Contents সূরা নিসা ২৪৫ বলিয়াছেন, কেহ একটি তাক্বীর মুখে বলিতে সমর্থ না হইলেও অন্তরে উহা বলিবে। সাঈদ হব্ন মান্সূর (র) তাহার সুনান গ্রন্থে আমীর আব্দুল ওয়াহ্হাবের উপরোক্ত অভিমত তীহার নিকট হইতে ধারাবাহিকভাবে শুআয়ব ইব্ন দীনার ও ইস্মাঈল ইব্ন আইয়াশের সনদে বর্ণনা করিয়াছেন। আল্লাহই সর্বশ্রেষ্ঠ জ্ঞানী । আরেকদল ফকীহ বলেন £ প্রচণ্ড যুদ্ধের ভয়াবহতার সময়ে নীমাযকে বিলম্বিত করা জায়েয । নিজেদের অভিমতের সমর্থনে তাহারা বলেন, খন্দকের যুদ্ধে রাসূলুল্লাহ (সা) যোহর ও আসরের নামায বিলম্বিত করিয়াছিলেন এবং সূর্যাস্তের পর যথাক্রমে যোহর, আসর, মাগ্রিব ও ইশার নামায আদায় করিয়াছিলেন। অনুরূপভাবে তিনি বনু কুরায়্যা গোত্রের বিরুদ্ধে একটি মুজাহিদ বাহিনী প্রেরণ করিবার কালে তাহাদিগকে বলিয়া দিয়াছিলেন, তোমাদের কেহ্ যেন বনু কুরায়্যা মহল্লায় না গিয়া আসরের নামায আদায় না করে। পথিমধ্যে আসরের নামাযের ওয়াক্ত হইয়া গেল । কতেক মুজাহিদ বলিলেন, রাসূলুল্লাহ (সা) তাহার কথা দ্বারা ইহাই বুঝাইতে চাহিয়াছেন যে, আমরা যেন বনু কুরায়্যা গোত্রের নিকট দ্রুত পৌছিয়া যাই । আমরা নামায আদায় না করিয়াই উহার ওয়াক্ত অতিবাহিত করি, ইহা তিনি চাহেন নাই । তাহারা পথিমধ্যেই ওয়াক্তমত নামায আদায় করিলেন। কতেক মুজাহিদ নামায বিলম্বিত করত বনু কুরায়্যা গোত্রের নিকট পৌছিয়া সূর্যাস্তের পর আসরের নামায আদায় করিলেন রাসূলুল্লাহ (সা) কোনো পক্ষকেই তিরস্কার করেন নাই । সীরাতের কিতাবে এতদ্সম্বন্ধে আমি আলোচনা করিয়াছি। সেখানে দেখাইয়াছি, যাহারা নামায ওয়াক্তমত আদায় করিয়াছিলেন, তাহারাই নির্ভুল সিদ্ধান্তের অনুসারী ছিলেন। অবশ্য যাহারা নামায বিলম্বিত করিয়াছিলেন, তাহারা রাসুলুল্লাহ (সা)-এর কথা হইতে ভুল অর্থ বুঝিবার দরুন উহা করিয়াছিলেন বিধায় তাহারা মা'যূর বা ক্ষমার্হ্। তাহাদের ক্ষমার্হ হইবার কারণ এই যে, তাহারা সন্ধি ভঙ্গকারী অভিশপ্ত ইয়াহুদী গোত্রের নিকট যথাসম্ভব দ্রুত পৌছিবার এবং তাহাদিগকে অবরোধ করিবার উদ্দেশ্যেই নামায বিলম্বিত করিয়াছিলেন। অধিকাংশ ফকীহ জিহাদে নামায বিলম্বিত করার উপরোক্ত অভিমতের বিরোধী । তাহারা বলেন, উপরোল্লিখিত হাদীসে যুদ্ধের সময়ে নামায বিলম্বিত করিবার যে বিধান বর্ণিত হইয়াছে, উহা আলোচ্য আয়াত এবং উহাতে বর্ণিত সালাতুল খাওযফ দ্বারা মানসূখ হইয়া গিয়াছে। যে সময়ে যুদ্ধের কারণে নবী করীম (সা) নামায বিলম্বিত করিয়াছিলেন, তখন আলোচ্য আয়াত নাযিল হয় নাই । আলোচ্য আয়াত নাযিল হইয়া উহার পূর্ববর্তী বিধান রহিত করিয়াছে। সুনান সংকলকগণ ও ইমাম্ শাফিঈ (র) হযরত আবূ সাঈদ খুদরী (রা) হইতে একটি হাদীস বর্ণনা করিয়াছেন। উক্ত হাদীস দ্বারা উপরোল্লিখিত রহিতকরণের বিষয়টি স্পষ্টরূপে প্রমাণিত হয়। পক্ষান্তরে ইমাম বুখারী (র) তীহার সহীহ সংকলনে যুদ্ধাবস্থায় নামায বিলম্বিত করা বিধানসম্মত হওয়ার পক্ষে বক্তব্য উদ্ধৃত করিয়াছেন। তিনি ‘দুর্গ অবরোধ ও শত্রুর সহিত যুদ্ধরত অবস্থায় নামায সম্পর্কিত অধ্যায়’-এ বর্ণনা করেন যে, ইমাম আওয়াঈ বলিয়াছেন, যুদ্ধ জয় আসন্ন হইলে এবং মুসলিম বাহিনী আদায়ে সমর্থ না হইলে প্রত্যেক মুজাহিদ পৃথকভাবে ইশারায় নামায আদায় করিবে। ইশারায়ও নামায আদায়ে সমর্থ না হইলে যুদ্ধ শেষ না হওয়া অথবা নিরাপত্তা ফিরিয়া না আসা পর্যন্ত নামায বিলম্বিত করিবে। যুদ্ধ শেষ হইলে অথবা নিরাপদ
— পৃষ্ঠা ২৪৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।