তাফসীরে ইবনে কাছীর ৩য় খণ্ড
/ ৮৬৮
📝 লেখা 📖 পিডিএফ

সূরা নিসা ২৩৯ অথচ আমরা তো এখন নিরাপদ । তিনি বলিলেন, ইহা রাসূলুল্লাহ (সা)-এর সুন্নাহ । ইবৃন মারদুবিয়া (র)......আবুল ওয়াদ্দাক হইতে বর্ণনা করিয়াছেন যে, আবুল ওয়াদ্দাক বলেন ঃ একদা আমি হযরত ইব্‌ন উমর (রা)-এর নিকট সফরে কসরের নামায সম্বন্ধে জিজ্ঞাসা করিলে তিনি বলিলেন, উহা আকাশ হইতে অবতীর্ণ একটি অনুমতি । এখন তোমাদের ইচ্ছা হইলে উহা প্রত্যাখ্যান করিতে পার । আবূ বকর ইব্‌ন আবু শায়বা (র)......হযরত ইব্‌ন আব্বাস (রা) হইতে বর্ণনা করিয়াছেন যে, হযরত ইব্‌ন আব্বাস (রা) বলেন £ আমরা রাসূলুল্লাহ (সা)-এর ইমামতিতে পবিত্র মক্কা ও মদীনা শরীফের মধ্যবর্তী স্থানে দুই রাকাআত করিয়া নামায আদায় করিয়াছি। তখন আমরা নিরাপদ ও বিপদমুক্ত ছিলাম । ইমাম নাসাঈ (র) উপরিউক্ত রিওয়ায়াত আবদুল্লাহ ইবন আওন (র) হইতে বর্ণনা করিয়াছেন। আবূ আমর ইব্‌ন আবদুল বার (র) বলিয়াছেন, হযরত ইব্‌ন আব্বাস (রা) হইতে ইয়াযীদ ইব্‌ন ইব্রাহীম আত-তাসতারী উপরিউক্ত রিওয়ায়াতের অনুরূপ একটি রিওয়ায়াত শুনাইয়াছেন। আমি (ইব্‌ন কাছীর) বলিতেছি ৪ ইমাম তিরমিযী ও ইমাম নাসাঈ (র)......হযরত ইবৃন আব্বাস (রা) হইতে বর্ণনা করিয়াছেন £৪ একদা নবী করীম (সা) পবিত্র মদীনা হইতে মক্কা শরীফের দিকে রওয়ানা হইলেন । (মুসলমানগণ তখন এইরূপ নিরাপদ ছিলেন যে,) রাব্বুল আলামীন আল্লাহ ব্যতীত অন্য কাহারও ভয় তাহাদের হৃদয়ে ছিল না। এই অবস্থায়ই তিনি নামায দুই রাকাআত করিয়া আদায় করিলেন। ইমাম তিরমিযী উক্ত রিওয়ায়াতকে সহীহ বলিয়াছেন। ইমাম বুখারী (র)......হযরত আনাস (রা) হুইতে বর্ণনা করিয়াছেন যে, হযরত আনাস (রা) বলেন £ঃ একদা আমরা রাসূলুল্লাহ (সা)-এর সহিত পবিত্র মদীনা হইতে পবিত্র মক্কায় ' রওয়ানা হইলাম ৷ এই সফরে তিনি মদীনায় প্রত্যাবর্তন না করা পর্যন্ত নামায দুই রাকাআত করিয়া পড়িতেন ৷ হযরত আনাস (রা)-এর ছাত্র তাহাকে জিজ্ঞাসা করিলেন, আপনারা পবিত্র মন্ধায় কতদিন অবস্থান করিয়াছিলেন ? হযরত আনাস (রা) বলিলেন, আমরা তথায় দশ দিন অবস্থান করিয়াছিলাম । সিহাহ সিত্তার অন্যান্য সংকলক উক্ত হাদীস ইয়াহিয়া ইব্‌ন আবূ ইসহাক (র) হইতে বর্ণনা করিয়াছেন। ইমাম আহ্‌মদ (র)......হারিসা ইব্‌ন ওয়াহাব আল-খুযাঈ (রা) হইতে বর্ণনা করিয়াছেন যে, হযরত হারিসা (রা) বলেন £ আমি রাসূলুল্লাহ (সা)-এর ইমামতিতে মিনা নামক স্থানে যোহর ও আসরের নামায দুই রাকাআত করিয়া আদায় করিয়াছি। এই সময়ে মুসলমানগণ সংখ্যায় বিপুল এবং অধিকতম নিরাপদ ছিল। উক্ত হাদীস ইব্ন মাজাহ ভিন্ন সিহাহ সিত্তার অন্যান্য সকল সংকলক ইব্‌ন আবূ ইস্হাক আস-সাবীঈর মাধ্যমে বিভিন্ন সনদে এবং উপরোক্ত সাহাবী হইতে অবিচ্ছিন্ন সনদের হাদীস হিসাবে বর্ণনা করিয়াছেন। ইমাম বুখারী (র) উহা নিম্নরূপ বর্ণনা করিয়াছেন ৪ ইমাম বুখারী (র)......হযরত হারিসা ইব্‌ন ওয়াহাব (রা) হইতে বর্ণনা করিয়াছেন যে, হযরত হারিসা (রা) বলেন ৪ নবী করীম (সা) আমাদিগকে মিনা নামক স্থানে নামায দুই রাকাআত পড়াইয়াছেন। সেই সময়ে তিনি অধিকতম নিরাপদ ও বিপদমুক্ত ছিলেন।

— পৃষ্ঠা ২৩৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।