তাফসীরে ইবনে কাছীর ৩য় খণ্ড
/ ৮৬৮
📝 লেখা 📖 পিডিএফ

Contents ২৫০ তাফসীরে ইবন কাছীর ' ইব্‌ন আবদুল্লাহ (রা)-এর নিকট জিজ্ঞাসা করিলেন। জাবির (রা) বলিলেন, একদা সিরিয়া হইতে আগত কুরায়শের একটি কাফেলার দিকে আমরা যাত্রা করিলাম । নাখলা নামক স্থানে আমাদের পৌছিবার পর একটি লোক রাসূলুল্লাহ (সা)-এর নিকট আসিয়া বলিল, হে মুহাম্মদ! তুমি কি আমাকে ভয় করো ? তিনি বলিলেন, না। সে বলিল, আমার আক্রমণ হইতে কে তোমাকে বাচাইবে ? তিনি বলিলেন, আল্লাহ আমাকে তোমার আক্রমণ হইতে বাচাইবেন। ইহাতে লোকটি তল্ওয়ার টানিয়া লইল এবং রাসুলুল্লাহ (সা)-কে ধমক দিল ও ভয় দেখাইল। অতঃপর নবী করীম (সা)-এর তরফ হইতে প্রস্থানের এবং হস্তে অস্ত্র ধারণ করিবার ঘোষণা হইল । তখন নামাযের আযান হইল । রাসূলুল্লাহ (সা) একদল সাহাবীকে লইয়া নামায আদায় করিলেন। আরেক দল সাহাবী তাহাদিগকে শত্রুর আক্রমণ হইতে রক্ষা করিবার নিমিত্ত পাহারারত রহিলেন। সম্মুখের কাতারের লোকদিগকে লইয়া রাসুলুল্লাহ (সা) দুই রাকাআত এবং পশ্চাতের কাতার সম্মুখে আসিলেন। রাসূলুল্লাহ তাহাদিগকে লইয়া দুই রাকাআত নামায আদায় করিলেন। অপর কাতার তাহাদিগকে শত্রুর আক্রমণ হইতে রক্ষা করিবার জন্যে পাহাররত রহিলেন। অতঃপর রাসূলুল্লাহ (সা) সালাম ফিরাইলেন। এইভাবে রাসূলুল্লাহ (সা)-এর নামায চারি রাকাআত এবং সাহাবীদের প্রত্যেক দলের দুই-দুই রাকাআত হইল । সেই দিন আল্লাহ তা'আলা নামাযের কসরের বিধান নাযিল করিলেন এবং যুদ্ধকালীন নামাযে সশন্তর অবস্থায় থাকিতে মু'মিনদিগকে আদেশ দিলেন। ইমাম আহ্‌্মদও উপরিউক্ত রিওয়ায়াত বর্ণনা করিয়াছেন। যেমন $ ইমাম আহ্‌মদ (র)...... হযরত জাবির ইব্‌ন আবদুল্লাহ (রা) হইতে বর্ণনা করিয়াছেন যে, হযরত জাবির (রা) বলেন £ একদা রাসূলুল্লাহ (সা) ‘মুহারিবু হাফ্সা’ গোত্রের বিরুদ্ধে যুদ্ধ তরবারিসহ তাহার সম্মুখে দণ্ডায়মান হইয়া বলিল, আমার আক্রমণ হইতে কে তোমাকে রক্ষা করিবে ? তিনি বলিলেন, তোমার আক্রমণ হইতে আল্লাহ আমাকে রক্ষা করিবেন। ইহাতে লোকটির হাত হইতে তরবারি পড়িয়া গেল। তিনি উহা উঠাইয়া লইয়া বলিলেন, আমার আক্ৰমণ হইতে তোমাকে কে রক্ষা করিবে ? সে বলিল, (তরবারির) সর্বোত্তম ধরক হউন (অর্থাৎ আমার প্রতি ক্ষমা প্রদর্শন করুন) ৷ তিনি বলিলেন, তুমি কি সাক্ষ্য দাও যে, আল্লাহ ভিন্ন অন্য কোনো মা'‘বূদ নাই এবং আমি আল্লাহর রাসূল ? সে বলিল, না। তবে আমি আপনার নিকট প্রতিজ্ঞা করিতেছি যে, না আমি একাকী আপনার বিরুদ্ধে যুদ্ধ করিব, আর না যাহারা আপনার বিরুদ্ধে যুদ্ধ করিবে, তাহাদের সহিত যোগ দিব । রাসুলুল্লাহ (সা) লোকটিকে ক্ষমা করিয়া দিলেন। সে বস্বপক্ষীয় লোকদের নিকট গিয়া) বলিল, আমি সর্বোত্তম মানুষের নিকট হইতে তোমাদের কাছে আসিলাম ৷ অতঃপর নামাযের ওয়াক্ত হইয়া গেলে রাসূলুল্লাহ (সা) সালাতুল খাওফ আদায় করিলেন । মুসলিম বাহিনী দুই দলে বিভক্ত হইয়া গেল। একদল শত্ৰমুখী হইয়া দণ্ডায়মান রহিল, আরেক দল রাসূলুল্লাহ (সা)-এর সহিত নামায আদায় করিল । তিনি তাহার সঙ্গী দলকে লইয়া দুই রাকাআত নামায আদায় করিলেন। অতঃপর উক্ত দল শত্ৰুমুখী দণ্ডায়মান দলের স্থান গ্রহণ করিল । শক্রুমুখী দণ্ডায়মান দল আসিয়া রাসূলুল্লাহ

— পৃষ্ঠা ২৪৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।