Contents , সূরা নিসা ২০৭ কারণে হযরত আইয়াশ (রা)-এর মনে হারিসের প্রতি প্রতিশোধ গ্রহণের সংকল্প লুক্কাইত ছিল। ' অতঃপর এক সময়ে হারিস ইসলাম গ্রহণ পূর্বক হিজরত করিলেন । হযরত আইয়াশ (রা) ইহা জানিতেন না মক্কা বিজয়ের দিন হারিসের প্রতি তাহার দৃষ্টি পড়িল। তিনি তাহাকে তাহার পূর্ববর্তী ধর্মের অনুসারী মনে করিয়া হত্যা করিলেন । ইহাতে আলোচ্য আয়াত নাযিল হইল । দারদা (রা) সম্বন্ধে নাযিল হইয়াছে। একদা জনৈক কাফিরকে তিনি হত্যা'করিতে উদ্যত হইলে সে কলেমা পাঠ করিল । তথাপি তিনি তাহাকে হত্যা করিলেন রাসূলুল্লাহ (সা)-এর নিকট এই ঘটনা বিবৃত হইলে হযরত আবূ দারদা (রা) বলিলেন, সে ব্যক্তি শুধু জান বাচাইবার জন্যেই কলেমা পাঠ করিয়াছিল। রাসূলুল্লাহ (সা) বলিলেন £$ তুমি কি তাহার হৃৎপিণ্ড চিরিয়া দেখিয়াছিলে ? অবশ্য সহীহ হাদীসে উপরিউক্ত ঘটনা হযরত আবু দারদা (রা) ভিন্ন অন্য সাহাবী সম্বন্ধে বর্ণিত হইয়াছে ৪ অর্থাৎ অনিচ্ছাকৃত হত্যায় দুইটি কার্য ওয়াজিব । প্রথমটি হইতেছে কাফফারা বা গুনাহ মাফের জন্যে হত্যাকারীর করণীয় কার্য । ইহা এই জন্যে যে, অনিচ্ছায় হইলেও হত্যাকারী মহাপাতকের কার্য সংঘটন করে। কাফফারায় একটি মুমিন গোলাম আযাদ করিয়া দেওয়া ওয়াজিব । কাফির গোলাম আযাদ করিলে কাফফারা আদায় হইবে না। he ae হযরত ইব্ন আব্বাস (রা), শা‘বী, ইব্রাহীম নাখঈ ও হাসান বসরী (র) হইতে বর্ণনা করিয়াছেন যে, তাহারা বলিয়াছেন £ কাফফারার গোলামকে ঈমানের তাৎপৰ্য বুঝিয়া উহা অস্তরে গ্রহণ করিবার মতো বুদ্ধির অধিকারী হইতে হইবে । অবুঝ কিংবা ia cd UO SA MAES ইমাম ইব্ন জারীর (র).... কাতাদা (র) হইতে বর্ণনা করিয়াছেন যে, কাতাদা (র) বলেন, আমার পিতার নিকট রক্ষিত এহে লিখিত সহিয়াছে, ian Eee => অর্থাৎ কাফফারা হিসাবে আযাদ করিবার গোলাম শিশু হইলে চলিবেনা। ইমাম ইব্ন জারীরের অভিমত এই যে, কাফফারার গোলাম মুসলিম মাতাপিতার সন্তান হইলে উহাতে চলিবে, নতুবা নহে। অধিকাংশ ফকীহর অভিমত এই যে, প্রাপ্তবয়ঙ্ক হোক আর না হোক, মুসলিম হইলেই চলিবে । ইমাম আহমদ (র)...... জনৈক আনসার সাহাবী হইতে বর্ণনা করিয়াছেন যে, উক্ত আনসার সাহাবী বলেন £ একদা তিনি রাসূলে করীম (সা)-এর নিকট একটি কৃষ্ণকায় দাসী উপস্থিত করিয়া বলিলেন, হে আল্লাহ্র রাসূল! একটি দাস কিংবা দাসীকে আযাদ করিয়া দেওয়া আমার উপর ফরয হইয়া রহিয়াছে । আপনি এই দাসীটিকে মু’মিনা মনে করিলে আমি তাহাকে আযাদ করিয়া দিব । রাসুলুল্লাহ (সা) দাসীটিকে জিজ্ঞাসা করিলেন, তুমি কি সাক্ষ্য দাও যে, আল্লাহ ভিন্ন অন্য কোন মাবুদ নাই ? সে বলিল, হ্যা । তিনি জিজ্ঞাসা করিলেন, তুমি কি সাক্ষ্য
— পৃষ্ঠা ২০৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।