Contents ২৮৮ তাফসীরে ইব্ন কাছীর ১২৮ “কোনো ন্ত্রী যদি তাহার স্বামী হইতে দুর্ব্যবহার ও উপেক্ষার আশংকা করে, তবে তাহারা আপস-নিষ্পত্তি করিতে চাহিলে তাহাদের কোন দোষ নাই; এবং আপস- নিষ্পত্তিই শ্ৰেয় । মানুষ লোভের কারণে স্বভাবত কৃপণ । আর যদি তোমরা সৎকর্ম পরায়ণ ও ১২৯. “এবং তোমরা যতই ইচ্ছা কর না কেন, তোমাদের স্ত্রীদের প্রতি সমান ব্যবহার করিতে কখনই পারিবে না; তবে তোমরা কোন একজনের দিকে সম্পূর্ণভাবে ঝুঁকিয়া পড়িও না ও অপরকে ঝুলানো অবস্থায় রাখিও না । যদি তোমরা নিজদিগকে সংশোধন কর ও সাবধান হও, তবে অল্লাহ ক্ষমাশীল, পরম দয়ালু ।” ৩০. “যদি তাহারা পরস্পর পৃথক হইয়া যায়, তবে আল্লাহ তাহার প্রাচুর্য দ্বারা তাহাদের প্রত্যেককে অভাবমুক্ত করিবেন । আল্লাহ প্রাচূর্যময়, প্রজ্ঞাময় ।” তাফসীর ৪ঃ আলোচ্য আয়াতে আল্লাহ্ তা'আলা স্বামী কর্তৃক স্ত্রী হইতে বীতম্পৃহ ও পরাজ্ুখ হইবার অবস্থায় তাহাদের পালনীয় বিধান বর্ণনা করিতেছেন। স্বামী স্বীয় স্ত্রী হইতে বীতস্পৃহ হইলে স্ত্রী যদি স্বামীর নিকট প্রাপ্য স্বীয় হক খাদ্য, বস্তু ও নিশিবাসের দাবি সম্পূর্ণ বা আংশিক- রূপে পরিত্যাগ করে ও স্বামী যদি স্ত্রীর দাবি পরিত্যাগের উক্ত সুযোগ গ্রহণ করে আর, এইভাবে উভয়ে পারস্পরিক সন্ধিতে আবদ্ধ হয়, তবে শরী‘আতে কোনো বাধা নাই । আয়াতাংশে তাহাদের পরস্পর আপসমূলক কোন ব্যবস্থার বৈধতার কথাই বর্ণিত হইয়াছে। 9 Ce sof অর্থাৎ ‘বিচ্ছেদ অপেক্ষা সন্ধি শ্রেয়তর !' - A ai aly অর্থাৎ ‘লোভ মানুষের প্রকৃতিগত এবং এই পরিপ্রেক্ষিতে সন্ধি বিচ্ছেদ অপেক্ষা শ্রেয়তর ৷” উন্মুল মুমিনীন হযরত সাওদা বিনতে যাম‘আ (রা) বার্ধক্যে উপনীত হইলে নবী করীম (সা) তাহাকে তালাক দিতে মনস্থ করিলেন। ইহাতে হযরত সাওদা (রা) নবী করীম (সা)-এর নিকট স্ত্রী হিসাবে তাহার প্রাপ্য নিশিবাসের হক হযরত আয়েশা (রা)-কে প্রদান করিয়া নবী করীম (সা)-এর সহিত দাম্পত্য সম্পর্কে আবদ্ধ থাকিবার আকাঙ্ক্ষা ব্যক্ত করিলেন। নবী করীম (সা) ইহাতে সন্মত হইলেন। আলোচ্য আয়াতে বর্ণিত বিধান অনুযায়ীই নবী করীম (সা) ও হযরত সাওদা (রা)-এর মধ্যে উপরোক্ত সন্ধি সম্পাদিত হইয়াছিল। সংশ্লিষ্ট বিভিন্ন রিওয়ায়াত আবূ দাউদ আত-তায়ালিসী (র).......ইব্ন আব্বাস (রা) হইতে বর্ণনা করেন $ হযরত সাওদা (রা) আশংকা করিলেন যে, নবী করীম (সা) তাহাকে তালাক দিবেন। তিনি বলিলেন, হে আল্লাহর রাসূল! আমাকে তালাক দিবেন না। আমার সহিত আপনার রজনী যাপন সম্পর্কিত আমার হক আমি আয়েশাকে দিতেছি । নবী করীম (সা) তাহাই করিলেন। তখন নিম্নোক্ত আয়াত নাযিল হইল $
— পৃষ্ঠা ২৮৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।