তাফসীরে ইবনে কাছীর ৩য় খণ্ড
/ ৮৬৮
📝 লেখা 📖 পিডিএফ

Contents : ২২৬ তাফসীরে ইবৃন কাছীর এই সময়ে হযরত ইব্ন উম্মে মাকতূম (রা) তাহার নিকট আসিলেন। তিনি তখনও ডউক্ত আয়াত আমাকে বলিয়া যাইতেছিলেন। হযরত ইব্‌ন উন্মে মাকতূম (রা), বলিলেন, হে আল্লাহ্‌র রাসূল! আমার জিহাদ করিবার দৈহিক যোগ্যতা থাকিলে নিশ্চয়ই জিহাদ করিতাম ৷ তিনি ছিলেন অন্ধ । ইহাতে আল্লাহ তাহার রাসূলের নিকট ওহী প্রেরণ করিলেন। তাহার উরু আমার উরুর উপর স্থাপিত ছিল। আমার ভয় হইল, আমার উরু ভাঙ্গিয়া যাইবে । অতঃপর তাহার পবিত্র দেহ ভারমুক্ত হইল । তাহার উপরোক্ত আত্মসমাহিত অবস্থায় আল্লাহ তাআলা নিম্নোক্ত আয়াত নাযিল করিলেন ৪ “ be + 9 iE EROS উক্ত হাদীস শুধু ইমাম বুখারী (র) বর্ণনা করিয়াছেন। ইমাম মুসলিম (র) উহা বর্ণনা করেন নাই । ইমাম আহমদ (র) উহা নিম্নোক্ত ভিন্ন সনদে বর্ণনা করিয়াছেন ৪ ইমাম আহমদ (র)......হযরত যায়দ ইব্‌ন সাবিত (রা) হইতে বর্ণনা করিয়াছেন যে, হযরত যায়দ বলেন £ঃ একদা আমি নবী করীম (সা)-এর পার্শ্বে উপবিষ্ট ছিলাম । এমন সময়ে তাহার নিকটে ওহী আসিল । একাগ্র ও প্রশান্তভাব তাহাকে আচ্ছন্ন করিয়া ফেলিল। তিনি নিজের রান আমার রানের উপর রাখিলেন। আল্লাহ্‌র কসম! নবী করীম (সা)-এর রানের চাইতে অধিকতর ভারী কোন বস্তু ইতিপূর্বে আমি নিজের দেহে ধারণ করি নাই । কিয়ৎক্ষণ পর তাহার দেহ ভারমুক্ত হইল । তিনি আমাকে বলিলেন, হে যায়দ! লিখ । আমি (লিখিবার জন্যে) স্কন্ধের একখানা অস্থি লইলাম । তিনি বলিলেন, লিখ- Als J dt LIAL lly ail Ce LIL Gy sh LY AL Adlai আমি উহা লিখিলাম। আবদুল্লাহ ইব্‌ন উম্মে মাকতুম (রা) অন্ধ ছিলেন। তিনি উক্ত আয়াত ও উহাতে বর্ণিত মুজাহিদের ফযীলতের কথা শুনিয়া বলিলেন, হে আল্লাহ্র রাসূল । অন্ধত্ব বা এইরূপ কোন ওযরের কারণে কেহ জিহাদে অংশগ্রহণ করিতে না পারিলে তাহার জন্য কি ব্যবস্থা রহিয়াছে ? আল্লাহ্র কসম! তাহার কথা শেষ হইতে না হইতেই পুনরায় একাগ্র ও প্রশান্তভাব নবী (সা)-কে আচ্ছন্ন করিয়া ফেলিল। তাহার রান আমার রানের উপর পতিত হইল । আমার নিকট প্রথমবারের মতই এইবারও উহা ভারী মনে হইল ৷ অতঃপর তাহার দেহ ভারমুক্ত হইল । তিনি বলিলেন, পড় তো । আমি পড়িলাম $ ll ddl fin i SISAL bell ban OAD ps LEY = নবী করীম (সা) বলিলেন ৪ >All dsl

— পৃষ্ঠা ২২৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।