Contents ২১৬ | তাফসীরে ইবন কাছীর মুসলিম অবস্থায় কেহ নরহত্যার অপরাধ সংঘটন করিলে উহা তওবা দ্বারাও মাফ হইবে না, আয়াতের এইরূপ ব্যাখ্যা দিবার পক্ষে কোন যুক্তি নাই । পরস্তু আলোচ্য- a TUE 2 S23 sais Cisye BE ts আয়াতে নির্দিষ্টভাবে মু'মিন হত্যাকারী ব্যক্তির শাস্তিকে অমার্জনীয় বলা হইয়াছে; আয়াতের এইরূপ ব্যাখ্যা দিবার পক্ষেও কোন যুক্তি নাই । আল্লাহই সর্বশ্রেষ্ঠ জ্ঞানী । আল্লাহ তা‘আলা আরও বলিয়াছেন ৪ |] পা ‘ EAL ME 0 08 edeOoe ee 0 30, kd oe ao LT Ed “02 lol ddl Atos SSG YY piil he Il Ell ss oe ere oF ‘বলো, ওহে আমার বান্দাগণ! যাহারা নিজেদের উপর অত্যাচার করিয়াছ, তোমরা আল্লাহ্র রহমত হইতে নিরাশ হইও না । আল্লাহ নিশ্চয়ই সর্ব প্রকারের গুনাহ ক্ষমা করেন। নিঃসন্দেহে তিনি ক্ষমাশীল, কৃপাপরায়ণ ৷” কুফর, শিরক, সংশয়, নিফাক, নরহত্যা ও অন্যান্য কবীরা গুনাহ অর্থাৎ সর্বপ্রকারের গুনাহই যে তওবায় মাফ হয়, আয়াতে ইহা বলা হইয়াছে। অন্যত্র আল্লাহ তাআলা বলিয়াছেন ৪ Ud Sd EUS gs eo SS OSL STS Y US ‘শিরক ব্যতীত অন্য যে কোন গুনাহ আল্লাহ যাহাকে চাহেন, ক্ষমা করিয়া দিবেন ।' ইহাতে আল্লাহ তা'আলা শিরক ব্যতীত অন্য সকল প্রকারের গুনাহ ক্ষমা করার সম্ভাব্যতা বৰ্ণনা করিয়াছেন। ব্যাখ্যাধীন আয়াতের পূর্বে ও পরে এই সূরায় আল্লাহ তা'আলা উপরোক্ত আয়াত উল্লেখ করিয়া গুনাহগার মানুষের আশার আলোকে শক্তিশালী করিয়াছেন। আল্লাহই সর্বশ্রেষ্ঠ জ্ঞানী । বুখারী ও মুসলিম শরীফে নিম্নোক্তরূপে বনী ইসরাঈল গোত্রের জনৈক ব্যক্তির কাহিনী বর্ণিত রহিয়াছে £ বনী ইসরাঈল গোত্রের একটি লোক একশতটি নরহত্যা সংঘটন করিবার পর জনৈক আলিমের নিকট জিজ্ঞাসা করিল, আমার জন্যে কি তওবার সুযোগ আছে ? উক্ত আলিম উত্তর দিলেন, তওবা ও তোমার মধ্যে প্রতিবন্ধকতা রহিয়াছে ? অতঃপর উক্ত আলিম তাহাকে নগরবিশেষে গমন করত সেখানে আল্লাহ্র ইবাদত করিতে পরামর্শ দিলেন। লোকটি সেই নগরের দিকে চলিল । পথিমধ্যে রহমতের ফেরেশতাগণ তাহার রূহ কবয করিলেন। এই ঘটনা আমি ইতিপূর্বে একাধিকবার উল্লেখ করিয়াছি। পূর্ববর্তী উম্মতের মধ্যে এইরূপ ঘটিতে পারিলে উন্মতে মুহাম্মাদীর ব্যাপারে উহা ঘটা অধিকতর সম্ভবপর ও যুক্তিসংগত । কারণ পূর্ববর্তী উন্মতগণের উপর আরোপিত অনেক কঠিন দায়িত্ হইতেই এই উন্মতকে আল্লাহ তাআলা মুক্ত রাখিয়াছেন। আর সহজ ও আসান শরী‘আত প্রদান করিয়া তিনি আমাদের নেতা বিশ্ব নবী হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুজতবা (সা)-কে প্রেরণ করিয়াছেন। ব্যাখ্যাধীন আয়াত [| 1১০৯১ ১০ 45%", সম্বন্ধে হযরত আবূ হুরায়রা (রা) সহ পূর্বসূরী একদল ফকীহ বলিয়াছেন £ আয়াতে উল্লেখিত শাস্তি হত্যাকারীর প্রাপ্য; যদি আল্লাহ তা'আলা তাহাকে তাহার প্রাপ্য পূর্ণ শাস্তি প্রদান করেন।
— পৃষ্ঠা ২১৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।