তাফসীরে ইবনে কাছীর ৩য় খণ্ড
/ ৮৬৮
📝 লেখা 📖 পিডিএফ

Contents সূরা নিসা ২১৯ ইচ্ছাকৃতভাবে সংঘটিত হত্যার জন্যেও অনুরূপভাবে অনিচ্ছাকৃতভাবে সংঘটিত হত্যার কাফফারার বিধান থাকা যুক্তিসংগত । ইমাম আহমদ (র)-সহ একদল ফকীহ বলেন £ আল্লাহ্র নামে শপথ পূর্বক ইচ্ছাকৃতভাবে মিথ্যা বলিবার পাপের জন্যে যেরূপ কাফফারা দিবার বিধান নাই, সেইরূপ ইচ্ছাকৃত হত্যার জন্যে কাফফারা দিবার বিধান নাই । ইচ্ছাকৃত হত্যা এইরূপ জঘন্য পাপ যে, উল্লেখিত কাফফারা উহার মাফ হইবার জন্যে যথেষ্ট নহে। ইমাম শাফিঈ ও তাহার মতাবলম্বীগণ ইচ্ছাকৃতভাবে পরিত্যক্ত নামাযের পরিবর্তে কাফফারার বিধানের যে দৃষ্টান্ত উল্লেখ করিয়াছেন, তৎসম্বন্ধে ইমাম আহমদ (র)-ও তাহার সহমতাবলীম্বগণ বলেন ৪ মূলত উল্লেখিত ক্ষেত্রেও কাফফারার বিধান নাই । সুতরাং ইমাম শাফিঈ প্রমুখের নিজেদের নিকট তাহাদের পক্ষ হইতে উপস্থাপিত দৃষ্টান্তের মূল্য থাকিলেও আমাদের নিকট উহার মূল্য নাই । প্রথমোক্ত অভিমতের ধারকগণ নিম্নোক্ত হাদীস তাহাদের সমর্থনে পেশ করেন $ ইমাম আহমদ (র)...... হযরত ওয়াসিলা ইব্‌ন আসকা (রা) হইতে বর্ণনা করিয়াছেন ৪ একদা বনু সালীম গোত্রের এক দল লোক নবী করীম (সা)-এর নিকট আগমন করিয়া বলিল, আমাদের মধ্যকার এক ব্যক্তি (ইচ্ছাকৃতভাবে নরহত্যা করিয়া নিজের জন্যে) দোযখকে ওয়াজিব করিয়া লইয়াছে। নবী করীম (সা) বলিলেন $ সে যেন একটি দাস বা দাসীকে মুক্ত করিয়া দেয়। আল্লাহ তা‘আলা উহার একেকটি অঙ্গের পরিবর্তে তাহার একেকটি অঙ্গকে দোযখ হইতে মুক্তি দিবেন। ইমাম আহমদ (র)......গারীফ দায়লামী হইতে বর্ণনা করিয়াছেন £ঃ একদা আমরা ওয়াসিলা ইব্‌ন আসকা’ আল-লায়সী (রা)-এর নিকট গমন করিয়া তাহাকে বলিলাম, আমাদিগকে নবী করীম (সা)-এর নিকট হইতে শ্রুত একটি হাদীস শুনান। তিনি বলিলেন, একদা আমরা আমাদের এক সহচরের বিষয় লইয়া নবী করীম (সা)-এর নিকট আসিলাম । সে (অন্যায়ভাবে নর-হত্যা করিয়া) নিজের জন্যে দোযখকে ওয়াজিব করিয়া লইয়াছিল। নবী করীম (সা) বলিলেন ঃ তাহার তরফ হইতে তোমরা একটি দাস বা দাসী মুক্ত করিয়া দাও । আল্লাহ তা'আলা উহার একেকটি অঙ্গের পরিবর্তে তাহার একেকটি অঙ্গকে দোযখ হইতে মুক্তি দিবেন। ইমাম আবূ দাউদ ও ইমাম নাসাঈ (র) উপরোল্লেখিত রাবী ইব্রাহীম ইব্‌ন আবালা হইতে উপরিউক্ত হাদীস বর্ণনা করিয়াছেন । ইমাম আবূ দাউদ (র) কর্তৃক বর্ণিত হাদীস হইতেছে এই £ গারীফ দায়লামী বলেন, একদা আমরা ওয়াসিলা ইব্‌ন আসকা (রা)-এর নিকট গমন করিয়া তাহাকে বলিলাম, আমাদিগকে এইরূপ একটি হাদীস শুনান যাহার মধ্যে সংযোজন- বিয়োজন নাই । তিনি অসন্তুষ্ট হইয়া বলিলেন, লিখিত কুরআন মাজীদ ঘরে ঝুলন্ত থাকা অবস্থায় তোমাদের কেহ মৌখিকভাবে আল্লাহ্র কালাম তিলাওয়াত করিলে সে কি উহাতে কোনরূপ সংযোজন-বিয়োজন ঘটায় ? আমরা বলিলাম, আমরা উহা দ্বারা এইরূপ হাদীসকে বুঝাইতে চাহিতেছি, যাহা আপনি স্বয়ং রাসুলুল্লাহ (সা)-এর নিকট হইতে শুনিয়াছেন। তখন তিনি বলিলেন, একদা আমরা আমাদের জনৈক সহচরের বিষয় লইয়া রাসূলুল্লাহ (সা)-এর নিকট

— পৃষ্ঠা ২১৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।