তাফসীরে ইবনে কাছীর ৩য় খণ্ড
/ ৮৬৮
📝 লেখা 📖 পিডিএফ

Contents ১৯০ | তাফসীরে ইব্ন কাছীর বিরোধী উক্তি নাই । কারণ উহা মহাপ্রজ্ঞাবান ও মহা প্রশংসনীয় আল্লাহ্র তরফ হইতে অবতীর্ণ হইয়াছে উহা সকল সত্যের সেরা সত্য । অনুরূপভাবে তিনি অন্যত্র বলিয়াছেন 8 LIL FEN le Pl OIRN S25 SG ‘তাহারা কি কুরআন নিয়া গবেষণা করে না ? কিংবা তাহাদের অন্তরসমূহ কি তালাবদ্ধ হইয়া আছে?’ অর্থাৎ এই কুরআন মনুষ্য রচিত কোন গ্রন্থ হইলে উহাতে তাহারা বহু পরস্পর বিরোধিতা দেখিতে পাইত । মুশরিকগণ প্রকাশ্যে এবং মুনাফিকগণ গোপনে ইহাকে মনুষ্য রচিত গ্রন্থ আখ্যা দিয়া থাকে অথচ মনুষ্য রচিত গ্রন্থের বৈশিষ্ট্য হইতে উহা সম্পূর্ণ মুক্ত ও পবিত্র । তাই মুশরিক ও মুনাফিকদের উপরোক্ত আখ্যায়ন মিথ্যা এবং ডাহা মিথ্যা । উহা মহান আল্লাহ তা'আলার তরফ হইতে অবতীর্ণ মহা সত্য গ্রন্থ । যেমন প্রজ্ঞাবান ব্যক্তিগণের উক্তির উদ্ধৃতিতে অন্যত্র আল্লাহ তা‘আলা বলিয়াছেন ৪ অর্থাৎ যাহারা প্রজ্ঞার অধিকারী, তাহারা বলে, আমরা উহার নিশ্চিতার্থক আয়াত ও অনিশ্চিতার্থক আয়াত উভয় শ্ৰেণীর আয়াতে উপর ঈমান আনিয়াছি। উহা সকলই আমাদের প্রতিপালক প্রভুর তরফ হইতে আগত । তাহারা প্রথমোক্ত শ্রেণীর আয়াতের সাহায্যে শেষোক্ত শ্রেণীর আয়াতের অর্থ উদ্ধার করিতে চেষ্টা করে। আর এইভাবে তাহারা হিদায়াতপ্রাপ্ত হইয়া নিশ্চিতার্থক আয়াতের অর্থ বাহির করিতে অপচেষ্টা চালায় । আর এইভাবেই তাহারা বিপথগামী ও পথভ্রষ্ট হইয়া পড়ে । উপরোক্ত কারণেই আল্লাহ তা'আলা উল্লিখিত প্রজ্ঞাবান ব্যক্তিদের প্রশংসা বর্ণনা করিয়াছেন। পক্ষান্তরে তিনি বক্র অন্তরের অধিকারী ব্যক্তিদের নিন্দা করিয়াছেন। ইমাম আহমদ (র)......আমর ইব্ন শুআয়বের পিতামহ হইতে বর্ণনা করিয়াছেন যে, আমর ইব্ন শুআয়বের পিতামহ বলেন £ একদা আমি ও আমার ভাই একটি মজলিসে বসিবার সৌভাগ্য লাভ করিয়াছিলাম ৷ গৃহপালিত রক্তবর্ণের উস্থ্রাদির চাইতে উক্ত মজলিস আমার নিকট অধিকতর প্রিয় ছিল। উক্ত মজলিসের ঘটনার বিররণ এই £ঃ একদা আমরা রাসূলুল্লাহ (সা)-এর দরবারে আসিয়া কিছু সংখ্যক প্রবীণ সাহাবীকে তাহার দ্বারে উপবিষ্ট দেখিলাম । আমরা তাহাদের মধ্যে না বসিয়া একপার্শ্বে বসিয়া পড়িলাম । তাহারা কুরআন মজীদের একটি আয়াত লইয়া আলোচনায় লিপ্ত হইলেন । এমন কি তাহারা উহা লইয়া তর্ক-বিতর্কে জড়াইয়া পড়িলেন। . এক সময়ে তাহাদের কণ্ঠস্বর উচ্চ হইয়া উঠিল। তখন নবী করীম (সা) তাহাদের নিকট আগমন করিলেন। তাহার চেহারা মুবারক রক্তিম হইয়া গেল। তিনি তাহাদের প্রতি মৃত্তিকা নিক্ষেপ করিতেছিলেন আর বলিতেছিলেন ৪ হে লোক সকল! থামো! ইহাতেই তোমাদের পূর্ববর্তী উম্মতগণ ধ্বংস হইয়া গিয়াছে। তাহারা তাহাদের নবীগণ সম্বন্ধে মতবিরোধ করিত এবং

— পৃষ্ঠা ১৮৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।