তাফসীরে ইবনে কাছীর ৩য় খণ্ড
/ ৮৬৮
📝 লেখা 📖 পিডিএফ

Contents সূরা নিসা ২৭ তাহাদের মাহর দিয়া দাও খুশি মনে ৷' তবে মাহর নির্ধারিত হইবার পর যদি স্ত্রী তাহার সমস্ত প্রাপ্য মাফ করিয়া দেয়, সেক্ষেত্রে স্বামী বা স্ত্রীর কাহারও কোন পাপ নাই !' ইব্‌ন জারীর (র)...... সুলায়মান (র) হইতে বর্ণনা করেন যে, সুলায়মান (র) বলেন হাষরামী (র) বলিয়াছেন, লোকজন নিজেরাই মাহর নির্ধারিত করিয়া থাকে। অবশ্য মানুষের দরিদ্র হইয়া যাওয়ারও সম্ভাবনা থাকে ইহা বলিয়া তিনি বলেন, এই অবস্থায় যদি স্ত্রী তাহার প্রাপ্য মাফ করিয়া দেয়, তবে ইহাতে কোন পাপ নাই । ইব্ন জারীর (র)-ও এই মত পসন্দ করিয়াছেন। আলী ইব্ন আবূ তালহা (র)...... ইব্‌ন আব্বাস (রা) হইতে বর্ণনা করেন যে, আলোচ্য আয়াত সম্বন্ধে ইব্‌ন আব্বাস (রা) বলেন ৪ ইহার ভাবার্থ হইল, তাহাদিগকে পুরাপুরি মাহর দিয়া দেওয়া । অতঃপর তাহাদিগকে তাহার সঙ্গে বসবাস করার অথবা পৃথক থাকার স্বাধীনতা প্রদান করা । পরিশেষে আল্লাহ তা‘আলা বলিয়াছেন ৪ [eee Het অর্থাৎ ‘নিশ্চয়ই আল্লাহ সুবিজ্ঞ ও গূঢ় রহস্যবিদ ৷’ মোট কথা, ইহার বৈধতা-অবৈধতা সম্পর্কীয় নির্দেশাবলীর মধ্যে যে সূক্ষ্ম তত্ত্ব ও নিপুণ কলা-কৌশল রহিয়াছে, উহার রহস্য সম্পর্কে তিনিই ভাল জানেন। SLES ADAGE BEES 00) 8 ULL “ পথৰ 20 Tr SEAME ENG, Lh SC ৰ ~ নে EE REGAL IGN SAI BABS Bobi wife SAAT < AE els 29, % 4 46s 1 fe 2 0 TO NEATENESH 5; RE [ 24 AA ঞ( / EEL YS sls to 64> Ahk 43 ২৫. “তোমাদের মধ্যে কাহারও আযাদ ঈমানদার নারী বিবাহের সামর্থ্য না থাকিলে তোমরা তোমাদের অধিকারভুক্ত ঈমানদার নারী বিবাহ করিবে । আল্লাহ তোমাদের ঈমান সম্পর্কে পরিজ্ঞাত। তোমরা একে অপরের সমান । সুতরাং তাহাদিগকে তাহাদের মালিকের অনুমোদনক্ৰমে বিবাহ করিবে এবং যাহারা সচ্চরিত্রা, ব্যভিচারিণী নহে ও উপপতি গ্রহণকারিণীও নহে, তাহাদিগকে ন্যায়সংগৃতভাবে তাহাদের মাহ্র প্রদান করিবে । বিবাহিতা হওয়ার পর যদি তাহারা ব্যভিচার করে, তবে তাহাদের শাস্তি আযাদ নারীর অর্ধেক; তোমাদের মধ্যে যাহারা ব্যভিচারকে ভয় করে, ইহা তাহাদের জন্য; তবে ধৈর্য ধারণ করা তোমাদের জন্যে মঙ্গল ৷ আল্লাহ ক্ষমাপরায়ণ, পরম দয়ালু ৷”

— পৃষ্ঠা ২৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।