Contents সূরা নিসা ২৩৭ মধ্যে মতভেদ রহিয়াছে। একদল ফকীহ বলেন, উক্ত সফর ইবাদতমূলক সফর হইতে হইবে । সফর ইত্যাদি । হযরত ইব্ন উমর, আতা এবং ইয়াহিয়া হইতে অনুরূপ অভিমত বর্ণিত হইয়াছে। ইমাম মালিক্ হইতেও অনুরূপ একটি অভিমত বর্ণিত হইয়াছে | উল্লেখিত অভিমত পোষণকারীগণ আয়াতের নিম্নোক্ত অংশ প্রমাণ হিসাবে উল্লেখ করেন ৪ Ty Kinks of iS Ul অর্থাৎ ‘যদি তোমাদের ভয় হয় যে, কাফিরগণ তোমাদিগকে বিপদে ফেলিবে ৷’ আরেক দল ফকীহ বলেন $£ সফরটি ইবাদতমূলক হওয়া জরুরী নহে। তবে উহাকে অন্তত মুবাহ্ ও জায়েয কার্যের সফর হইতে হইবে । সফরটি মুবাহ ও জায়েয কার্যের সফর হইলেই উহাতে কসর নামায বিধানসম্মত হইবে নিম্নোক্ত আয়াতকে তাহারা নিজেদের অভিমতের সমর্থনে পেশ করেন ৪ 2 IE UU SY DUDE LE TASS i hl i অর্থাৎ ‘কেহ সফরে তীব্ব ক্ষুধার অবস্থায় মৃত পশুর গোশ্ত খাইতে বাধ্য হইলে আয়াতে তাহাকে তজ্জন্য অনুমতি প্রদান করা হইয়াছে’ শর্ত হইল তাহার সফর পাপের সফর না হইলে চলিবে । উক্ত সফর ইবাদতমূলক সফর হওয়া জরুরী নহে । তেমনি নামাযের কসর বিধানসম্মত হইবার জন্যেও সফরটি ইবাদতমূলক হওয়া অপরিহার্য নহে। ইমাম শাফিঈ, ইমাম আহমদ প্রমুখ ফকীহগণের অভিমত ইহাই । J আবূ বকর ইব্ন আবূ শায়বা (র)......ইব্রাহীম হইতে বর্ণনা করিয়াছেন £ঃ একদা জনৈক ব্যক্তি আসিয়া নবী করীম (সা)-কে বলিল, হে আল্লাহ্র রাসূল! আমি একজন ব্যবসায়ী । ব্যবসা উপলক্ষে আমাকে সমুদ্রে গমনাগমন করিতে হয়। নবী করীম (সা) তাহাকে নামায (চারি রাকাআতের স্থলে) দুই রাকাআত পড়িতে বলিলেন। উক্ত হাদীসের সনদ বিচ্ছিন্ন । একদল ফকীহ বলেন $ কসর নামায বৈধ হওয়ার জন্যে যে কোন প্রকারের সফরই যথেষ্ট ৷ উহা এমনকি কেহ ডাকাতি করিবার জন্যে সফর করিলে তাহার জন্যেও কসর জায়েয । ইমাম আবু হানীফা, সাওরী এবং দাউদ জাহিরীর অভিমত ইহাই । তাহারা বলেন, আয়াতে সফরকে বিশেষণমুক্ত রাখা হইয়াছে। অতএব ইবাদতমূলক, মুবাহ অথবা পাপমূলক যে কোনরূপ সফরেই নামাযের কসর জায়েয । অধিকাংশ ফকীহ উপরিউক্ত অভিমতের বিরোধিতা করেন। বিরোধী অভিমত পোষণকারী ফকীহগণ কর্তৃক উপস্থাপিত প্রমাণ হইতেছে 14S nl Ck ot is ul ইহার উত্তরে ইমাম আবূ হানীফা (র) প্রমুখ ফকীহগণ বলেন ঃ নামাযের কসর সম্পর্কিত আলোচ্য আয়াত নাযিল হইবার সময়ে কাফিরদের পক্ষ হইতে মু’মিনদের প্রতি বিপদাশংকা একটি সাধারণ ও নিত্য-নৈমিত্তিক বিষয় ছিল । এমনকি হিজরতের পর মুসলমানগণ প্রায় প্রতিটি ক্ষেত্রেই যুদ্ধব্যপদেশে যোদ্ধারূপে সফর করিতেন। তাহাদের প্রায় সমগ্র সময়টুকুই বর্বর
— পৃষ্ঠা ২৩৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।