তাফসীরে ইবনে কাছীর ৩য় খণ্ড
/ ৮৬৮
📝 লেখা 📖 পিডিএফ

Contents সূরা নিসা ২৮৫ দূরতম শহরে অবস্থান করিলেও আমি তাহাকে নিজের নিকট লইয়া আসিয়া মৃত্যুর পূর্ব পর্যন্ত তাহাকে স্বীয় প্রতিবেশী বানাইয়া রাখিব । মৃত্যুর ফেরেশতা বলিলেন, সেই বান্দাটি আপনিই । হযরত ইবরাহীম সবিস্ময়ে বলিলেন, আমি ? মৃত্যুর ফেরেশতা বলিলেন, হ্যা । হযরত ইবরাহীম (আ) জিজ্ঞাসা করিলেন, কোন্‌ কারণে আমার প্রতিপালক প্রভু আমাকে পরম বন্ধুরূপে গ্রহণ করিয়াছেন ? মৃত্যুর ফেরেশতা বলিলেন, আপনি মানুষকে দান করেন, কিন্তু মানুষের নিকট কিছু চাহেন না। ইব্‌ন আবূ হাতিম (র)......ইসহাক ইব্ন ইয়াসার (র) হইতে বর্ণনা করিয়াছেন যে, ইসহাক ইব্‌ন ইয়াসার (র) বলেন ঃ আল্লাহ তা'আলা হযরত ইবরাহীম (আ)-কে পরম বন্ধুরূপে গ্রহণ করিবার পর তাহার হৃদয়ে এইরূপ আল্লাহ-ভীতি সৃষ্টি করিলেন যে, আকাশে যেরূপে পাখির ডানার ঝটপট শব্দ শ্রুত হয়, সেইরূপে তাহার হৃদযন্ত্রের ধুকধুকানী দূর হইতে শ্রুত হইত । বিশুদ্ধ হাদীসে সাইয়িদুল মুরসালীন হযরত মুহাম্মদ মুস্তাফা (সা) সম্বন্ধেও এইরূপে বর্ণিত রহিয়াছে যে, আল্লাহ তা'আলার আযাবের ভয়ে অত্যাধিক ক্রদনের কালে তাহার বক্ষপুট হইতে ডেকচিস্থিত ফুটন্ত পানির টগবগ শব্দের ন্যায় শব্দ শ্রুত হইত । eS HE Sood, অর্থাৎ, সমুদয় বজ্তুই আল্লাহর মালিকানাধীন, তাহার সৃষ্টি ও দাস । তাহার নিদেশ ও বিধান সর্বত্র কার্যকর ৷ তাহার হুকুম ও আদেশ অবিদ্বিত, অব্যাহত ও অপ্রতিহত । তাহার আযমত, হিকমত, রহমত ও কুদরত এইরূপ মহান ও উচ্চ যে, তাহার কার্যের জন্যে তাহার নিকট কৈফিয়ত চাহিতে কেহই সাহস পায় না, কাহারও সেইরূপ ক্ষমতা নাই। at dE অর্থাৎ তিনি সর্ববিষয়ে জ্ঞাত রহিয়াছেন। আকাশসমূহ ও পৃথিবীর ক্ষুদ্রাতিক্ষুদ্র এবং সৃক্ম্মতিসূক্ম কোনো বস্তু বা তথ্যই তাহার জ্ঞানের বাহিরে নাই । তিনি সর্বজ্ঞ এবং সর্ব বিষয়ে পরিজ্ঞাত। SG ER SIUNVOB ASL Me S33 ONY) Z 22 27d IIL PI EA “( Ce sr 2-22 2. পণ ILE SS BAUSEIES GH UGS HE 2 BABCT BBVA 2 ঠা Ge es ৷? oC LE 4h SE ১২৭. “এবং লোকে তোমার নিকট নারীর ব্যাপারে সঠিক বিধান জানিতে চায় । বল, আল্লাহ তোমাদিগকে তাহাদের ব্যাপারে সঠিক ব্যবস্থা জানাইতেছেন এবং ইয়াতীম নারী সম্পর্কে যাহাদের প্রাপ্য তোমরা প্রদান কর না, অথচ তোমরা তাহাদিগকে বিবাহ করিতে চাও আর অসহায় শিশুদের সম্পর্কে এবং ইয়াতীমদের প্রতি তোমাদের ন্যায় বিচার সম্পর্কে যাহা কিতাবে তোমাদিগকে শুনান হয়, তাহাও পরিষ্কারভাবে জানাইয়া দেয় । আর যে কোন সৎকাজ তোমরা কর, আল্লাহ তাহা সবিশেষ অবহিত ।”

— পৃষ্ঠা ২৮৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।