Contents ২৮৪ তাফসীরে ইব্ন কাছীর তাহার সেই পরম বন্ধু । আরেকজন বলিতেছেন, ইহা হইতে অধিকতর বিস্ময়ের বিষয় কি হইতে পারে যে, আল্লাহ তা'আলা হযরত মূসা (আ)-এর সহিত বিশেষভাবে কথা বলিয়াছেন। আরেকজন বলিতেছিলেন, হযরত ঈসা (আ) হইতেছেন রূহুল্লাহ ও কালিমাতুল্লাহ । আরেকজন বলিতেছিলেন, হযরত আদম (আ)-কে তো আল্লাহ তা'আলা বাছাই করিয়া লইয়াছেন। নবী করীম (স) উক্ত সাহাবীদের নিকট আসিয়া তাহাদিগকে সালাম প্রদান করিলেন এবং বলিলেন, আমি তোমাদের আলোচনা শ্রবণ করিয়াছি এবং তোমাদের বিস্ময়ের কথা জানিতে পারিয়াছি। হযরত ইবরাহীম (আ) আল্লাহর পরম বন্ধু ইহাও তোমাদিগকে বিস্মিত করে ? হ্যা, তিনি তাহাই ৷ হযরত মূসা (আ)-এর সহিত আল্লাহ তা'আলা কথা বলিয়াছেন, হযরত ঈসা (আ) আল্লাহর রূহ ও তাহার বাণী এবং হযরত আদম (আ)-কে আল্লাহ তা'আলা মনোনীত করিয়া লইয়াছেন, ইহাও তোমাদিগকে বিস্মিত করে ? হ্যা, নিঃসন্দেহে তাহারা সকলে তাহাই । তবে মুহান্মদও সেইরূপ । আমিও হাবীবুল্লাহ (আল্লাহর দোস্ত) এবং তজ্জন্য আমি অহংকার করিতেছি না। আমি প্রথম সুপারিশকারী ও সুপারিশযোগ্য ব্যক্তি এবং তজ্জন্য আমি অহংকার করিতেছি না । আমি সবপ্রথম জান্নাতের দরওয়াযার কড়া নাড়াইব এবং আল্লাহ তা'আলা উহা খুলিয়া দিয়া আমাকে আমার দরিদ্র ও নিঃস্ব উন্মতসহ উহাতে প্রবেশ করাইবেন। অথচ তজ্জন্য আমি অহংকার করিতেছি না । তাহা ছাড়া কিয়ামতের দিন আমি পূর্ববর্তী ও পরবতী সকল লোকের মধ্যে অধিকতম সম্মানিত ও মর্যাদাপ্রাপ্ত হইব এবং তজ্জন্য আমি অহংকার করিতেছি না। উপরোক্ত হাদীসের উপরোল্লিখিত সনদের এক পর্যায়ে মাত্র একজন রাবী রহিয়াছেন। সিহাহ সিত্তাহ ও অন্যান্য হাদীস সংকলনে উহার অংশবিশেষ সমর্থিত হইয়াছে। কাতাদা (র).......হযরত ইব্ন আব্বাস (রা) হইতে বর্ণনা করিয়াছেন যে, হযরত ইব্ন আব্বাস (রা) বলেন £ তোমরা কি ইহাতে আশ্চর্যবোধ করো যে, হযরত ইবরাহীম (আ)-এর ভাগ্যে আল্লাহর বন্ধুত্ব লাভ, হযরত মূসা (আ)-এর ভাগ্যে আল্লাহর সহিত কথা বলিবার সুযোগ লাভ এবং হযরত মুহাম্মদ মুস্তাফা (সা)-এর ভাগ্যে আল্লাহর সহিত সাক্ষাত লাভ ঘটিয়াছে ? তাহাদের সকলের প্রতি আল্লাহর শাস্তি ও আশীষ বর্ষিক হউক । উপরোক্ত রিওয়ায়াত হাকিম (র) তাহার মুসতাদরাক সংকলনে বর্ণনা করিয়া মন্তব্য করিয়াছেন, উহা হাদীস যাচাইয়ের জন্যে ইমাম বুখারী (র) কর্তৃক প্রবর্তিত শর্তে সহীহ । তবে ইমাম বুখারী ও ইমাম মুসলিম (র) উহা বর্ণনা করেন নাই । হযরত আনাস (রা)-সহ একাধিক সাহাবী, তাবিঈ এবং পূর্ববতী ও পরবর্তী ইমামবৃন্দ হইতেও উহা বর্ণিত হইয়াছে। ইব্ন আবূ হাতিম (র).......উবায়দ ইবৃন উমায়র (র) হইতে বর্ণনা করিয়াছেন যে, উবায়দ ইব্ন উমায়র (র) বলেন ঃ হযরত ইবরাহীম (আ) অতিথি পরায়ণ ব্যক্তি ছিলেন। একদিন তিনি অতিথির সন্ধানে বাহির হইলেন । কিন্তু কোন অতিথি না পাইয়া বাড়ি ফিরিয়া আসিলেন । বাড়ির মধ্যে একটি অপরিচিত লোককে দণ্ডায়মান দেখিতে পাইয়া তাহাকে বলিলেন, ওহে আল্লাহ্র বান্দা! তুমি আমার অনুমতি ব্যতিরেকে কেন আমার বাড়িতে প্রবেশ করিয়াছ? লোকটি বলিলেন, আমি মৃত্যুর ফেরেশৃতা । আল্লাহ আমাকে তাহার একটি বান্দার নিকট এই সুসংবাদ দিবার জন্যে পাঠাইয়াছেন যে, তিনি তাহাকে খলীল (পরম বন্ধু)-রূপে গ্রহণ করিয়াছেন। হযরত ইবরাহীম (আ) বলিলেন, সেই বান্দাটি কে? আল্লাহর কসম! আপনি আমাকে তাহার পরিচয় দিলে তিনি
— পৃষ্ঠা ২৮২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।