তাফসীরে ইবনে কাছীর ৩য় খণ্ড
/ ৮৬৮
📝 লেখা 📖 পিডিএফ

Contents ২৭৬ তাফসীরে ইব্‌ন কাছীর প্রবেশ করিতে পারিবে না। তাহারা আরো বলিত, আগুন আমাদিগকে মাত্র অল্প কয়েকদিনই স্পর্শ করিবে । আলোচ্য আয়াতের তাৎপর্য এই যে, প্রকৃত দীন বাহ্য দাবি অথবা আকাঙ্কা নহে । প্রকৃত দীন হইতেছে অন্তরে প্রতিষ্ঠিত এবং কার্য দ্বারা সমর্থিত ঈমান ও আমল । কেহ কোন বিষয় অর্জন করিয়াছে, তাহার শুধু এইরূপ দাবিই একথা প্রমাণ করে না যে, উক্ত বিষয় সে অর্জন করিয়া ফেলিয়াছে। কেহ সত্য পথে রহিয়াছে তাহার এইরূপ দাবিই প্রমাণ করে না যে, সে প্রকৃতই সত্য পথে রহিয়াছে। বরং তজ্জন্যে তাহার নিকট আল্লাহর তরফ হইতে আগত প্রমাণ থাকিতে হইবে । এই প্রসঙ্গে আল্লাহ তা'আলা বলিতেছেন ৪ “Eh i SLY ELE a অর্থাৎ শুধু আকাঙ্কা দ্বারা না তোমরা নাজাত পাইবে, আর না তাহারা নাজাত পাইবে । বরং নাজাতের প্রকৃত উপায় হইতেছে আল্লাহর আনুগত্য ও ইবাদত তথা রাসূলগণের মাধ্যমে আল্লাহ প্রেরিত শরীআতের অনুসরণ । তাই আল্লাহ বলিতেছেন ৪ oe Oop Oo EET OE EET EE ET ET lls Lo LGU MUL oo oe অর্থাৎ ‘কেহ বিন্দু পরিমাণ ভাল করিলে উহা সে দেখিতে পাইবে এবং কেহ বিন্দু পরিমাণ মন্দ করিলে তাহাও দেখিতে পাইবে ৷’ এইরূপ বর্ণিত রহিয়াছে যে, আলোচ্য আয়াত নাযিল হইবার পর উহা অনেক সাহাবীর নিকট দুৰ্বিসহ মনে হইয়াছিল । ইমাম আহমদ (র)......আবূ বকর ইব্‌ন আবু যুহায়র (র) হইতে বর্ণনা করিয়াছেন যে, আবূ বকর ইবন আবু যুহায়র (র) বলেন ৪ আমার নিকট বর্ণিত হইয়াছে যে, আলোচ্য আয়াত নাযিল হইবার পর হযরত আবূ বকর সিদ্দীক (রা) বলিলেন, হে আল্লাহ্‌র রাসূল । এই আয়াত নাযিল হইবার পর নাজাত কিরূপে হাসিল হইবে ? কারণ আয়াত বলিতেছে, প্রত্যেকটি পাপের জন্যেই আমাদিগকে শাস্তি ভোগ করিতে হইবে। নবী করীম (সা) বলিলেন, হে আবু বকর । আল্লাহ তোমাকে ক্ষমা করিয়া দিন । তুমি কি পীড়িত হও না ? তুমি কি ক্লান্ত ও পরিশ্রান্ত হও না ? তুমি কি উদ্বেগাকুল ও চিন্তাগ্রস্ত হও না ? তুমি কি বিপদ-আপদে পতিত হও না ? হযরত আবূ বকর সিদ্দীক বলিলেন, হ্যা। নবী করীম (সা) বলিলেন, উহা দ্বারাও তোমাদিগকে পাপের শাস্তি প্রদান করা হয়! সাঈদ ইবনে মানসূর (র)....... ইসমাঈল ইব্‌ন আবূ খালিদ (র) হইতে উপরোক্ত হাদীস বর্ণনা করিয়াছেন। হাকিম (র)......সুফিয়ান সাওরীর সূত্রে ইসমাঈল (র) হইতে উপরোক্ত হাদীস বর্ণনা করি য়াছেন । ইমাম আহমদ (র)......হযরত ইব্‌ন উমর (রা) হইতে বর্ণনা করিয়াছেন যে, হযরত ইব্‌ন উমর (রা) বলেন ঃ আমি হযরত আবূ বকর সিদ্দীক (রা)-কে বলিতে শুনিয়াছি, যে, রাসূলুল্লাহ

— পৃষ্ঠা ২৭৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।