Contents ১৯৮ তাফসীরে ইব্ন কাছীর Sys Ulisse PL -এর অতিরিক্ত শব্দ ব্যবহারের বিধান শরী‘আতে নাই । কারণ বিধান থাকিলে রাসূলুল্লাহ্ (সা) নিশ্চয়ই উহা প্রয়োগ করিতেন। ইমাম আহমদ (র)......ইমরান ইবন হুসায়ন (রা) হইতে বর্ণনা করেন $ জনৈক ব্যক্তি রাসূলুল্লাহ (সা)-এর নিকট আগমন করিয়া বলিল, ‘হে আল্লাহর রাসূল! আপনার প্রতি শান্তি বর্ষিত হউক!’ তিনি তাহাকে তাহার সালামের উত্তর প্রদান করিলেন। লোকটি বসিলে তিনি বলিলেন, দশটি নেকী পাইলে অতঃপর আরেক ব্যক্তি আগমন করিয়া বলিল, ‘হে আল্লাহর রাসূল! আপনার প্রতি শান্তি ও আল্লাহর রহমত বর্ষিত হউক!” তিনি তাহাকে তাহার সালামের উত্তর প্রদান করিলেন। লোকটি বসিলে তিনি বলিলেন, বিশটি নেকী পাইলে । অতঃপর আরেক ব্যক্তি আগমন করিয়া বলিল, ‘হে আল্লাহর রাসূল! আপনার প্রতি শান্তি, আল্লাহর রহমত এবং তাহার বরকত বর্ষিত হউক !’ তিনি তাহাকে তাহার সালামের উত্তর প্রদান করিলেন। লোকটি বসিলে তিনি বলিলেন, ত্রিশটি নেকী পাইলে। ইমাম আবূ দাউদ (র) উপরিউক্ত হাদীস মুহাম্মাদ ইব্ন কাছীর হইতে বর্ণনা করিয়াছেন। ইমাম তিরমিযী, ইমাম নাসাঈ এবং ইমাম বায্যার (র)-ও উহা উপরোক্ত রাবী হইতে বর্ণনা করিয়াছেন। সালাম সম্বন্ধে হযরত আবু সাঈদ (রা), হযরত আলী (রা) এবং হযরত সাহল ইবৃন হানীফ (রা) হইতেও হাদীস বর্ণিত হইয়াছে। ইমাম কায্যার (র) মন্তব্য করিয়াছেন, উপরোল্লেখিত হাদীস নবী করীম (সা) হইতে একাধিক সনদে বর্ণিত হইয়াছে। তবে উপরিউক্ত সনদই উহাদের মধ্যে উত্তম । ইমাম তিরমিযী (র) উহাকে একটিমাত্র সনদে বর্ণিত গ্রহণযোগ্য হাদীস বা হাসান-গরীব হাদীস নামে আখ্যায়িত করিয়াছেন। ইব্ন আবু হাতিম (র)......হযরত ইব্ন আব্বাস (রা) হইতে বর্ণনা করিয়াছেন যে, ইব্ন আব্বাস (রা) বলেন $ আল্লাহর যে কোন বান্দা, এমনকি কোন অগ্নি পূজারীও তোমাকে সালাম প্রদান করিলে তাহাকে তাহার সালামের উত্তর প্রদান করিবে। কারণ আল্লাহ তা‘আলা বলিয়াছেন ৪ | J Lass, sl Us sl [3 আয়াতে কিরূপ ব্যক্তির সালামের উত্তর প্রদান করিতে হইবে, নিদিষ্ট ও সীমাবদ্ধ করিয়া দেওয়া হয় নাই বিধায় যে কোন ব্যক্তিকেই তাহার সালামের উত্তর প্রদান করিতে হইবে । কাতাদা (র) বলেন $ LAL কাতাদা (র) কর্তৃক প্রদত্ত উপরিউক্ত ব্যাখ্যা গ্রহণযোগ্য নহে। কারণ ইতিপূর্বে উল্লেখিত হাদীস দ্বারা প্রমাণিত হইয়াছে যে, কোনো মুসলিম যদি শরী‘আত কর্তৃক প্রবর্তিত সবেচ্চি স্তরের সালাম প্রদান করে, তবে তাহাকে তাহার সালামের তুল্য সালাম প্রদান করিতে হইবে । এক্ষেত্রে মুসলিমকেই তো সমতূল্য সালাম দিতে বলা হইয়াছে।
— পৃষ্ঠা ১৯৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।