Contents ২২২ তাফসীরে ইব্ন কাছীর Ls AGS si lls BU Soli Cs উপরে উল্লেখিত মুহল্লাম-এর ঘটনা প্রসঙ্গে ইমাম আহমদ (র) বলিয়াছেন ঃ সাহাবী হযরত কাকা ইব্ন আবদুল্লাহ ইব্ন আবূ হাদ্রাদ (রা) আমার (ইমাম আহমদের) নিকট বর্ণনা করেন যে, হযরত কা'কা (রা) বলেন ৪ একদা রাসূলুল্লাহ (সা) আমাদিগকে ‘ইযম’ নামক এলাকায় প্রেরণ করিলেন । আমাদের বাহিনীতে আবূ কাতাদা, হারিস ইব্ন রিবঙঈ ও মুহল্লাম ইব্ন জুসামা ইব্ন কায়সও অন্তর্ভুক্ত ছিল। আমরা ‘ইযম’ উপত্যকায় পৌঁছিবার পর আমির ইব্ন আযবাত যাইতেছিল। তাহার সঙ্গে এক মশক চর্বিসহ কিছু দ্রব্য সামগ্রী ছিল। সে আমাদিগকে সালাম দিলে আমরা সকলে তাহাকে আক্রমণ করা হইতে বিরত রহিলাম ৷ কিন্তু আমাদের বাহিনীর মুহল্লাম ইব্ন জুসামা উভয়ের মধ্যকার পূর্ব বিবাদের সূত্রে তাহাকে হত্যা করিয়া তাহার উক্ট্রসহ সকল মালামাল লইয়া আসিল । আমরা রাসূলুল্লাহ (সা)-এর নিকট ফিরিয়া আসিয়া এই ঘটনা তাহার নিকট বিবৃত করিলাম । এতদুপলক্ষে নিম্নের আয়াত নাযিল হইল ৪ eS GS ds ds el si Cp Ls অবশ্য ইমাম আহমদ ভিন্ন অন্য কেহ উক্ত হাদীস বর্ণনা করেন নাই । ইব্ন জারীর (র)......হযরত ইব্ন উমর (রা) হইতে বর্ণনা করেন £ একদা রাসূলুল্লাহ (সা) মুহল্লাম ইব্ন জুসামকে একটি ৰ্বাহিনীসহ কোন এক এলাকায় পাঠাইলেন। পথিমধ্যে আমির হঁব্ন আযবাত নামক জনৈক ব্যক্তির সহিত তাহার সাক্ষাত হইল । আমির তাহাদিগকে ইসলামীধারায় সালাম প্রদান করিল । উভয়ের মধ্যকার জাহিলী যুগীয় বিবাদের সূত্রে মুহল্লাম তাহাকে তীর দ্বারা হত্যা করিল। এই সংবাদ রাসূলুল্লাহ (সা)-এর নিকট পৌঁছিল। তখন আমেরের গোত্রের উয়াইনা ও আকরা নামক দুই ব্যক্তি তাহার সমীপে এতদসম্পর্কে অভিযোগ পেশ করিল । আকরা বলিল, হে আল্লাহ্র রাসূল! ১৫ ১4, 91 > অর্থাৎ হত্যাকারী ব্যক্তি হত্যাকাণ্ড ঘটাইয়া আজ আনন্দ লাভ করিলেও কাল কিয়ামতের দিন বিচারে সে ঠকিয়া যাইবে; তবে আমরা তাহার নিকট হইতে প্রতিশোধ লইব না । কিন্তু উয়াইনা বলিল, ‘আল্লাহ্র শপথ! আমার পরিবারের মহিলাগণ যেরূপ শোক-দুঃখ ভোগ করিয়াছে, তাহার পরিবারের মহিলাগণও সেইরূপ শোক-দুঃখ ভোগ না করা পর্যন্ত আমরা ক্ষান্ত হইব না!’ এই সময়ে মুহল্রাম দুইটি কাপড় গায়ে জড়াইয়া রাসুলুল্লাহ (সা)-এর নিকট আগমন করত তীহার সম্মুখে বসিয়া পড়িল । তাহার উদ্দেশ্য ছিল, রাসূলুল্লাহ (সা) যেন তাহার জন্যে আল্লাহ্র নিকট ক্ষমা প্রার্থনা করেন। রাসূলুল্লাহ (সা) বলিলেন, আল্লাহ যেন তোমাকে ক্ষমা না করেন। ইহাতে সে কাদিতে কাদিতে এবং স্বীয় পরিধানের কাপড় দ্বারা অশ্রু মুছিতে মুছিতে তথা হইতে চলিয়া গেল। এক সপ্তাহ অতিবাহিত না হইতেই সে মরিয়া গেল। লোকেরা তাহাকে দাফন করিল; কিন্তু মাটি তাহাকে উদগীরণ করিয়া দিল। লোকেরা আসিয়া রাসুলুল্লাহ (সা)-এর নিকট উক্ত সংবাদ দিলে তিনি বলিলেন, মাটি তোমাদের উক্ত সঙ্গী হইতেও নিকৃষ্টতর ব্যক্তিকে গ্রহণ করে। কিন্তু আল্লাহ্র ইচ্ছা, তিনি তোমাদিগকে উপদেশ দিবেন। অতঃপর লোকেরা তাহাকে পাহাড়ের গর্তে নিক্ষেপ করিয়া তাহার লাশের উপর পাথর ফেলিয়া রাখিল। এই ঘটনা উপলক্ষে নিম্নের আয়াত নাযিল হইল ৫
— পৃষ্ঠা ২২০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।