২৪০ তাফসীরে ইব্ন কাছীর ' ইমাম বুখারী (র)......হযরত আবদুল্লাহ ইব্ন উমর (রা) হইতে বর্ণনা করিয়াছেন £ঃ নবী করীম (সা), আবূ বকর সিদ্দাক (রা) এবং উমর (রা)-এর ইমামতিতে আমি (চারি রাকাআতের) নামায দুই রাকাআত পড়িয়াছি। হযরত উসমান (রা)-এর খিলাফতের প্রথমদিকেও তাহার ইমামতিতে দুই রাকাআত পড়িয়াছি। খিলাফতের শেষদিকে তিনি চারি রাকাআতই পড়িয়াছেন। ইমাম মুসলিম (র) উক্ত হাদীস উপরোক্ত রাবী ইয়াহিয়া ইব্ন সাঈদ আল-কাত্তান হইতে বৰ্ণনা করিয়াছেন। ইমাম বুখারী (র)......আবদুর রহমান ইব্ন ইয়াযীদ হইতে বর্ণনা করিয়াছেন যে, হযরত আবদুর রহমান ইব্ন ইয়াযীদ (র) বলেন £ একদা হযরত উসমান (রা) আমাদের ইমাম হইয়া (রা)-কে উহা জানানো হইলে তিনি ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়িলেন এবং বলিলেন, আমি মিনা নামক স্থানে নবী করীম (সা)-এর ইমামতিতে, হযরত আবূ বকর (রা)-এর ইমামতিতে ও হযরত উমর (রা)-এর ইমামতিতে নামায দুই রাকাআত আদায় করিয়াছি । হায়! আমার ভাগ্যে যদি চারি রাকাআতের পরিবর্তে দুই রাকাআত মকবূল নামায জুটিত! ইমাম বুখারী (র) হাদীসটি উপরোক্ত রাবী আ‘মাশ হইতেও বর্ণনা করিয়াছেন। ইমাম মুসলিম বিভিন্ন সনদে উপরোক্ত রাবী আবদুর রহমান ইব্ন ইয়াযীদ হইতে উপরোল্লিখিত হাদীস বর্ণনা করিয়াছেন। উহাদের একটি সনদের নিম্নতম রাবী হইতেছেন কুতায়বা। উপরোল্লিখিত হাদীসসমূহ দ্বারা সুস্পষ্টভাবে প্রমাণিত হয় যে, নামাযে কসর জায়েয হইবার জন্যে ভীতিপূর্ণ অবস্থার অস্তিত্ব জরুরী নহে; বরং সফরে সর্বাবস্থায় কসর বৈধ । কিছু সংখ্যক ফকীহ বলিয়াছেন ৪ আলোচ্য আয়াতে যে কসরের অনুমতি আল্লাহ্ তা‘আলা দিয়াছেন, উহার অর্থ রাকাআতের সংখ্যার দিক দিয়া নামায সংক্ষেপ করা নহে; বরং উহার অর্থ সংখ্যা ভিন্ন অন্যান্য দিক দিয়া নামায সংক্ষেপ করা । ইহাই মুজাহিদ, যাহ্হাক এবং সুদ্দীর অভিমত । এতদ্সম্বন্ধীয় আলোচনা শীখঘ্বই আসিতেছে। শেষোক্ত অভিমতের পোষকগণ নিম্নোক্ত হাদীসকে নিজেদের সমর্থনে উপস্থাপন করেন $ ইমাম মালিক (র)......হযরত আয়েশা (রা) হইতে বর্ণনা করিয়াছে যে, হযরত আয়েশা (রা) বলেন ৪ সফরে ও বাড়িতে সর্বাবস্থায় নামায দুই রাকাআত করিয়া ফরয হইয়াছিল। অতঃপর সফরের বেলায় উক্ত সংখ্যাই বহাল রাখা হইয়াছে এবং গৃহে অবস্থানের বেলায় উহা বৃদ্ধি করা হইয়াছে। ইমাম বুখারী (র) উপরোক্ত হাদীস আবদুল্লাহ ইব্ন ইউসুফ আত-তায়ালিসী হইতে, ইমাম মুসলিম উহা ইয়াহিয়া ইব্ন ইয়াহিয়া হইতে, ইমাম আবু দাউদ উহা কা‘নাবী হইতে এবং ইমাম নাসাঈ উহা কুতায়বা (র) হইতে বর্ণনা করিয়াছেন। আবদুল্লাহ, ইয়াহিয়া, কা'নাবী এবং কুতায়বা, ইহাদের প্রত্যেকে আবার ইমাম মালিক হইতে উপরোক্ত উর্ধ্বতন সনদে উহা বর্ণনা করিয়াছেন।
— পৃষ্ঠা ২৩৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।