তাফসীরে ইবনে কাছীর ৩য় খণ্ড
/ ৮৬৮
📝 লেখা 📖 পিডিএফ

Contents ' সূরা নিসা ২৪৩ কুরআন মাজীদে আমরা তো শুধু ভীতির অবস্থায় আদায়যোগ্য নামাযে কসরের বর্ণনা পাই, সফরের নামাযে কসরের বর্ণনা তো উহাতে পাই না। ইব্‌ন উমর (রা) বলিলেন, আমরা নবী করীম (সা)-কে একটি কাজ করিতে দেখিয়া উহা অনুসরণ করিয়াছি । অর্থাৎ নবী করীম (সা) সফরে কসর করিয়াছেন বলিয়া সাহাবীগণ সফরে কসর করিয়াছেন। উক্ত বর্ণনায় দেখা যাইতেছে যে, প্রশ্বকর্তা উমাইয়া ভীতির অবস্থার নামাযকে কসরের নামায নামে আখ্যায়িত করিয়াছেন। তিনি আলোচ্য আয়াতের এইরূপ তাৎপর্য গ্রহণ করিয়াছেন যে, উহাতে উপরিউক্ত ভীতির অবস্থার নামাযেরই বর্ণনা রহিয়াছে, সফরের কসরের নামাযের বর্ণনা উহাতে নাই । হযরত ইব্‌ন উমর (রা) তাহার এই বক্তব্যকে সঠিক বলিয়া মানিয়া লইয়াছেন এবং তিনি কুরআন মাজীদের আলোচ্য আয়াত দ্বারা নহে, বরং নবী করীম (সা)-এর কার্য দ্বারা সফরের নামাযের কসর বা সংক্ষেপীকরণের বিধান প্রমাণ করিতে চাহিয়াছেন। ইমাম ইব্‌ন জারীর (র) কর্তৃক বর্ণিত নিম্নের রিওয়ায়াতে উপরিউক্ত বিষয়টি অধিকতর স্পষ্টর্ূপে প্রতীয়মান হয় ৪ ইব্ন জারীর (র)...... সিমাক আল-হানাফী হইতে বর্ণনা করিয়াছেন যে, সিমাক বলেন £৪ একদা আমি ইব্‌ন উমর (রা)-এর নিকট সফরের নামায সম্বন্ধে প্রশ্ন করিলে তিনি বলিলেন, উহা দুই রাকাআত এবং দুই রাকাআতই পূর্ণ সংখ্যা । উহা কসর বা সংক্ষিপ্ত নহে। শুধু ভীতির অবস্থার নামাযেই কসর বা সংক্ষিপ্তকরণ রহিয়াছে। আমি বলিলাম, ভীতির অবস্থার নামায কোন্‌ নিয়মে আদায় করিতে হয় ? তিনি বলিলেন, ইমাম একদল লোক লইয়া এক রাকাআত নামায আদায় করিবেন । অতপর এইদল অন্যদলের স্থানে গমন করিবে এবং অন্যদল এই দলের স্থানে আগমন করিবে। ইমাম ইহাদিগকে লইয়া আরেক রাকাআত নামায আদায় করিবেন । এইভাবে ইমাম মোট দুই রাকাআত এবং প্রত্যেক দল এক রাকাআত করিয়া নামায আদায় করিবে। BETS EGS HEE HEALS EBC pgs SFG (1) HSS 4 BL sls os BI lO 50 st ER 14 3170 / ভর 22/2 Al LB AI24 313345 92 ‘ 3401 $ $5 € GU! 3 BUA OB 22 Hl COE YA . প’ 42 ed CL. চন Vd 32 32224 E245 » BUN ALS ONES 1s El LF oF OYE el Hf RRS 3 Kf Gs 3H EG ON 01 HE 0০ Is 2 23 AS AMG! AIRE EEE £5 ১০২. Non CO Ut CaN oN eH WERE 28 UnGone sene SIEGE কায়েম করিবে, তখন তাহাদের একদল যেন তোমার সহিত দাড়ায় এবং তাহারা যেন সশস্ত্র থাকে । তাহাদের সিজদা করা হইলে তাহারা যেন তোমাদের পিছনে অবস্থান করে; আর অপর একদল, যাহারা সালাতে শরীক হয় নাই, তাহারা তোমার সহিত যেন সালাতে শরীক হয় এবং তাহারা যেন সশস্ত্র ও সতর্ক থাকে। কাফিরগণ কামনা করে যে, তোমরা

— পৃষ্ঠা ২৪১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।