Contents ২৯০ তাফসীরে ইব্ন কাছীর Ls Eig Ela samen le ৬ EAS sl uly হাকিম (র) তীহার মুসতাদরাক নামক হাদীস সংকলনে উপরোক্ত রিওয়ায়াতটি বর্ণনা করিয়া মন্তব্য করিয়াছেন, উহার সনদ সহীহ । তবে ইমাম বুখারী ও ইমাম মুসলিম (র) উহা, বর্ণনা করেন নাই ৷ ইমাম আবূ দাউদ (র)-ও উপরোক্ত রাবী আহমদ ইব্ন ইউনুস হইতে রিওয়ায়াত বর্ণনা করিয়াছেন। ইব্ন মারদুবিয়া উহা উপরোল্লেখিত রাবী আবদুর রহমান ইব্ন আবুয-যিনাদ হইতে বর্ণনা করিয়াছেন। আবার তিনি সংক্ষেপে উহা উপরোল্লিখিত রাবী হিশাম ইব্ন উরওয়া হইতে অনুরূপভাবে বর্ণনা করিয়াছেন। আল্লাহই সর্বশ্রেষ্ঠ জ্ঞাতা । আবুল আব্বাস মুহাম্মদ ইব্ন আবদুর রহ্মান আদ-দাউলী (র)......কাসিম ইব্ন আবূ বাররা হইতে তাহার ‘মুজাম'’ নামক হাদীস সংকলনে বর্ণনা করিয়াছেন ৪ একদা রাসূলুল্লাহ (সা) অপরের মাধ্যমে হযরত সাওদা (রা)-এর নিকট তাহাকে তালাক প্রদানের অভিপ্রায় জ্ঞাপন করিলেন। ইহাতে ভীত হইয়া তিনি হযরতের অপেক্ষায় হযরত আয়েশা (রা)-এর ঘরের পথে বসিয়া রহিলেন। রাসুলুল্লাহ (সা)-কে আসিতে দেখিয়াই তিনি তাহাকে বলিলেন, আমি আপনাকে সেই আল্লাহর কসম দিতেছি, যিনি আপনার উপর স্বীয় রহমত অবতীর্ণ করিয়াছেন এবং সমগ্র সৃষ্টির মধ্য হইতে আপনাকে বাছিয়া লইয়াছেন। আপনি কেন আমাকে তালাক দিতে চাহিতেছেন ? আমি বৃদ্ধা হইয়া গিয়াছি। আমার জন্যে পুরুষের কোনো প্রয়োজন নাই । তবে আমি কিয়ামতের দিনে আপনার স্ত্রীদের সহিত পুনরুখিত হইতে বাসনা রাখি। ইহাতে রাসূলুল্লাহ (সা) তাহার সম্বন্ধে স্বীয় অভিপ্রায় প্রত্যাহার করিয়া লইলেন। হযরত সও দা (রা) বলিলেন, আমি আমার সকল সময়টুকু রাসূলুল্লাহ (সা)-এর প্রিয়ার জন্য উৎসর্গ করিলাম ৷ হাদীসটি মুরসাল ও গরীব শ্রেণীর বটে । ইমাম বুখারী (র)......হযরত আয়েশা (রা) হইতে বর্ণনা করিয়াছেন যে, হযরত আয়েশা (রা) বলেন £ এইরূপ দেখা যায়, কোন ব্যক্তির স্ত্রী বৃদ্ধা হইয়া যাইবার ফলে সে তাহার প্রতি বীতরাগ ও বীতস্পৃহ হইয়া তাহাকে তালাক প্রদান করিতে চাহে। ইহাতে স্ত্রী তাহার নিকট প্রাপ্য স্বীয় হকের দাবি ত্যাগ করিয়াও তাহার স্বামীর সান্নিধ্য চায় । এই ব্যাপারেই আলোচ্য আয়াত নাযিল হইয়াছে। ইব্ন জারীর (র)......হযরত আয়েশা (রা) হইতে বর্ণনা করিয়াছেন যে, তিনি বলেন ৫ এইরূপ ঘটিতে দেখা যায়, কোন নারীর বন্ধ্যা হইবার কারণে তাহার স্বামী তাহার প্রতি বীতরাগ ও বীতল্পৃহ হইয়া পড়ে । ইহাতে উক্ত নারী স্বামীর নিকট প্রাপ্য স্বীয় হক-এর দাবি পরিত্যাগ করে। এইরূপ দম্পতির বিষয়ে আলোচ্য আয়াত নাযিল হইয়াছে। ইব্ন জারীর (র)......হযরত আয়েশা (রা) হইতে বর্ণনা করিয়াছেন যে, তিনি বলেন ৪ এইরূপ ঘটিতে দেখা যায় যে, একটি লোকের দুইটি স্ত্রী রহিয়াছে। উহাদের একজন বৃদ্ধা ও অন্যজন রূপহীনা । লোকটি তাহার রূপহীনা স্ত্রীর প্রতি বীতস্পৃহ হইয়া পড়িয়োছে। এইরূপ অবস্থায় তাহার স্ত্রী তাহাকে বলে, আমাকে তালাক দিবেন না। আমি আপনার নিকট প্রাপ্য স্বীয় হক-এর দাবি ত্যাগ করিলাম । এইরূপ ব্যক্তির বিষয়ই আলোচ্য আয়াতে বর্ণিত হইয়াছে। বুখারী ও মুসলিম শরীফে উপরোক্ত হাদীস হযরত আয়েশা (রা) হইতে অনুরূপভাবে বর্ণিত : রহিয়াছে। সকল প্রশংসা আল্লাহর জন্য নিবেদিত । |
— পৃষ্ঠা ২৮৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।