Contents সূরা নিসা ২৯১ ইব্ন জারীর (র)...... ইবনে সীরীন (র) হইতে বর্ণনা করিয়াছেন যে, ইবনে সীরীন (র) বলেন £ একদা একটি লোক হযরত উমর (রা)-এর নিকট আগমন করিয়া তাহাকে একটি আয়াতের ব্যাখ্যা জিজ্ঞাসা করিলে তিনি তাহাকে চাবুক মারিলেন। আরেকটি লোক আলোচ্য আয়াতের ব্যাখ্যা জানিতে চাহিলে হযরত উমর (রা) বলিলেন, এইরূপ প্রশ্নই তোমরা করিবে। এইরূপ ঘটিতে দেখা যায় যে, কাহারও স্ত্রী বৃদ্ধা হইয়া যাইবার ফলে সে ব্যক্তি সন্তান লাভের উদ্দেশ্যে অন্য বিবাহ করে। উপরোক্ত আবস্থায় উক্ত ব্যক্তি ও তাহার বৃদ্ধা স্ত্রীর মধ্যে কোনরূপ শর্তে সন্ধি হইলে উহা জায়েষ ও বৈধ হইবে । আয়াতে আল্লাহ তাআলা তাহাই বলিয়াছেন। ইব্ন আবূ হাতিম (র)......খালিদ ইব্ন আরআরা বর্ণনা করিয়াছেন ৪ একদা জনৈক ব্যক্তি হযরত আলী (রা)-এর নিকট আগমন করিয়া তাহাকে আলোচ্য আয়াতের ব্যাখ্যা জিজ্ঞাসা করিলে হযরত আলী (রা) বলিলেন, কেহ তাহার স্ত্রীর রূপহীনতা, বার্ধক্য, কর্কশ স্বভাব অথবা অপরিচ্ছন্নতার কারণে তাহার প্রতি বীঁতরাগ ও বীতস্পৃহ হইয়া তাহাকে তালাক দিতে চাহিলে, এবং স্ত্রীর নিকট তালাক অনভিপ্রেত ও অনাকাঙ্ক্ষিত হইলে স্ত্রী যদি স্বীয় মাহরের অংশবিশেষের দাবি অথবা স্বামীর নিকট তাহার প্রাপ্য রাত্রি যাপনের অংশবিশেষের দাবি ত্যাগ করে, তবে উহা জায়েয ও বৈধ হইবে৷ স্বামীর পক্ষে উক্ত সুবিধা গহণ করায় কোনো দোষ নাই । ইমাম আবূ দাউদ আত-তায়ালিসী উপরোক্ত হাদীস বর্ণনা করিয়াছেন। ইমাম ইব্ন জারীর (র) উপরোক্ত হাদীস বর্ণনা করিয়াছেন। হযরত ইব্ন আব্বাস (রা), আবীদা আস-সালমানী, মুজাহিদ, ইব্ন যুবায়র, শা‘বী, সাঈদ ইব্ন যুবায়র, আতা, আতিয়া আল-আওফী, মাকহুল, হাসান, হাকাম ইব্নে উতবা এবং কাতাদা (র) প্রমুখ বহু সংখ্যক পূর্বসূরী ইমামও আলোচ্য আয়াতের অনুরূপ ব্যাখ্যাই করিয়াছেন। আলোচ্য আয়াতের উপরোক্ত ব্যাখ্যার বিরোধী কোনো ব্যাখ্যা কেহ করিয়াছেন, এইরূপ আমার জানা নাই । আল্লাহই সৰ্বজ্ঞ। ইমাম শাফিঈ (র)......ইব্ন মুসাইয়্যাব (র) হইতে বর্ণনা করিয়াছেন ঃ মুহাম্মদ ইবন বার্ধক্য বা অন্য কোনো কারণে হযরত রাফি‘ (রা) তাহাকে তালাক দিতে মনস্থ করিলেন। স্ত্রী বলিল, আমাকে তালাক দিবেন না। আপনি আমার প্রাপ্য হক যতটুকু চাহেন দেবেন, তাহাতে আমার আপত্তি থাকিবে না । এই ঘটনা উপলক্ষে আলোচ্য আয়াত নাযিল হইল । হাকিম (র) তাহার মুসতাদরাক সংকলনে সাঈদ ইব্ন মুসাইয়াব ও সুলায়মান ইবনে ইয়াসার হইতে উপরোক্ত রিওয়ায়াত বিশদরূপে বর্ণনা করিয়াছেন। আবূ বকর আল-বায়হাকী (র)......সাঈদ ইব্ন মুসাইয়াব ও সুলায়মান ইব্ন ইয়াসার হইতে বর্ণনা করিয়াছেন ৪ স্বামী কোন কারণে স্ত্রীর প্রতি বীতস্পৃহ হইয়া তাহাকে তালাক দিতে চাহিলে স্ত্রী যদি স্বীয় প্রাপ্যের কোন অংশ ত্যাগ করিয়া স্বামীর সহিত আপস করিতে চাহে, তবে এইরূপ করা উভয়ের জন্য জায়েয ও বৈধ হইবে । আলোচ্য আয়াত ও উহার পরবর্তী আয়াতে উহাই বৰ্ণিত হইয়াছে।
— পৃষ্ঠা ২৮৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।