তাফসীরে ইবনে কাছীর ৩য় খণ্ড
/ ৮৬৮
📝 লেখা 📖 পিডিএফ

Contents সূরা নিসা ২০১ দিতেন ও তাহারা নিশ্চয়ই তোমাদের সহিত যুদ্ধ করিত । সুতরাং তাহারা যদি তোমাদের নিকট হইতে সরিয়া দাড়ায়, তোমাদের সহিত যুদ্ধ না করে এবং তোমাদের নিকট শাস্তি প্রস্তাব পেশ করে, তবে আল্লাহ তোমাদের জন্যে তাহাদের বিরুদ্ধে কোন ব্যবস্থা অবলম্বনের পথ রাখেন না৷” ৯১. “তোমরা অপর কতক লোক পাইবে যাহারা তোমাদের সহিত ও তাহাদের সম্পৃদায়ের সহিত শাস্তি চাহিবে । যখনই তাহাদিগকে ফিতনার দিকে. আহবান করা হয়, তখনই এই ব্যাপারে তাহারা তাহাদের পূর্বাবস্থায় প্রত্যাবর্তন করে। যদি তাহারা তোমাদের নিকট শান্তি প্রস্তাব না দেয় এবং তাহাদের হস্ত সম্বরণ না করে, তবে তাহাদিকে যেখানেই পাইবে খ্রেপ্তার করিবে ও হত্যা করিবে । এবং তোমাদিগকে তাহাদের বিরুদ্ধে শক্তি প্রয়োগের সুস্পষ্ট অধিকার প্রদান করিলাম ।” তাফসীর £ঃ আলোচ্য আয়াতে মুনাফিকদের বিষয়ে মুসলমানদের দ্বিধা-বিভক্তির কারণে আল্লাহ তা‘আলা তাহাদিগকে সসঙ্গেহে তিরস্কার করিতেছেন। উক্ত দ্বিধা-বিভক্তির উপলক্ষ সম্বন্ধে তাফসীরকারদের মধ্যে মতভেদ রহিয়াছে। ইমাম আহমদ (র)...... যায়দ ইব্‌ন সাবিত (রা) হইতে বর্ণনা করিয়াছেন ৪ নবী করীম (সা)-এর সহিত ওহুদ যুদ্ধে গমূনকারী বাহিনী হইতে একদল লোক যুদ্ধে অংশগ্রহণ না করিয়া ফিরিয়া আসিল । অথচ সাহাবীদের একদল বলিলেন, না । তাহারা তো মু'মিন! ইহাতে আল্লাহ তা'আলা এই আয়াত নাযিল করিলেন ৪ LY AL dl all ApS] Ci তখন নবী করীম (সা) বলিলেন, ইহা পবিত্রায়ক । লৌহকারের হাপর যেইরূপ লোহার মরিচাকে দূর করিয়া দেয়, সেইরূপ ইহা অপবিত্রতাকে দূরে ফেলিয়া দেয় । ইমাম বুখারী ও ইমাম মুসলিম (র) উপরিউক্ত হাদীস শু‘বা হইতে বর্ণনা করিয়াছেন। মুহাম্মদ ইব্‌ন ইসহাক ইব্ন ইয়াসার (র) ওহুদের যুদ্ধ সম্বন্ধে তাহার গ্রন্থে বর্ণনা করিয়াছেন ৪ ওহুদের যুদ্ধের দিন আবদুল্লাহ ইব্‌ন উবাই ইব্‌ন সালূল যুদ্ধে অংশগ্রহণ না করিয়া সম্পূর্ণ মুসলিম বাহিনীর প্রায় এক-তৃতীয়াংশসহ ফিরিয়া আসিল । সে তিনশত লোক লইয়া ফিরিয়া আসায় নবী করীম (সা)-এর সহিত মাত্র সাতশৃত সাহাবী রহিয়া গেলেন। আওযফী (র)......হযরত ইব্‌ন আব্বাস (রা) হইতে বর্ণনা করিয়াছেন ৪ মক্কার অধিবাসীদের মধ্য হইতে একদল লোক মুসলমানদের নিকট মুসলিম বলিয়া পরিচয় দিত। অথচ অন্যদিকে মুসলমানদের বিরুদ্ধে মুশরিকদিগকে সহায়তা প্রদান করিত। একদা তাহারা কোন কার্য উপলক্ষে মক্কা হইতে বাহিরে গমন করিল । তাহারা বলিল, মুহাম্মদের সহচরগণের সহিত আমাদের সাক্ষাত হইলে তাহাদের পক্ষ হইতে আমাদের ভীত হইবার কোন কারণ নাই। এদিকে মুসলমানগণ মক্কা হইতে উক্ত লোকদের বহির্গমণের সংবাদ পাইবার পর তাহাদের একদল বলিলেন, চলো, কাপুরুষদিগকে হত্যা করিয়া ফেলি । কারণ; তাহারা আমাদের বিরুদ্ধে আমাদের শক্রুদিগকে সহায়তা প্রদান করে। আরেক দল বলিলেন, সুবহানাল্লাহ! অথবা তদস্থলে অন্য কিছু বলিলেন । তাহারা তো এমন একদল লোক তোমরা যেইরূপ কলেমা উচ্চারণ করো, সেইরূপ কলেমাই তাহারা উচ্চারণ করে। তাহারা হিজরত করে নাই, শুধু এই কারণেই কি কাছীর_-৩/২৬

— পৃষ্ঠা ১৯৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।