তাফসীরে ইবনে কাছীর ৩য় খণ্ড
/ ৮৬৮
📝 লেখা 📖 পিডিএফ

Contents ২৩৮ তাফসীরে ইব্ন কাছীর কাফিরদের বিরুদ্ধে যুদ্ধ করিতে কাটিয়া যাইত । বিরোধী মত পোষণকারী ফকীহগণ উপরে যে আয়াতাংশ উপস্থাপন করিয়াছেন, উহাতে কাফিরদের পক্ষ হইতে মু'মিনদের প্রতি উপরিউক্ত সাধারণ ও নিত্য সংঘটিত বিপদাশংকার কথাই বিবৃত হইয়াছে। অথচ মূল বক্তব্য বিষয়ের সহিত যখন কোনো সাধারণ ও নিত্য সংঘটিত বিষয় বা ঘটনা সংযুক্ত থাকে, তখন উহা মূল বক্তব্য বিষয়ের সহিত সংশ্লিষ্ট শর্ত হিসাবে পরিগণিত হয় না। অনুরূপভাবে আল্লাহ তা'আলা অন্যত্র বলিয়াছেন ৪ asl Lule Bll le SG AGN অৰ্থাৎ ‘তোমাদের দাসীগণ যদি যৌন দিক দিয়া পবিত্র থাকিতে চায়, তবে তোমরা তাহাদিগকে ব্যভিচারে বাধ্য করিও না’ এক্ষেত্রে দাসীদের পবিত্র থাকিবার ইচ্ছা কোনো শর্ত নহে; বরং তাহাদিগকে যৌন অপকর্মে বাধ্য করা সর্বাবস্থায়ই নিষিদ্ধ । অনুরূপভাবে আল্লাহ তা'আলা অন্যত্ৰ বলিয়াছেন ৪ be EES CANES LL SD Las CNEL অর্থাৎ ‘তোমরা যৌন সম্পর্ক স্থাপন করিয়াছ, তোমাদের এইরূপ স্্রীগণের গর্ভজাত কন্যা, . হারাম ।' এক্ষেত্রে উল্লেখিত কন্যার সংশ্লিষ্ট ব্যক্তির লালন-পালনে থাকা শর্ত নহে; বরং স্বীয় সংগমকৃত স্ত্রীর গর্ভজাত কন্যাকে বিবাহ করা সর্বাবস্থায় হারাম। ইমাম আহ্‌মদ (র)......ইয়ালা ইব্‌ন উমাইয়া হইতে বর্ণনা করিয়াছেন যে, ইয়ালা ইবৃন উমাইয়া একদা বলেন £ঃ আমি হযরত উমর (রা)-কে জিজ্ঞাসা করিলাম $ ME BEL bila bs LABS COL EL Cd “1 এই আয়াতে কাফিরদের তরফ হইতে মু’মিনদের প্রতি যে বিপদাশংকার কথা বর্ণিত হইয়াছে, উহা তো এখন দূর হইয়া গিয়াছে। মুসলমানগণ এখন নিরাপদ । অতএব নামাযের কসরের বিধান এখন প্রযোজ্য হইবে কেন ? হযরত উমর (রা) বলিলেন, তোমার মত আমিও আশ্চর্যান্রিত হইয়া নবী করীম (সা)-কে তৎ্সম্বন্ধে জিজ্ঞাসা করিয়াছিলাম । তিনি বলিয়াছিলেন ৪ ইহা তোমাদের প্রতি আল্লাহ তা'আলার একটি দান। তোমরা তাহার দানকে গ্রহণ কর । ইমাম মুসলিম এবং সুনান সংকলকগণ উপরিউক্ত হাদীস বর্ণনা করিয়াছেন। ইমাম তিরমিযী উক্ত হাদীসকে হাসান-সহীহ হাদীস হিসাবে অভিহিত করিয়াছেন। আলী ইবনুল মাদীনীও উহাকে হযরত উমরের সনদে হাসান-সহীহ হাদীস রূপে আখ্যায়িত করিয়াছেন । তিনি আরো বলিয়াছেন, উক্ত হাদীস উপরিউক্ত সনদ ভিন্ন অন্য কোনো সনদে সুসংরলক্ষিত হয় নাই। উহার বর্ণনাকারীগণ বিখ্যাত ব্যক্তি । আবূ বকর ইব্‌ন আবূ শায়বা (র)......আবূ হানযালা আল-হাযযা হইতে বর্ণনা করিয়াছেন ৪ একদা আমি হযরত ইব্‌ন উমর (রা)-কে সফরের নামায সম্বন্ধে জিজ্ঞাসা করিলে তিনি বলিলেন, উহা দুই রাকাআত আমি বলিলাম, আয়াতে তো আল্লাহ তা'আলা বলিয়াছেন ঃ ore Fe OG 82 og on ose os TIAS SHOE lS Ol

— পৃষ্ঠা ২৩৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।