Contents সূরা নিসা ২৮১ আলোচ্য আয়াতে যে শুধু কুফর ও শিরকের শাস্তির অনিবার্যতা বর্ণিত হইয়াছে, উহার এইরূপ ব্যাখ্যা সঠিক নহে। উহাতে যে সর্ব প্রকার পাপের শাস্তির অনিবার্যতা বর্ণিত হইয়াছে, পূর্ব বৰ্ণিত হাদীসসমূহ তাহাই প্ৰমাণ করে। আল্লাহই সর্বশ্রেষ্ঠ জ্ঞানী ৷ পূর্ববর্তী আয়াতে বর্ণিত হইয়াছে যে, পাপকার্যের শাস্তি দুনিয়াতে বা আখিরাতে ভোগ করিতে হইবে । দুনিয়াতে পাপের শাস্তি ভোগ করা সহজতর । আল্লাহ তা'আলা আমাদিগকে আখিরাতের আযাব হইতে বাচাইয়া রাখুন । আল্লাহ তাআলার নিকট দুনিয়া-আখিরাত উভয় liso Le LULU 2 oe og oe CS ত SS UC সকলের নেককাজই কবূল করেন এবং কিয়ামতে উহার পরিবর্তে তাহাদিগকে জান্নাতে দাখিল করিবেন । আল্লাহ তা'আলা কাহারও প্রতি সামান্যতম অবিচারও করিবেন না । কেহ সামান্যতম নেকী করিলেও সে উহার পুরস্কারপ্রাপ্ত হইবে। কুরআন মাজীদের বিভিন্ন স্থানে ফাতীল, নাকীর ও কিতমীর এই তিনটি শব্দ নগণ্য বস্তু অর্থে ব্যবহৃত হইয়াছে। ফাতীল ও নাকীর অর্থ খেজুরের বীচির পৃষ্ঠে অবস্থিত অতি ক্ষুত্র বিন্দুবৎ অপ্রয়োজনীয় বজ্তধু। কিতমীর অর্থ খেজুরের বীচির দ্বিখণ্ডিত অংশে অবস্থিত সূত্রবৎ বস্তু বা খেজুরের বীচির উপরিস্থিত পাতলা আবেষ্টনী। পরবর্তী আয়াতের তাৎপর্য হইল এই, যে ব্যক্তি আল্লাহর উপর ঈমান আনিয়া একমাত্র তাহার সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে নেক আমল করে। ২০ ৪&9 অর্থাৎ আর যে ব্যক্তি আল্লাহ ও তাহার রাসূল কর্তৃক নির্দেশিত সত্য পথে সঠিকভাবে চলে। গৃহীত হয় না। অৰ্থাৎ ১. ঈমান ও ইখলাস এবং ২. শরী'আতের যথাযথ আমল । ইখলাস অর্থ হইল একমাত্র আল্লাহর সন্তোষলাভের উদ্দেশ্যে নেককাজ করা । যাহার মধ্যে ঈমান ও ইখলাস রহিয়াছে, কিন্তু সঠিক আমল বা শরী‘আতের যথাযথ প্রতিপালন নাই, সে ব্যক্তি গুমরাহ ও মূর্খ । যাহার মধ্যে উভয় শর্তই বিদ্যমান রহিয়াছে, তাহার সম্বন্ধেই আল্লাহ তা'আলা বলিয়াছেন $ drs ae ns dite অর্থাৎ তাহারা সেই সকল ব্যক্তি, আমি যাহাদের নেক আমলসমূহ্ কবূল করিয়া থাকি এবং যাহাদের গুনাহসমূহ মাফ করিয়া থাকি। এই সত্য প্রতিশ্রুতিই তাহাদিগকে প্রদান করা হইয়াছে । হযরত ইবরাহীম (আ) কর্তৃক অনুসৃত পথ উপরোল্লিখিত দুইটি বৈশিষ্ট্যে বিমণ্ডিত ছিল । এই কারণেই আল্লাহ তা'আলা বলিতেছেন £ &৯ ale Sy অর্থাৎ আর যাহারা একনিষ্ঠভাবে ইবরাহীমের আচরিত পথে চলে । তাহারা হইতেছেন সাইয়িদুল মুরসালীন হযরত মুহাম্মদ মুস্তাফা (সা) ও তীহার উন্মত । যেমন অন্যত্র তিনি বলিয়াছেন ৪ CE ny Sl od al sal কাছীর--৩/৩৬
— পৃষ্ঠা ২৭৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।