তাফসীরে ইবনে কাছীর ৩য় খণ্ড
/ ৮৬৮
📝 লেখা 📖 পিডিএফ

Contents সূরা নিসা ২২৭ (দৈহিক সামৰ্থ্য হইতে বঞ্চিত ব্যক্তিগণ ভিন্ন) । আমি উহা আয়াতে যোগ করিয়া দিলাম । ফন্ধাহ্থির যেখানে উহা লিখিয়াছিলাম, উহার ছবি এখনো আমার মানসপটে উদ্ভাসিত হইয়া রহিয়াছে । ইমাম আবূ দাউদ (র) উপরোক্ত হাদীস হযরত যায়দ ইবৃন সাবিত (রা) হইতে অবিচ্ছিন্ন সনদে বর্ণনা করিয়াছেন । যায়িদ ইবৃন.সাবিত (রা) হইতে আবদুর রাযযাক বর্ণনা করিয়াছেন যে, হযরত যায়দ (রা) বলেন £ঃ আমি রাসূলে পাক (সা)-এর ওহী লিখক ছিলাম । একদা তিনি আমাকে বলিলেন, লিখ- Ls 3 SAIS nal Se Sal cp তখন সেখানে আবদুল্লাহ ইব্‌ন উন্মে মাকতুম (রা) উপস্থিত হইলেন । তিনি বলিলেন, হে আল্লাহ্র রাসূল । আমি অবশ্যই আল্লাহর পথে জিহাদ করিতে ভালবাসি ৷ কিন্তু আমার যে ওযর রহিয়াছে, তাহা তো আপনি দেখিতেছেন। আমি অন্ধ হইয়া গিয়াছি। হযরত যায়দ (রা) বলেন, আমার রানের উপর অবস্থিত নবী পাক (সা)-এর রান ভারী বোধ হইল । আমার ভয় হইল, আমার পা ভাঙ্গিয়া যাইবে কিছুক্ষণ পর নবী (সা)-এর দেহ ভারমুক্ত হইল । তিনি আমাকে বলিলেন, লিখ- fr 0 #2 0 dng ইমাম ইব্‌ন আবূ হাতিম এবং ইমাম ইব্ন জারীর (র) উপরোক্ত হাদীস বর্ণনা করিয়াছেন। আবদুর রায্যাক (র)...... হযরত ইব্‌ন আব্বাস (রা) হইতে বর্ণনা করিয়াছেন যে, হযরত ইব্‌ন আব্বাস (রা) বলেন ৪ 3 SALI a Sl al ns SLB cp LY EE অর্থাৎ বদরের যুদ্ধে অংশগ্রহণ হইতে যে সকল মু'মিন বঞ্চিত রহিয়াছে, দৈহিক ওযরবিশিষ্ট ব্যক্তিগণ ভিন্ন যাহারা উহাতে অংশগ্রহণ করে নাই এবং উহাতে যাহারা অংশগ্রহণ করিয়াছে, তাহারা--এই উভয় শ্রেণীর মু'মিন সমান মর্যাদার অধিকারী নহে। উপরোক্ত ব্যাখ্যা শুধু ইমাম বুখারী (র) বর্ণনা করিয়াছেন এবং মুসলিম উহা বর্ণনা করেন নাই । হযরত ইব্‌ন আব্বাস (রা) হইতে ইমাম তির্মিযী বর্ণনা করিয়াছেন যে, হযরত ইব্‌ন আব্বাস (রা) বলেন ৪ 2 SIAL Dota ah Lk bsnl be Dal opi dl fii অর্থাৎ দৈহিক ওযর ব্যতীত যাহারা বদরের যুদ্ধে অংশগ্রহণ হইতে বঞ্চিত রহিয়াছে, তাহারা এবং যাহারা উহাতে অংশগ্রহণ করিয়াছে তাহারা- এই দুই শ্রেণীর মু'মিনের মর্যাদা সমান নহে।

— পৃষ্ঠা ২২৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।