তাফসীরে ইবনে কাছীর ৩য় খণ্ড
/ ৮৬৮
📝 লেখা 📖 পিডিএফ

Contents সূরা নিসা ২৩১ ইকরিমা বলেন £ঃ আলোচ্য আয়াত কুরায়শ গোত্রের কিছু সংখ্যক যুবক সম্বন্ধে নাযিল | হইয়াছে। তাহারা মক্কায় থাকিয়া ইসলাম গ্রহণের দাবি করিত । আলী ইব্ন উমাইয়া ইব্ন খালফ, আবূ কায়স ইব্‌ন ওয়ালীদ ইব্ন মুগীরা, আবূ মানসূর ইবৃন হাজ্জাজ এবং হারিস ইব্‌ন যাম্‌আ উক্ত দলের অন্তর্ভুক্ত ছিল। যাহ্‌হাক (র) বলেন £ঃ আলোচ্য আয়াত কতিপয় মুনাফিক সম্বন্ধে নাযিল হইয়াছে। তাহারা নবী করীম (সা)-এর সহিত হিজরত না করিয়া মক্কায় রহিয়া গিয়াছিল এবং বদরের যুদ্ধে মুশরিকদের পক্ষে যুদ্ধ করিয়া নিহত হইয়াছিল। আয়াতের শানে নুযূল যাহাই হউক না কেন, যাহারা হিজরত করার সামর্থ্য থাকা সত্ত্বেও হিজরত করে না এবং কাফিরদের অধীনে থাকিয়া আল্লাহ্‌র দীন কায়েম করিবার মহান দায়িত্ব ও কর্তব্য হইতে বিরত থাকে, তাহাদের সকলের প্রতিই উহা প্রযোজ্য । আলোচ্য আয়াতের মর্ম এবং ফকীহগণের সর্ববাদীসম্মত রায় অনুযায়ী এই সকল লোক নিজেদের উপর অবিচারকারী ও অবৈধ পথের অনুসারী । esl alk KEL GS ol অর্থাৎ ‘যাহারা হিজরত না করিয়া নিজেদের উপর অবিচার করে এবং এই অবস্থায় ফেরেশ্তাগণ তাহাদের প্রাণ সংহার করে।' অর্থাৎ ‘হিজরত না করিয়া তোমরা কেন এখানে অবস্থান করিয়াছ ?' -2 ১৯ od iis s LS Tl অর্থাৎ হিজরত করিবার ক্ষমতা আমাদের ছিল না। A ALATA Tad Kacy clit ah SEAT 0, ইমাম আবূ দাউদ (র)......সামুরা ইব্‌ন জুন্দুব (রা) হইতে বর্ণনা করিয়াছেন ৪ নবী করীম (সা) বলিয়াছেন ৪ যে ব্যক্তি মুশ্রিকের সঙ্গে মিশিয়া যায় এবং তাহার সহিত বসবাস করে, সে উহার ন্যায় । সুদ্দী বলিয়াছেন ৪ (বদরের যুদ্ধে) হযরত আব্বাস, আকীল ও নাওফেল বন্দী হইয়া . আসিলে রাসুলুল্লাহ (সা) হযরত আব্বাসকে বলিলেন, আপনি নিজের ও নিজের ভ্রাতুষ্পুত্রের পক্ষ হইতে মুক্তিপণ প্রদান করুন। হযরত আব্বাস বলিলেন, হে আল্লাহ্র রাসূল । আমরা কি আপনার কিব্লার দিকে মুখ করিয়া নামায পড়ি নাই এবং আপনার ন্যায় ঈমানের সাক্ষ্য দেই নাই ? রাসূলুল্লাহ (সা) বলিলেন, ওহে আব্বাস! আপনি বিতর্ক উঠাইলেন বটে, কিন্তু উহাতে আপনার বিজয়ী হইবার সুযোগ নাই । কিং চামে সযোজ জরিনে থম নকলের ॥ ইব্‌ন আবূ হাতিম (র)-ও উপরোক্ত রিওয়ায়াতটি বর্ণনা করিয়াছেন।

— পৃষ্ঠা ২২৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।