তাফসীরে ইবনে কাছীর ৩য় খণ্ড
/ ৮৬৮
📝 লেখা 📖 পিডিএফ

Contents ২৪৮ তাফসীরে ইব্ন কাছীর রাখিব না। তাহাদের উপরোক্ত যুক্তি সাহাবীগণ অগ্রাহ্য করিয়াছিলেন এবং তাহাদিগকে বায়তুলমালে যাকাত অর্পণ করিতে বাধ্য করিয়াছিলেন যাহারা উহাতে অসম্মত ছিল, তাহাদের বিরুদ্ধে সাহাবীগণ যুদ্ধ করিয়াছিলেন। আয়াতের শানে নুযূল ইব্‌ন জারীর (র)......হযরত আলী রাদিয়াল্লাহু আনহু হইতে বর্ণনা করিয়াছেন ৪ একদা বনু নাজ্জার গোত্রের একদল লোক রাসুলুল্লাহ (সা)-এর নিকট জিজ্ঞাসা করিল, হে আল্লাহর রাসূল । আমরা বিভিন্ন দেশ ভ্রমণ করি। আমরা কোন্‌ নিয়মে নামায আদায় করিব ? ইহাতে নিম্নোক্ত আয়াতাংশ নাযিল হইল ৪ shall is LAE ICE EL Al aN 3 PE I অতঃপর এক বৎসর ওহী নাযিল হওয়া বন্ধ রহিল । উপরিউক্ত আয়াতাংশ নাযিল হইবার এক বৎসর পর রাসূলুল্লাহ (সা) একটি যুদ্ধে (সাহাবীগণসহ) যোহরের নামায আদায় করিলেন। মুশ্রিকদের একদল আরেক দলকে বলিল, মুহাম্মদ ও তাহার সঙ্গীগণ তাহাদিগকে পশ্চাদ্দিক হইতে আক্ৰমণ করিবার জন্যে তোমাদিগকে সুযোগ দিয়াছিল। কেন তোমরা তাহার উপর আক্ৰমণ চালাইলে না ? তাহাদের একজন বলিল, ইহার পরও তাহাদের অনুরূপ এক অনুষ্ঠান রহিয়াছে (আমরা তখন তাহাদের উপর আক্রমণ চালাইবার সুযোগ পাইব) । ইহাতে আল্লাহ তা‘আলা যোহর ও আসর-এই দুই ওয়াক্তের মধ্যবতী সময়ে নিম্নোক্ত আয়াতদ্বয় নাযিল করিলেন ৪ nll sl Al ul las AE dl 4S all REE) isl igs Cris উক্ত আয়াতে সালাতুল খাওফের বিধান নাযিল হইল । উপরিউক্ত বর্ণনা অত্যন্ত অযৌক্তিক । তবে হযরত আবূ আইয়াশ যারকী অর্থাৎ যায়দ ইবৃন সাবিত (রা) কর্তৃক বর্ণিত হাদীসে উহার কিয়দংশের সমর্থন পাওয়া যায় । ইমাম আহমদ (র)...... আবূ আইয়াশ যার্কী (যায়দ ইব্‌ন সাবিত) (রা) হইতে বর্ণনা করিয়াছেন যে, হযরত আবূ আইয়াশ (র) বলেন ৪ একদা এক যুদ্ধে আমরা রাসূলুল্লাহ (সা)-এর সহিত উস্্‌ফান নামক স্থানে ছিলাম । খালিদ ইবৃন ওয়ালীদের নেতৃত্বে মুশরিক বাহিনী আমাদের সম্মুখীন হইল । তাহারা আমাদের ও কিবলার মধ্যবর্তী স্থানে অবস্থান করিতেছিল। এই অবস্থায় রাসূলুল্লাহ (সা) আমাদিগকে লইয়া যোহরের নামায আদায় করিলেন। মুশরিকগণ পরস্পর বলাবলি করিল, ‘উহারা যে অবস্থায় ছিল, উহাতে আমরা অকস্মাৎ উহাদের উপর আক্রমণ চালাইলে উহারা ধ্বংস হইয়া যাইত ।’ অতঃপর তাহারা বলিল, কিছুক্ষণ পর উহাদের নিকট আরেকটি নামায আসিবে যাহা উহাদের নিকট নিজেদের সন্তান-সন্ততি, এমনকি নিজেদের প্রাণ অপেক্ষা অধিকতর প্রিয় । তখন হযরত জিব্রাঈল (আ) যোহর ও আসরের মধ্যবর্তী সময়ে নিম্নের আয়াত লইয়া অবতীর্ণ হইলেন $

— পৃষ্ঠা ২৪৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।