহার সপক্ষে আলোচ্য আয়াত তিলাওয়াত করিয়া শুনাইলেন। আলোচ্য দ্বিতীয় আয়াতে আল্লাহ তা'আলা বলিতেছেন ৪ যেহেতু মুনাফিকগণ পূর্ব আয়াতে উল্লেখিত বৈশিষ্ট্যের অধিকারী, তাই তাহাদিগকে যন্ত্রণাদায়ক মহাশাস্তি সম্বন্ধে সংবাদ দাও । আলোচ্য তৃতীয় আয়াতে আল্লাহ তা‘আলা মুনাফিকদের স্বরূপ উদ্ঘাটন প্রসঙ্গে বলিতেছেন £ তাহারা প্রকৃতপক্ষে মু’মিনদিগকে নহে; বরং কাফিরদিগকে বন্ধু হিসাবে গ্রহণ, করে। তাহারা গোপনে কাফিরদিগকে বলে, আমরা তো তোমাদের দলেই রহিয়াছি। SRRTOEN SUT bass dal ul Pall pasie LA অর্থাৎ ‘তাহারা (মুনাফিকগণ) কি তাহাদের (কাফিরদের) নিকট হইতে সম্মান পাইতে চাহে? সম্মান সবটুকুই আল্লাহর অধিকারে রহিয়াছে।' অনুরূপভাবে অন্যত্র তিনি বলিয়াছেন ৪ Lies all alli Ball 32 VE ‘যে ব্যক্তি ইয্যত চায়, (তাহার জানা উচিত) অনন্তর ইয্যতের সবকিছু আল্লাহ্র অধিকারে’ তিনি আরও বলিয়াছেন ৪ Ea Set A Lao “মর্যাদা তো একমাত্র আল্লাহ, তাহার রাসূল ও মু’মিনদের জন্যে নির্ধারিত। কিন্তু মুনাফিকগণ তাহা জানে না৷” আলোচ্য আয়াতের এই অংশে আল্লাহ তা‘আলা তাহার নিকট হইতে সম্মান লাভ করিতে, তাহার দাসত্ব স্বীকার করিয়া লইতে এবং যেই মু’মিনগণের জন্যে ইহজগত ও পরজগত, আহ্বান জানাইতেছেন। এখানে একটি হাদীস উল্লেখযোগ্য । ইমাম আহমদ (র)......হযরত আবু রায়হানা (রা) হইতে বর্ণনা করিয়াছেন যে, রাসূলুল্লাহ (সা) বলিয়াছেন £ যে ব্যক্তি গর্বের সহিত নয়জন কাফির পূর্বপুরুষের সংগে স্বীয় রক্ত সম্পর্ক প্রদর্শন করে, সে দোযখে তাহাদের সহিত দশম ব্যক্তি হইবে ।

— পৃষ্ঠা ৩০০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।