তাফসীরে ইবনে কাছীর ৩য় খণ্ড
/ ৮৬৮
📝 লেখা 📖 পিডিএফ

Contents সূরা নিসা | ২২৩ GY ALA Es il ie ইমাম বুখারী (র)......হযরত ইব্‌ন আব্বাস (রা) হইতে বর্ণনা করিয়াছেন $ রাসূলুল্লাহ (সা) হত্যাকারীকে বলিলেন $ এক ব্যক্তি কাফিরদের নিকট হইতে তাহার ঈমান গোপন রাখিয়াছিল। এক সময়ে সে নিজের ঈমানকে প্রকাশ করিয়া দিল, আর তুমি তাহাকে হত্যা করিয়া ফেলিলে ? তুমিও তো ইতিপূর্বে মঙ্কায় কাফিরদের নিকট হইতে নিজের ঈমানকে এইরূপ গোপন রাখিতে ৷ ইমাম বুখারী (র) এইরূপে সংক্ষিপ্তভাবে ও বিচ্ছিন্ন সনদে উপরিউক্ত হাদীস বর্ণনা করিয়াছেন। উক্ত হাদীস ইমাম বাযযার কর্তৃক সবিস্তারে ও বিশদরূপে অবিচ্ছিন্ন সনদে বর্ণিত হইয়াছে। হাফিয আবূ বকর আল-বাযযার (র).....হযরত ইব্‌ন আব্বাস (রা) হইতে বর্ণনা করিয়াছেন £ একদা রাসূলুল্লাহ (সা) একটি ক্ষুদ্র বাহিনীকে যুদ্ধে প্রেরণ করিলেন। হযরত মিকদাদ ইব্‌ন আসওয়াদ (র) উক্ত বাহিনীর অন্তর্ভুক্ত ছিলেন। মুসলিম বাহিনী তাহাদের উদ্দিষ্ট গোত্রের নিকট পৌছিয়া দেখিলেন, তাহারা মুসলিম বাহিনীর ভয়ে ছত্রভঙ্গ হইয়া গিয়াছে। কিন্তু একটি লোককে তাহারা দেখিলেন যে, সে পলায়ন না করিয়া স্বীয় এলাকায় রহিয়া গিয়াছে। তাহার নিকট অনেক বিষয়-সম্পত্তি ছিল। লোকটি বলিল, ‘আমি সাক্ষ্য দিতেছি যে, আল্লাহ ভিন্ন অন্য কোন মা‘বূদ নাই ৷’ কিন্তু হযরত মিকদাদ তাহাকে হত্যা করিলেন। তাহার জনৈক সঙ্গী তাহাকে বলিলেন, এইরূপ লোকটিকে তুমি মারিয়া ফেলিলে, যে সাক্ষ্য দিয়াছে যে, আল্লাহ ভিন্ন অন্য কোন মা'‘বূদ নাই ? আল্লাহ্‌র কসম! আমি ইহা রাসূলুল্লাহ (সা)-কে জানাইব ৷ অভিযান শেষে উক্ত বাহিনীর লোকেরা রাসূলুল্লাহ (সা)-এর নিকট ফিরিয়া আসিবার পর তাহাকে বলিলেন, হে আল্লাহ্‌র রাসূল! একটি লোক সাক্ষ্য দিয়াছে যে, আল্লাহ ভিন্ন অন্য কোন মা'বূদ নাই, তথাপি মিকদাদ তাহাকে হত্যা করিয়াছে। রাসূলুল্লাহ (সা) বলিলেন ঃ মিকদাদকে আমার নিকট ডাকিয়া আনো। মিকদাদ রাসুলুল্লাহ (সা)-এর নিকট উপস্থিত হইলে তিনি তাহাকে বলিলেন, হে মিকদাদ! তুমি এমন এক ব্যক্তিকে মারিয়া ফেলিলে যে ব্যক্তি বলিয়াছিল, আল্লাহ্‌ ভিন্ন অন্য কোন মা‘বূদ নাই ? কাল কিয়ামতে তুমি ‘আল্লাহ ভিন্নঅন্য কোন মা‘বূদ নাই এই কলেমার (ফরিয়াদের) কি উত্তর দিবে? এই ঘটনা উপলক্ষে নিম্নের আয়াত নাযিল হইল ঃ 31 4 ET AEE [31 Ll sll VA রাসুলুল্লাহ (সা) মিকদাদকে আরও বলিলেন, একটি মু'মিন লোক কাফিরদের নিকট হইতে নিজের ঈমান গোপন রাখিয়াছিল। সুযোগমতে সে প্রকাশ করিল, আর তুমি তাহাকে হত্যা করিয়া ফেলিলে ? তুমিও তো মক্কায় থাকিবার কালে এইরূপে নিজের ঈমান গোপন রাখিতে । অর্থাৎ আল্লাহর নিকট অনেক গনীমত (ভোগ্য সামগ্রী) রহিয়াছে। এই ব্যক্তি তোমাদিগকে সালাম প্রদান করিল এবং তাহার মু'মিন হইবার কথা তোমাদের নিকট প্রকাশ করিবার পরও তাহাকে প্রতারণার অভিযোগে অভিযুক্ত করিয়া তোমরা যে পার্থিব সম্পদ লাভ করিয়াছ, আল্লাহর নিকট মওজুদ নি'আমত উহা অপেক্ষা অনেক গুণে শ্রেয় ।

— পৃষ্ঠা ২২১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।