তাফসীরে ইবনে কাছীর ৩য় খণ্ড
/ ৮৬৮
📝 লেখা 📖 পিডিএফ

Contents ২১৮ তাফসীরে ইব্ন কাছীর করিবার কথাও হাদীসে বর্ণিত হইয়াছে। সেক্ষেত্রে অপরাধীর অপরাধ তওবা অথবা নেকী দ্বারা ক্ষমা হইয়া গেলে উক্ত হাদীসের কি হইবে ? উত্তর এই যে, তওবা বা নেকী দ্বারা হত্যার পাপের আল্লাহ্র হকের দিকটা মাফ হইলেও উহার মানুষের হকের দিকটা থাকিয়া যাইবে। মানুষের এই হকের পরিবর্তে কিয়ামতে তাহাকে অপরাধীর নেকী প্রদান করা হইবে অথবা আল্লাহ তা'আলা নিজ ফযল ও নি‘আমত হইতে প্রাপককে ক্ষতিপূরণ প্রদান করিয়া তাহাকে সম্তুষ্ট করিবেন। নরহত্যা, ছিনতাই, ডাকাতি, চুরি, মিথ্যা দোষারোপ ইত্যাদি মানুষের যাবতীয় হক ও প্রাপ্য সম্বন্ধে ফকীহগণের সর্বসম্মত অভিমত এই যে, পৃথিবীতে উহার ক্ষতিপূরণ প্রদান সম্ভবপর হইলে ক্ষতিপূরণ ব্যতীত তৎসম্প্কীয় তওবা কবূল হইবে না । যাহার ক্ষতিপূরণ পৃথিবীতে প্রদত্ত হয় নাই, আখিরাতে পূর্বোল্লেখিত পন্থায় উহার ক্ষতিপূরণ প্রদত্ত হইবে যাহা হউক, পরের হকের দেনাদার ব্যক্তি আখিরাতে তাহার পাওনাদারকে নিজের নেকী প্রদানের পর তাহার নিকট পর্যাপ্ত নেকী অবশিষ্ট থাকিলে আল্লাহ তাহাকে তৎপরিবর্তে জান্নাতে দাখিল করিবেন । আল্লাহই সর্বশ্রেষ্ঠ জ্ঞানী । ইচ্ছাকৃতভাবে মু’মিনকে হত্যাকারী ব্যক্তি সম্পর্কে পার্থিব বিচার সম্পর্কীয় নির্দেশও রহিয়াছে। উহা এই যে, নিহত ব্যক্তির আত্মীয়-পরিজন হত্যাকারীর উপর অধিকারপ্রাপ্ত হইবে। আল্লাহ তা'আলা বলিয়াছেন ৪ SHIGE os Gs a Cb al Ul Ll Ut Tosa in SE ‘কেহ অন্যায়ভাবে নিহত হইলে তাহার অভিভাবককে আমি অধিকার প্রদান করি। অতঃপর সে যেন হত্যায় সীমালজ্ঘন না করে। সে নিশ্চয়ই সাহায্য পাইবার যোগ্য ৷' নিহত ব্যক্তির আত্মীয়-পরিজন হত্যাকারীকে হত্যা করা, তাহাকে ক্ষমা করা এবং দিয়াত গ্রহণ করা এই তিনটি ব্যবস্থার যে কোন একটি গ্রহণ করিতে পারে। তবে এক্ষেত্রে দিয়াত অধিকতম ব্যয়সাধ্য । নিম্নোক্ত তিন শ্রেণীর উট উহার দিয়াত হইবে ৪ ১. চতুর্থ বৎসরে পদার্পণকারী ত্রিশটি উট; ২. পঞ্চম বর্ষে পদার্পণকারী ত্রিশটি উট এবং ৩. পর্ভবতী চন্লিশটি উট । হত্যাকারীর প্রতি দাস-দাসী মুক্ত করা অথবা অবিরাম দুই মাস রোযা রাখা অথবা ষাটজন মিসকীনকে খাদ্য খাওয়ানো এক্ষেত্রেও ওয়াজিব হইবে কিনা, সে সম্পর্কে ইমামদের মধ্যে মতভেদ রহিয়াছে। ইমাম শাফিঈ ও তাহার সহচরবৃন্দদহ একদল ফকীহ বলেন ঃ£ এক্ষেত্রেও উপরিউক্ত কাফফারা ওয়াজিব হইবে ৷ আনিচ্ছাকৃত হত্যায় যখন উপরিউক্ত কাফফারা ওয়াজিব হয়, তখন এক্ষেত্রে উহা ওয়াজিব হওয়া অধিকতর যুক্তিসংগত । ইমাম শাফিঈ ও তাহার মতাবলম্বীগণ বলেন, কাহারও দায়িত্বে ইচ্ছাকৃতভাবে পরিত্যক্ত নামায রহিয়া গেলে এবং উহা আদায় করা তাহার পক্ষে অসাধ্য বা কষ্টসাধ্য হইলে অনিচ্ছাকৃতভাবে পরিত্যক্ত নামাযের পরিবর্তে যেরূপ কাফফারা দিবার বিধান রহিয়াছে, ইচ্ছাকৃতভাবে পরিত্যক্ত নামাযের পরিবর্তেও সেইরূপ কাফফারা দিবার বিধান রহিয়াছে।

— পৃষ্ঠা ২১৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।