Contents ২৩০ তাফসীরে ইব্ন কাছীর ৯৮. “তবে যে সব অসহায় পুরুষ, নারী ও শিশু কোনো উপায় অবলম্বন করিতে পারে না এবং কোন পথ পায় না- ৯৯. “আল্লাহ হয়ত তাহাদের পাপ মোচন করিবেন। কারণ আল্লাহ পাপ মোচনকারী, ক্ষমাশীল ।” ১০০. “কেহ আল্লাহ্র পথে হিজরত করিলে সে দুনিয়ায় বহু আশ্রয়স্থল এবং প্রাচূর্য লাভ করিবে এবং কেহ আল্লাহ ও রাসূলের উদ্দেশ্যে নিজ গৃহ হইতে মুহাজির হইয়া বাহির হইলে ও তাহার মৃত্যু ঘটিলে তাহার পুরস্কারের ভার আল্লাহ্র উপর; আল্লাহ ক্ষমাশীল পরম দয়ালু ৷” তাফসীর ঃ ইমাম বুখারী (র)......মুহাম্মদ ইব্ন আবদুর রহমান আবুল আসৃওয়াদ হইতে বর্ণনা করিয়াছেন যে, আবুল আস্ওয়াদ বলেন ৪ একদা মদীনাবাসীদের বিরুদ্ধে যুদ্ধের জন্যে একটি সেনাবাহিনী প্রস্তুত হইল । আমার নামও উক্ত বাহিনীর অন্তর্ভুক্ত করা হইল । আমি হযরত ইব্ন আব্বাস (রা)-এর গোলাম ইক্রিমার সহিত সাক্ষাত করিয়া তাহাকে বিষয়টা জানাইলে তিনি আমাকে উক্ত বাহিনীর অন্তর্ভুক্ত থাকিতে কঠোরভাবে নিষেধ করিলেন । তিনি বলিলেন, হযরত ইব্ন আব্বাস (রা) আমার.নিকট বর্ণনা করিয়াছেন যে, রাসূলুল্লাহ (সা)-এর যুগে কিছু সংখ্যক লোক মুশরিকদের সহিত থাকিয়া তাহাদের দলকে ভারী করিত । তাহারা মুশ্রিকদের দলে থাকিয়া যুদ্ধ করিতে আসিত আর রণাঙ্গণে তীর বা তরবারির আঘাতে নিহত হইত । তাহাদের সম্বন্ধে আল্লাহ তা'আলা নিম্নের আয়াত নাযিল করেন ৪ El ahi (alll LEAL AS S230 El লাইস (র) উপরোক্ত রিওয়ায়াতটি আবুল আস্ওয়াদ (র) হইতে বর্ণনা করিয়াছেন। ইব্ন আবূ হাতিম (র)......হযরত ইব্ন আব্বাস (রা) হইতে বর্ণনা করিয়াছেন £৪ একদল মন্ধাবাসী ইসলাম গ্রহণ করিয়া উহা মানুষের কাছে হইতে গোপন রাখিত । মকঙ্ধার মুশরিকগণ বদরের যুদ্ধে তাহাদিগকে নিজেদের সঙ্গে যুদ্ধক্ষেত্রে আনয়ন করিল । তাহাদের কেহ কেহ মুসলমানদের হাতে নিহত হইলে মুসলমানগণ বলিলেন, এই সকল লোক তো মুসলমান ছিল। তাহারা ইহাদের নিহত হওয়ায় দুঃখিত হইলেন এবং ইহাদের মাগফিরাতের জন্যে আল্লাহ্র নিকট দু‘আ করিলেন । এই ঘটনা উপলক্ষে নিম্নোক্ত আয়াত নাযিল হইল $ LY 4 deel alk REL ys ll তৎপর মদীনার মুসলমানগণ মক্কার অবশিষ্ট ইসলাম গ্রহণকারী ব্যক্তিদের নিকট উপরোক্ত আয়াত লিখিয়া তাহাদিগকে জানাইলেন যে, তাহাদের কোন ওযর আল্লাহ্র নিকট গৃহীত হইবে না । ইহাতে তাহারা মন্ধা হইতে হিজরতের উদ্দেশ্যে বাহির হইল । মুশরিকগণ তাহাদের সহিত মিলিত হইয়া তাহাদিগকে পার্থিব আপদ-বিপদ হইতে রক্ষা করিবার ভরসা দিল এবং মক্কায় ফিরাইয়া লইয়া গেল । ইহাতে নিম্নোক্ত আয়াত নাযিল হইল “0 02 oF ee LE eed. we s- is ong oe "g 2 ST) Ha ca LAs PEE NEL Sa cil ial FY
— পৃষ্ঠা ২২৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।