তাফসীরে ইবনে কাছীর ৩য় খণ্ড
/ ৮৬৮
📝 লেখা 📖 পিডিএফ

Contents সূরা নিসা ২৩৩ তঃপর আল্লাহ তা'আলা বলেন $ আয়াতের উপরোক্ত অংশে আল্লাহ তা‘আলা হিজরতের প্রতি এবং মুশরিকদিগকে ত্যাগ করিবার প্রতি মুমিনদিগকে উদুদ্ধ ও উৎসাহিত করিতেছেন । তিনি বলিতেছেন, মুমিনগণ হিজরত করিয়া যেখানেই যাউক, সেখানেই তাহারা আশ্রয়স্থল পাইবে । £1, শব্দটি ॥£1', সমাপিকা ক্রিয়ার অসমাপিকা ক্রিয়া । উহার অর্থ ‘ত্যাগ করা। 4:+3 ৩০ ১০3০৫1, “অমুক ব্যক্তি তাহার গোত্রকে ত্যাগ করিয়াছে’ যেমন কবি নাবিগা ইব্ন জা‘দা রচিত কবিতার চরণ হইতেছে ঃ Als lA ye MSU DE ss এখানে ১১ শব্দ দ্বারা ‘ত্যাগ করা'-ই বুঝানো হইয়াছে। ইব্‌ন আব্বাস (রা) বলেন £ 41,41 অর্থ ‘একস্থান হইতে আরেক স্থানে গমন ৷’ যাহ্হাক, রবী ইব্‌ন আনাস এবং সাওরীও উহার অনুরূপ অর্থ করিয়াছেন। মুজাহিদ (র) বলেন £ ,.২< £1১ অর্থ ‘উৎপীড়ন হইতে বীচিবার বিবিধ পথ ও উপায় ৷' সুফিয়ান ইবন উয়ায়না (র) বলেন ৪ উহার অর্থ বহু পথ ও উপায়। শব্দের স্বাভাবিক অর্থ হইতেছে শত্রুর হাত হইতে আত্মরক্ষা করিবার আশ্রয় ও শরণ । {2.4 , শব্দের অর্থ রিযৃক। কাতাদা (র) প্রমুখ তাফসীরকারগণ উহার অনুরূপ অর্থই করিয়াছেন। কাতাদা 24, 1454 5215 5১2১31 ০৯ ১2 আয়াতাংশের অর্থ করিয়াছেন যে, গুমরাহী হইতে বাচিয়া হিদায়াতের পথ এবং দারিদ্র্য হইতে বাচিয়া প্রাচুর্য পাইবে । অতঃপর আল্লাহ তা'আলা বলেন ৪ eee Or wr অর্থাৎ ‘যে ব্যক্তি হিজরতের উদ্দেশ্যে স্বীয় বাসস্থান হইতে বাহির হয়, অতঃপর পথিমধ্যে ইন্তিকাল করে, সে মুহাজির তুল্য নেকী লাভ করে।' বুখারী, মুস্লিমসহ ছয়টি সহীহ হাদীস গ্রন্থে এবং মুসনাদ ও সুনানসমূহে হযরত উমর (রা) হইতে বিভিন্ন রাবীর সনদে বর্ণিত রহিয়াছে যে, মহানবী (সা) বলিয়াছেন £ঃ সকল নেককাজই নিয়্যতের উপর নির্ভরশীল প্রত্যেক মানুষই তাহার নিয়্যত অনুযায়ী ফল পাইবে যাহার দিকেই হইবে । আর যাহার হিজরত কোনো পার্থিব বস্তুর উদ্দেশ্যে অথবা সে বিবাহ করিবে এইরূপ কোনো মহিলার দিকে হইবে, তাহার হিজরতের মূল্যায়ন তাহার সেই উদ্দেশ্য মুতাবিক হইবে। এই হাদীস হিজরত ও যাবতীয় নেক আমলের ব্যাপারে প্রযোজ্য । বুখারী ও মুসলিম শরীফে বর্ণিত একটি হাদীস হইতেছে এই £ জনৈক.ব্যক্তি নিরানব্বইটা হত্যাকাণ্ড ঘটাইবার পর একজন আবেদকে হত্যা করিয়া হত্যাকাণ্ডের সংখ্যা একশতটি পর্যন্ত পৌছাইল । অতঃপর তাহার জন্যে তাওবার পথ খোলা আছে কি না- জনৈক আলিমের নিকট কাছীর_-৩/৩০

— পৃষ্ঠা ২৩১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।