তাফসীরে ইবনে কাছীর ৩য় খণ্ড
/ ৮৬৮
📝 লেখা 📖 পিডিএফ

Contents ‘সূরা নিসা ২১৩ তাহার মস্তক ধরিয়া রাখিয়া বলিবে, হে প্রভু! তাহাকে জিজ্ঞাসা করো, কোন অপরাধে সে আমাকে হত্যা করিয়াছিল ? যে সত্তার হস্তে আবদুল্লাহর প্রাণ রহিয়াছে, তাহার শপথ! আলোচ্য আয়াত নাযিল হইবার পর নবী করীম (সা)-এর ইপ্তিকাল পর্যন্ত উহা রহিত করিয়া দিবার মত কোন আয়াত নাযিল হয় নাই। আর নবী করীম (সা)-এর ইন্তিকালের পর কোন দলীল অবতীর্ণ হয় নাই । ইমাম আহমদ (র)......সালিম ইব্‌ন আবুল জা‘দ হইতে বর্ণনা করেন ৪ একদা জনৈক ব্যক্তি হযরত ইব্‌ন আব্বাস (রা)-এর নিকট আগমন করিয়া তাহাকে জিজ্ঞাসা করিল, ইচ্ছাকৃতভাবে কোন মু'মিন ব্যক্তিকে যে ব্যক্তি হত্যা করে, তাহার সম্বন্ধে আপনার অভিমত কি? তিনি বলিলেন $ গড পণ তিনি তারাবলিলেন ও তলায় তরনিটিত আয়ত অর্বলে বা অবতীর হরর করীম (সা)-এর ইন্তিকালের পূর্ব পর্যন্ত উহা রহিত করিয়া দিবার মত কোন আয়াত অবতীর্ণ হয় নাই । আর নবী করীম (সা)-এর ইন্তিকালের পর কোন ওহী নাযিল হয় নাই । লোকটি জিজ্ঞাসা করিল, সে ব্যক্তি যদি তওবা করে, নেককাজ করে এবং সৎপথে আসে, তবে ? তিনি বলিলেন, ‘তাহার আবার তওবা কিসের ? আমি নবী করীম (সা)-কে বলিতে শুনিয়াছি, তাহার মাতা তাহার জন্যে ক্রন্দন করুক! কেহ কাহাকেও হত্যা করিলে কিয়ামতের দিন নিহত ব্যক্তি ডান হাতে বা বাম হাতে হত্যাকারী অথবা তাহার মস্তক ধরিয়া আল্লাহ্‌র আরশের সম্মুখে উপস্থিত হইবে ৷ তাহার রগসমূহ হইতে তখন ফিনকি দিয়া রক্ত নির্গত হইতে থাকিবে। সে বলিবে, প্রভু হে! তোমার বান্দার নিকট জিজ্ঞাসা করো, কোন্‌ অপরাধে সে.আমাকে হত্যা করিয়াছিল ? ইব্ন মাজাহ ও নাসাঈ (র)......হযরত ইব্‌ন আব্বাস (রা) হইতে উপরিউক্ত হাদীস বর্ণনা করিয়াছেন। হযরত ইব্‌ন আব্বাস (রা) হইতে একাধিক সনদে উপরিউক্ত হাদীস বর্ণিত হইয়াছে। পূর্বসূরী যে সকল ফকীহ হযরত ইব্‌ন আব্বাস (রা)-এর ন্যায় বিশ্বাস পোষণ করিতেন যে, ইচ্ছাকৃতভাবে মু'মিন ব্যক্তিকে হত্যাকারী ব্যক্তির তওবা কবূল হয় না, তাহাদের মধ্যে মুযাহিম ৷ ইমাম ইব্‌ন আবূ হাতিম (র) তাহাদের উপরিউক্তরূপ অভিমত বর্ণনা করিয়াছেন। ইচ্ছাকৃতভাবে মু’মিনকে হত্যাকারী ব্যক্তি সম্বন্ধে অনেক হাদীস রহিয়াছে। সেইগুলির অন্যতম হাদীস হইতেছে এই ৪ হাফিয ইব্ন মারদুবিয়া (র)......আবদুল্লাহ ইব্‌ন মাসউদ (রা) হইতে বর্ণনা করিয়াছেন যে, হযরত আবদুল্লাহ ইব্‌ন মাসউদ (রা) বলেন, নবী করীম (সা) বলিয়াছেন ৪ নিহত ব্যক্তি উপস্থিত হইবে এবং বলিবে, প্রভু হে! ইহাকে জিজ্ঞাসা কর, কোন্‌ অপরাধে সে আমাকে হত্যা করিয়াছিল?’ হত্যাকারী ব্যক্তি বলিবে, আমি তাহাকে এই উদ্দেশ্যে হত্যা করিয়াছিলাম যে,

— পৃষ্ঠা ২১১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।