তাফসীরে ইবনে কাছীর ৩য় খণ্ড
/ ৮৬৮
📝 লেখা 📖 পিডিএফ

Contents সূরা নিসা ২৩৫ অথবা তাহার রক্ত সম্পর্কের কেহ ছিল না। অথচ আমার সহিত আসাদ ইব্‌ন আবদুল উষ্যা গোত্রের আর কেহই ছিল না । সেক্ষেত্রে তাহাকে ব্যতীত অন্য কাহাকে পাইবার আশাও আমার ছিলনা। উপরোক্ত বর্ণনাটি মূলত অযৌক্তিক বর্ণনা । কারণ বর্ণিত ঘটনাটি হিজরতের পূর্বের ঘটনা । অথচ আলোচ্য আয়াতটি হিজরতের পরে অবতীর্ণ হইয়াছে। তবে উহার এই ব্যাখ্যা দেওয়া যাইতে পারে যে, বর্ণনাকারী বুঝাইতে চাহিয়াছেন, আলোচ্য আয়াত উপরোক্ত ঘটনা উপলক্ষে নাযিল না হইলেও আয়াতের প্রতিপাদ্য বিষয় অনুসারে উহা উক্ত ঘটনায়ও প্রযোজ্য । আল্লাহ্‌ই সর্বশ্রেষ্ঠ জ্ঞানী । | ইব্‌ন আবূ হাতিম (র)......ইব্‌ন আব্বাস (রা) হইতে বর্ণনা করিয়াছেন £ঃ একদা সামুরা ইব্‌ন জুনদুব (রা) রাসূলুল্লাহ (সা)-এর সহিত মিলিত হইবার উদ্দেশ্যে বাড়ি হইতে বাহির হইলেন রাসূলুল্লাহ (সা)-এর সহিতি মিলিত হইবার পূর্বেই পথে তাহার মৃত্যু হইল । এই উপলক্ষে নিম্নোক্ত আয়াত নাযিল হইল $ EY 5 ds sit dl oat i bn EN ইব্‌ন আবূ হাতিম (র)......সাঈদ ইব্ন যুবায়র (রা) হইতে বর্ণনা করিয়াছেন ৪ আবী যুমায়রা ইব্‌ন আঈস আয-যারকী অন্ধ হইয়া যাওয়ায় মক্কায় রহিয়া গিয়াছিলেন। অবশেষে- Vs Sb Y Sly Lilly JA os oi siall Yl এই আয়াত নাযিল হইবার পর তিনি ভাবিলেন, আমি তো ধনী ব্যক্তি, আমার তো পথ ও উপায় রহিয়াছে। এই ভাবিয়া তিনি নবী করীম (সা)-এর সহিত মিলিত হইবার উদ্দেশ্যে বাড়ি হইতে মদীনার দিকে রওয়ানা হইলেন। পথিমধ্যে তান্ঈম নামক স্থানে তাহার মৃত্যু হইল । এই উপলক্ষে নিম্নোক্ত আয়াত নাযিল হইল ঃ 3 A SD dt dale et bn ESS তাবারানী (র)......আবূ মালিক (রা) হইতে বর্ণনা করিয়াছেন যে, নবী করীম (সা) বলিয়াছেন £ আল্লাহ তা'আলা বলেন, যে ব্যক্তি আমার ওয়াদাকে সত্য জানিয়া এবং আমার রাসূলদের প্রতি ঈমান আনিয়া আমার সন্তোষ লাভের উদ্দেশ্যে আমার পথে জিহাদ করিতে বাহির হয়, সে আল্লাহর দায়িত্বে আসিয়া যায়। সে মুজাহিদ বাহিনীতে থাকা অবস্থায় মরিলে আল্লাহ তাহাকে জান্নাতে দাখিল করিবেন। সে জীবিত অবস্থায় ফিরিয়া আসিলেও আল্লাহ্র দয়িত্বে থাকিবে । অতঃপর সে যদি স্বাভাবিকভাবে মৃত্যুপ্রাপ্ত হয়, অথবা নিহত হয়, অথবা তাহার অশ্ব বা উস্ট্র তাহাকে নীচে ফেলিয়া দিবার ফলে অথবা কোনো বিষধর প্রাণীর দংশনের ফলে তাহার মৃত্যু ঘটে, অথবা যে কোনোভাবেই আল্লাহ চাহেন, সেইভাবে সে স্বাভাবিক মৃত্যুবরণ করে, তবুও সে শহীদ হইবে ।

— পৃষ্ঠা ২৩৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।