Contents ২৭৮ তাফসীরে ইব্ন কাছীর কুরবান হউক । আমাদের মধ্যে এমন কে আছে, যে অন্যায় বা পাপ করে নাই ? অথচ নিজেদের কৃত প্রত্যেকটি পাপের জন্যেই তো আমাদিগকে শাস্তি ভোগ করিতে হইবে ? নবী করীম (সা) বলিলেন ৪ ওহে আবূ বকর । তুমি ও তোমার সঙ্গী মুমিনগণ দুনিয়াতেই নিজেদের অন্যায়ের শাস্তি পাইয়া যাইবে । আর এইরূপে গুনাহমুক্ত অবস্থায়ই তোমরা আল্লাহর সহিত মিলিত শাস্তি প্রদান করা হইবে। ইমাম তিরমিযী (র) উপরোক্ত হাদীস রূহ ইব্ন উবাদা হইতে বর্ণনা করিয়াছেন। অতঃপর মন্তব্য করিয়াছেন, উপরোক্ত হাদীসের সনদের রাবী মূসা ইবন উবাদা যঈফ এবং মাওলা ইবনে সিবা অজ্ঞাত পরিচয় ব্যক্তি । ইব্ন জারীর (র)......আতা ইব্ন আবূ রিবাহ (রা) হইতে বর্ণনা করেন £ঃ আলোচ্য আয়াত নাযিল হইবার পর হযরত আবূ বকর সিদ্দীক (রা) বলিলেন, মেরুদণগ্ু-চুর্ণ করার সংবাদ আসিয়াছে। নবী করীম (সা) বলিলেন £ আয়াতে উল্লেখিত শাস্তি পৃথিবীতে প্রদত্ত বিপদ-মুসীবত ভিন্ন অন্য কিছু নহে। ইবৃন মারদুবিয়া (র).......মাসরূক (র) হইতে বর্ণনা করেন ৪ আবূ বকর সিদ্দাক (রা) নবী করীম (সা)-কে বলিলেন, হে আল্লাহর রাসূল । এই আয়াত কতই না ভয়াবহ! নবী করীম (সা) বলিলেন ৪ পার্থিব জীবনে আগত বিপদ-মুসীবত, রোগ-ব্যাধি এবং শোক-দুঃখই হইতেছে সেই শাস্তি! ইব্ন জারীর (র)......হযরত আবূ বকর সিদ্দীক (রা) হইতে বর্ণনা করিয়াছেন ৪ আলোচ্য আয়াত নাযিল হইবার পর হযরত আবু বকর সিদ্দীক (রা) নবী করীম (সা)-কে বলিলেন, হে আল্লাহর রাসূল! আমরা যে সকল পাপ রুরিয়া থাকি, উহার প্রত্যেকটির জন্যেই কি আমাদিগকে শাস্তি ভোগ করিতে হইবে ? নবী করীম (সা) বলিলেন ৪ হে আবূ বকর! তোমার উপরে কি অমুক অমুক বিপদ আপতিত হয় না? উহাই তো কাফফারা । HA HL Sea হযরত MLAS PE একদা জনৈক Ee TOUT. EU UE SE SS dL SA আমরা তো ধ্বংস হইয়া গিয়াছি। নবী করীম (সা)-এর নিকট এই কথা পৌছিলে তিনি বলিলেন, হ্যা, মু'মিনকে পৃথিবীতে দৈহিক ও মানসিক দুঃখ-কষ্ট দিয়া তাহার পাপের জন্য শাস্তি প্রদান করা হয়। ইবন আবূ হাতিম (র).......হযরত আয়েশা (রা) হইতে বর্ণনা করিয়াছেন যে, হযরত আয়েশা (রা) বলেন £ঃ একদা আমি নবী করিম (সা)-কে বলিলাম, হে আল্লাহর রাসূল । কুরআন মাজীদের কঠোরতম আয়াত আমি চিনি। নবী করীম (সা) বলিলেন, হে আয়েশা! উহা কোন্ আয়াত ? আমি বলিলাম, ২,১৯ 1৮+ 4২৯5 ::১ আয়াতটি । তিনি বলিলেন, মুম্মিন বান্দার উপর যে বালা-মুসীবত আপতিত হয়, উহা তাহার গুনাহের শাস্তি স্বরূপ আপতিত হয়। এমন কি যদি কোন দুর্যোগ-দুর্বিপাক আসে, তাহাও গুনাহর কাফফারা স্বরূপ আসে। ইমাম ইব্ন জারীর (র)....... রাবী হুশাইম (র)-এর সনদে উপরোক্ত হাদীস বর্ণনা করিয়াছেন। ইমাম আবু দাউদ (র) রাবী আবূ আমির সালিহ ইবনে রুস্তম আল-খাররায-এর সনদে উক্ত হাদীস বর্ণনা করিয়াছেন। Ld
— পৃষ্ঠা ২৭৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।