তাফসীরে ইবনে কাছীর ৩য় খণ্ড
/ ৮৬৮
📝 লেখা 📖 পিডিএফ

২৩২ তাফসীরে ইব্ন কাছীর পরবর্তী আয়াতে আল্লাহ তা'আলা হিজরতে প্রকৃত অসমর্থ মু’মিনদের কথা বলিতেছেন। ইহারা মুশ্রিকদের হাত হইতে মুক্তি পাইবার উপায় খুঁজিয়া পাইত না। আবার কেহ উপায় খুঁজিয়া পাইলেও পলাইবার রাস্তা তাহাদের জানা ছিল না। Nw Lie Ys Lo > sbi Y EET TET RET EEON T OEUEN মুজাহিদ, ইক্রিমা ও সুদ্দী (র) বলিয়াছেন ৪ J অৰ্থ রাস্তা । Ae) Li ER CHE অর্থাৎ আল্লাহ্‌ তাহাদিগকে তাহাদের হিজরত না করিবার ক্রটি মাফ করিয়া দিবেন। ওয়াদাই প্রদান করিয়াছেন। ইমাম বুখারী (র)......আবৃ হুরায়রা (রা) হইতে বর্ণনা করিয়াছেন £ একদা নবী করীম (সা) ইশার নামায আদায় করিতেছিলেন। তিনি ১১০ ১! || 4 বলিবার পর সিজ্দায় যাইবার পূর্বে বলিলেন, আয় আল্লাহ! তুমি আইয়াশ ইব্‌ন আবূ রবীআকে (কাফিরদের হাত হইতে) মুক্তি দাও। আয় আল্লাহ! তুমি সালমা ইব্ন হিশামকে মুক্তি দাও । আয় আল্লাহ! তুমি ওয়ালীদ ইব্‌ন ওয়ালীদকে মুক্তি দাও। আয় আল্লাহ! তুমি অসহায় নিরুপায় মু’মিনদিগকে মুক্তি দাও। আয় আল্লাহ! তুমি (অত্যাচারী কাফির) মুযার গোত্রের উপর কঠিন শাস্তি নাযিল করো । আয় আল্লাহ! তুমি হযরত ইউসুফের সময়কার দুর্ভিক্ষের ন্যায় দুর্ভিক্ষ তাহাদের উপর নাযিল করো। ইব্‌ন আবূ হাতিম (র)......আবু হুরায়রা (রা) হইতে বর্ণনা করিয়াছেন £ একদা নবী করীম্‌ (সা) নামাযের শেষে সালামের পর হাত উঠাইয়া কিব্‌লামুখী হইয়া বলিলেন £ আয় আল্লাহ! ওয়ালীদ ইব্‌ন ওয়ালীদ, আইয়াশ ইব্‌ন আবূ রবীআ, সালমা ইব্‌ন হিশামসহ যে সকল দুর্বল মুসলিম কোনরূপ উপায় উদ্ভাবন করিতে পারে না, কোনো পথ পায় না, তাহাদিগকে কাফিরদের হাত হইতে মুক্তি দাও । ইব্‌ন জারীর (র)......আবৃূ হুরায়রা (রা) হইতে বর্ণনা করিয়াছে £ নবী করীম (সা) যোহরের নামাযের শেষে এই দুআ করিতেন, আয় আল্লাহ! তুমি ওয়ালীদ, সালিমা ইবৃন হিশাম, আইয়াশ ইব্‌ন আবূ রবীআসহ যে সকল দুর্বল মুসলমান কোন উপায় বাহির করিতে পারে না ও কোন পথ খুজিয়া পায় না, তাহাদিগকে মুশরিকদের হাত হইতে মুক্তি দাও । ইতিপূর্বে উল্লেখিত হইয়াছে যে, সহীহ হাদীসে উপরোক্ত সনদ ভিন্ন অন্য সনদে উপরোল্লিখিত হাদীসের সমর্থক হাদীস রহিয়াছে। আব্দুর রাষ্যাক (র)......ইব্‌ন আব্বাস (রা) হইতে বর্ণনা করিয়াছেন যে, ইব্‌ন আব্বাস (রা) বলেন £ঃ আমি ও আমার মাতা দুর্বল নারী ও অপ্রাপ্ত বয়ঙ্কদের দলভুক্ত ছিলাম । ইমাম বুখারী (র)......আইউব ইব্‌ন আবূ মূসা মক্কী হইতে বর্ণনা করিয়াছেন যে, হযরত ইব্‌ন আব্বাস (রা) আলোচ্য আয়াত প্রসঙ্গে বলিয়াছেন £ আল্লাহ তাআলা যাহাদিগকে মা'‘যুর হিসাবে ক্ষমা পাইবার যোগ্য বলিয়াছেন, আমি ও আমার মাতা তাহাদের দলভুক্ত ছিলাম ৷

— পৃষ্ঠা ২৩০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।