তাফসীরে ইবনে কাছীর ৩য় খণ্ড
/ ৮৬৮
📝 লেখা 📖 পিডিএফ

Contents ৩২ তাফসীরে ইব্‌ন কাছীর ইব্‌ন শিহাব (র) বলেন ঃ তিনি তৃতীয়বার না চতুর্থবারের পর বিক্রি দেওয়ার কথা বলিয়াছিলেন, আমার ঠিক মনে নাই ৷ সহীহদ্বয়ে হাদীসটি উদ্ধৃত হইয়াছে। ইব্‌ন শিহাব (র) আরও বলেন ঃ মুসলিমের নিকট ,,5.51। এর অর্থ হইল =| অর্থাৎ রশি। মোটকথা তাহারা বলেন যে, এই হাদীসে অবিবাহিতা দাসীদের শাস্তি নির্ধারণ করা হয় নাই ৷ তবে আয়াতে বিবাহিতা দাসীদের শাস্তি নির্ধারিত করিয়া বলা হইয়াছে যে, তাহাদের শাস্তি হইল আযাদ বিবাহিতা নারীর অর্ধেক । অতএব দেখা যাইতেছে যে, এই পন্থায় কুরআন ও হাদীসের মধ্যে সুন্দরভাবে সামঞ্জস্য বিধান করা যায়। আল্লাহই ভালো জানেন। উহা হইতে স্পষ্টতর হাদীস হইল হযরত ইব্‌ন আব্বাস (রা) হইতে বর্ণিত হাদীস । সাঈদ ইব্ন মানসূর (র)...... হযরত ইব্‌ন আব্বাস (রা) হইতে বর্ণনা করিয়াছেন যে, ইব্‌ন আব্বাস (রা) বলেন ৪ রাসূলুল্লাহ (সা) বলিয়াছেন £ ‘কোন দাসীর উপর হদ্‌ নাই যে পর্যন্ত না সে বিবাহিতা হয়। যখন সে স্বামী গ্রহণ করিয়া বিবাহিতা হইবে, তখন তাহার উপর স্বাধীন বিবাহিতা নারীর অর্ধেক শাস্তি প্রয়োগ করা হইবে!” আবদুল্লাহ ইব্‌ন ইমরান আবিদী ও ইব্ন খুযায়মা (র)......সুফিয়ান (র) হইতে মারফু সূত্রেও ইহা বৰ্ণিত হইয়াছে। ইব্ন খুযায়মা (রা) বলেন ৪ এই হাদীসটিকে মারফু বলা ভুল । মূলত হাদীসটি মাওকুফ । কেননা ইহা ইব্‌ন আব্বাস (রা)-এর ব্যক্তিগত অভিমত । আবদুল্লাহ ইব্‌ন ইমরানের হাদীসে বায়হাকীও ইব্ন খুযায়মার অনুরূপ মন্তব্য করিয়াছেন। দ্বিতীয় পক্ষের বক্তব্য হইল যে, হযরত আলী (রা) এবং হযরত উমর (রা) হইতে বর্ণিত হাদীস দুইটি একই ঘটনার মীমাংসায় ভিন্ন ভিন্ন দুইটি হাদীসমাত্র। দ্বিতীয়ত, আবূ হুরায়রা (রা)-এর হাদীসটির বহু উত্তরও রহিয়াছে যথা ৪ এক. হাদীসদ্বয়ে বিবাহিতা দাসীদেরকে তুলনা করার দ্বারা উভয় হাদীসের মধ্যে আরো ঘনিষ্টতার সৃষ্টি হইয়াছে। দুই. কোন কোন রিওয়ায়াতে ১/। (৫41০ 5 ৯ এই বাক্যটি নাই। তাই বলা যায়, এই বাক্যটি প্রক্ষিপ্ত। তিন. এই হাদীসটি দুইজন সাহাবী হইতে বর্ণিত । পক্ষান্তরে উহা মাত্র আবূ হুরায়রা (রা) হইতে বর্ণিত । অতএব একের মুকাবিলায় দুই-ই প্রাধান্য পায়। উপরন্তু আববাদ ইব্ন তামীমের চাচা হইতে আব্বাদ ইব্‌ন তামীমের সনদে মুসলিমের শর্তে নাসাঈও অনুরূপ বর্ণনা করিয়াছেন। ইব্‌ন তামীমের চাচা ছিলেন বদরের শহীদ এক ভাগ্যবান সাহাবী । তিনি বলেন ৪ রাসূলুল্লাহ (সা) বলিয়াছেন, যদি দাসী ব্যভিচার করে, তবে তাহাকে চাবুক মার; আবার যদি ব্যভিচার করে, তখনও চাবুক মার. আবার যদি ব্যভিচার করে, তবে তাহাকে চুলের একগুচ্ছ বেণীর বিনিময়ে হইলেও বিক্রি করিয়া ফেল। চার. কোন কোন রিওয়ায়াতে ,= (হদ্‌)-কে ১এ৷= (জিলদ)-এর উপর প্রয়োগ করা হইয়াছে। ইহাতে অর্থের মধ্যে বিভিন্নতা আসে না। তবে হয়ত তাহারা জিলদকে হদ ধারণা

— পৃষ্ঠা ৩০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।