তাফসীরে ইবনে কাছীর ৩য় খণ্ড
/ ৮৬৮
📝 লেখা 📖 পিডিএফ

Contents সূরা নিসা ২৮৯ GLa Eras ee, LL te CAE Bal sls হযরত ইব্‌ন আব্বাস (রা) বলেন ৪ এইরূপে কোন দম্পতি যদি চুক্তির বিনিময়ে পারস্পরিক সৃন্ধি সম্পাদন করে, তাহা জায়েয ও বৈধ । ইমাম তিরমিযী (র)-ও উপরোক্ত রিওয়ায়াত ইমাম আবূ দাউদ আত-তায়ালিসী (র) হইতে বর্ণনা করিয়াছেন। তিনি উহাকে হাসান হাদীসরূপে আখ্যায়িত করিয়াছেন। ইমাম শাফিঈ (র)...... হযরত ইব্‌ন আব্বাস (রা) হইতে বর্ণনা করেন ঃ ইস্তিকালের সময়ে রাসূলে করীম (সা) নয়জন স্ত্রী রাখিয়া যান। তবে তিনি আটজনের সহিত পালাক্রমে রাত্রিযাপন করিতেন। বুখারী ও মুসলিম শরীফে (র)......হযরত আয়েশা (রা) হইতে বর্ণিত হইয়াছে ৪ হযরত সাওদা বিনতে যাম‘আ (রা) বৃদ্ধ হইয়া গেলে তাহার সহিত পালানুক্রমে রাসূলুল্লাহ (সা)-এর রাত্রি যাপন সম্পর্কিত স্বীয় হক তিনি হযরত আয়েশা (রা)-কে প্রদান করেন । তাহার পালার রাত্রিতে তিনি হযরত আয়েশা (রা)-এর নিকট থাকিতেন। বুখারী শরীফেও হযরত আয়েশা (রা) হইতে অনুরূপ রিওয়ায়াত বর্ণিত হইয়াছে। সাঈদ ইব্‌ন মানসূর (র)......উরওয়া হইতে বর্ণনা করিয়াছেন ৪ আল্লাহ তা'আলা হযরত সওদা (রা) ও তাহার ন্যায় নারী সম্বন্ধে নিম্নোক্ত আয়াত নাযিল করিয়াছেন ৪ Glens ee Ll te Al sil ol এতদসম্পর্কিত ঘটনা এই যে, হযরত সাওদা (রা) একজন বৃদ্ধা রমণী ছিলেন। তিনি আশংকা করিলেন, রাসূলুল্লাহ (রা) তাহাকে তালাক দিবেন। অথচ তিনি রাসূলুল্লাহ (সা)-এর সহধৰ্মিণী থাকিবার সৌভাগ্য হইতে বঞ্চিত হইবার জন্যে প্রস্তুত ছিলেন না । পক্ষান্তরে তিনি রাসুলুল্লাহ (সা)-এর হৃদয়ে বিরাজমান হযরত আয়েশা (রা)-এর প্রতি অধিকতর স্নেহ ও ভালবাসা সম্বন্ধে অবগত ছিলেন। এই পরিপ্রেক্ষিতে তিনি রাসুলুল্লাহ (সা)-এর নিকট তাহার প্রাপ্য রাত্রি যাপনের পালা হযরত আয়েশা (রা)-কে প্রদান করিলেন। রাসুলুল্লাহ (সা) উহা মঞ্জুর করিয়া লইলেন। ইমাম বায়হাকী ও আহমদ ইব্ন ইউনুস উপরোক্ত রিওয়ায়াত হাসান ইব্‌ন আবুয-যিনাদ হইতে অবিচ্ছিন্ন সনদে বর্ণনা করিয়াছেন। হাকিম (র)......হযরত আয়েশা (রা) হইতে বর্ণনা করিয়াছেন £$ হযরত আয়েশা (রা) স্বীয় ভাগিনেয় উরওয়াকে বলেন, হে ভাগনে! রাসুলুল্লাহ (সা) আমাদের নিকট রাত্রি যাপনে আমাদের একজনকে আরেকজনের উপর প্রাধান্য দিতেন না। তিনি প্রায় প্রতি রাত্রিতেই আমাদের প্রত্যেকের নিকট গমন করিতেন যে স্ত্রীর নিকট রাত্রি যাপনের পালা, সর্বশেষে তাহার নিকট গমন করিয়া তাহার সহিত রাত্রি যাপন করিতেন। সাওদা বিনতে যাম্‌'আ (রা) বৃদ্ধা হইয়া গেলে তাহার আশংকা হইল যে, রাসূলুল্লাহ (সা) তাহাকে তালাক দিবেন। একদা তিনি রাসূলুল্লাহ (সা)-কে বলিলেন, হে আল্লাহর রাসূল! আমার প্রাপ্য রাত্রি যাপনের পালা আমি আয়েশা (রা)-কে প্রদান করিলাম । রাসূলুল্লাহ (সা) ইহা মঞ্জুর করিলেন। এই ঘটনা উপলক্ষেই নিমোক্ত আয়াত নাযিল হয় ৪ কাছীর-_৩/৩৭

— পৃষ্ঠা ২৮৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।