. Contents ২৩৪ তাফসীরে ইব্ন কাছীর তাহা জিজ্ঞাসা করিল । তিনি তাহাকে বলিলেন, তোমার ও তওবার মধ্যে কোন্ বিষয় প্রতিবন্ধকতা সৃষ্টি করিতে পারে ? অতঃপর তিনি তাহাকে পরামর্শ দিলেন, সে যেন স্বীয় জন্মভূমি ত্যাগ করিয়া অন্যত্র গমন পূর্বক তথায় আল্লাহ্র ইবাদত-বন্দেগী করে। উক্ত আলিমের পরামর্শ অনুযায়ী সে স্বীয় জন্মস্থান ত্যাগ করিয়া ভিনদেশে রওয়ানা হইল । পথিমধ্যে তাহার মৃত্যুর সময় উপস্থিত হইল । তাহার বিষয়ে রহমতের ফেরেশতাগণ এবং আযাবের ফেরেশ্তা- গণের মধ্যে মতভেদ দেখা দিল । রহ্মতের ফেরেশ্তাগণ বলিলেন, সে তো গুনাহ হইতে তওবা করিয়া এদিকে আসিয়াছে পক্ষান্তরে আযাবের ফেরেশ্তাগণ বলিলেন, সে তো তওবার পর নামায আদায় করে নাই । তখন ফেরেশ্তাগণ আল্লাহর তরফ হইতে এই নির্দেশ পাইলেন যে, তাহারা যেন তাহার জন্মস্থান ও উদ্দিষ্ট স্থান - এই দুইদিকের দূরত্ব পরিমাপ করিয়া দেখেন। সে যেদিকের অধিকতর নিকটবর্তী হয়, তাহাকে সেই স্থানের সহিত সংশ্লিষ্ট ধরিতে হইবে । এদিকে আল্লাহ তা'আলা সেই ব্যক্তির গন্তব্যস্থলকে নিদেশ দিলেন যেন উহা তাহার দিকে আগাইয়া আসে । পক্ষান্তরে তাহার জন্মভূমিকে নির্দেশ দিলেন যেন উহা তাহার কাছ হইতে দূরে সরিয়া যায়। ফেরেশ্তাগণ পরিমাপ করিয়া তাহাকে তাহার গন্তব্যস্থলের বিঘত পরিমাণে অধিকতর নিকটবর্তী পাইলেন। ফলত রহমতের ফেরেশৃতাগণ সে ব্যক্তির প্রাণ লইলেন।” এক রিওয়ায়াতে আছে, লোকটির মৃত্যুর সময় উপস্থিত হইলে সে বুকে হেঁচড়াইয়া স্বীয় গন্তব্যস্থলের দিকে অগ্রসর হইল। ইমাম আহ্মদ (র)......আবদুল্লাহ ইব্ন আতীক হইতে বর্ণনা করিয়াছেন যে, নবী করীম (সা) বলিয়াছেন ৪£ কোন ব্যক্তি যদি আল্লাহ্র পথে জিহাদ করিবার উদ্দেশ্যে বাড়ি হইতে বাহির হয় (অতঃপর তিনি বলিলেন, আল্লাহর পথে সেই জিহাদকারীগণ কোথায় ?) তৎপর সে স্বীয় বাহন হইতে পড়িয়া গিয়া ইন্তিকাল করে, অথবা কোন প্রাণী তাহাকে দংশন করিবার ফলে সে ইন্তিকাল করে, অথবা স্বাভাবিকভাবেই সে ইন্তিকাল করে, তখন তাহাকে পুরস্কৃত করা আল্লাহ্র দায়িত্বে আসিয়া যায় । আর কোনো ব্যক্তি অন্যায় ক্রোধের শিকার হইয়া নিহত হইলে তাহার জন্যে জান্নাত ওয়াজিব হইবে৷ আবদুল্লাহ ইব্ন আতীক বলেন, নবী করীম (সা) স্বাভাবিকভাবে ইন্তিকাল করা বুঝাইতে 5:১। ২5 = ০ $২! এই বিশিষ্টার্থক শব্দগুচ্ছ প্রয়োগ করিলেন। আল্লাহর কসম! ইতিপূর্বে আমি কোনো আরবীভাষীর নিকট উক্ত শব্দগুচ্ছ শুনি নাই । : ইব্ন আবু হাতিম (র)......হযরত যুবায়র ইব্ন আওয়াম (রা) হইতে বর্ণনা করিয়াছেন ৪ খালিদ ইব্ন হিযাম আবিসিনিয়ায় যাইবার উদ্দেশ্যে দেশ ত্যাগ করিলেন। পথিমধ্যে সর্প দংশনে তাহার মৃত্যু হইল । এই উপলক্ষে নিম্নোক্ত আয়াত নাযিল হইল ৪ LY DS ll lps dl dl alee ee EOS 3 হযরত যুবায়র (রা) বলেন, আমি তখন আবিসিনিয়ায় ছিলাম এবং তাহার আগমনের জন্যে অপেক্ষা করিতেছিলাম ৷ তাহার মৃত্যুর সংবাদ আমার নিকট পৌছিলে আমি এতই মর্মাহত হইলাম যে, ইতিপূর্বে কোন ঘটনায়ই আমি এরূপ মর্মাহত হই নাই । কারণ যাহারা হিজরত করিয়াছিল, তাহাদের মধ্যে অনুরূপ ব্যক্তি খুব কম ছিল, যাহার সহিত তাহার পরিবারের কেহ
— পৃষ্ঠা ২৩২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।