তাফসীরে ইবনে কাছীর ৩য় খণ্ড
/ ৮৬৮
📝 লেখা 📖 পিডিএফ

Contents সূরা নিসা ১৮৫ আলোচ্য আয়াতাংশে যে আচরণের বিষয় বর্ণিত হইয়াছে, উহা ছিল মুনাফিকগণের আচরণ ৷ তাহরা মু’মিন বলিয়া পরিচয় দিলেও ইসলামের প্রতি তাহাদের মনে ছিল চরম অনীহা ৷ তাহাদের অনীহার বহিঃপ্রকাশের একটি রূপ এই যে, তাহাদের অনাকাঙ্খিত কিছু তাহাদের উপর ঘটিয়া গেলে উহার জন্যে তাহারা রাসূলুল্লাহ (সা)-এর অনুসরণকে দায়ী করিত । h dl Sie be UU অর্থাৎ ‘তোমাদের কাম্য-অকাম্য উভয় অবস্থাই আল্লাহর নির্দেশে আসে!’ এই বিধান মু’মিন ও কাফির সকলের প্রতিই প্রযোজ্য । আলী ইব্‌ন আবু তালহা (র)......হযরত ইব্‌ন আব্বাস (রা) হইতে বর্ণনা করিয়াছেন ৪ 94 অর্থাৎ ভাল-মন্দ এই উভয় অবস্থা । হাসান বাসরীও অনুরূপ ব্যাখ্যা করিয়াছেন। অতঃপর আল্লাহ তাআলা মুনাফিকগণ ও তাহাদের উপরোল্লেখিত সন্দেহ প্রসৃত বিচার- বুদ্ধিহীন উদ্ভট উক্তির নিন্দা করিতেছেন £ EOE os Y PA oY e Lai একটি বিস্ময়কর সংশ্লিষ্ট হাদীস হাফিয আবূ বকর আল-বায্যার (র)......আমর ইব্ন শুআয়িবের পিতামহ হইতে বর্ণনা করিয়াছেন যে, আমর ইব্ন শুআয়বের পিতামহ বলেন ৪ একদা আমরা নবী করীম (সা)-এর নিকট উপস্থিত ছিলাম । এমন সময়ে দুইদল লোকসহ হযরত আবূ বকর সিদ্দীক (রা) এবং হযরত উমর (রা) সেখানে আগমন করিলেন । তাহারা উচ্চৈস্বরে কথা বলিতেছিলেন। সিদ্দীকে আকবর (রা) নবী করীম (সা)-এর কাছ ঘেখিয়া এবং উমর (রা) সিদ্দীকে আকবর (রা)-এর কাছ ঘেষিয়া বসিলেন ৷ নবী করীম (সা) জিজ্ঞাসা করিলেন, তোমাদের কণ্ঠস্বর উচ্চ হইবার কারণ কি ? জনৈক ব্যক্তি বলিল, হে আল্লাহ রাসূল! আবূ বকর (রা) বলিয়াছেন, যাবতীয় মঙ্গল আল্লাহর পক্ষ হইতে আসে এবং যাবতীয় অমঙ্গল আমাদের নিজেদের কারণে ঘটে ৷ নবী করীম (সা) জিজ্ঞাসা করিলেন, ওহে উমর! তুমি কি বলিয়াছ ? হযরত উমর (রা) বলিলেন, 'আমি বলিয়াছি, মঙ্গল ও অমঙ্গল উভয়ই আল্লাহর পক্ষ হইতে আসে । নবী করীম (সা) বলিলেন, সর্ব প্রথম হযরত জিবরাঈল (আ) এবং হযরত মীকাঈল (আ) এই বিষয়ে আলোচনা করেন । ওহে আবূ বকর! তুমি যাহা বলিয়াছ, হযরত মীকাঈল উহা বলিয়াছে। ওহে উমর! তুমি যাহা বলিয়াছ, হযরত জিবরাঈল (আ) উহা বলিয়াছিলেন। আকাশের ফেরেশতাদের মধ্যেই এই বিষয়ে মতপার্থক্য দেখা দিয়াছে। আর আকাশের ফেরেশতাদের মধ্যে যে বিষয়ে মতপার্থক্য দেখা দিয়াছে, পৃথিবীর মানুষের মধ্যে সে বিষয়ে মত পার্থক্য তো দেখা দিবেই । যাহা হউক, তাহারা উভয়ই মীমাংসার জন্যে হযরত ইসরাফীল (আ)-এর নিকট আগমন করিলেন । তিনি রায় দিলেন, কল্যাণ ও অকল্যাণ উভয়ই আল্লাহর পক্ষ হইতে আসে ।' অতঃপর নবী করীম (সা) আবূ বকর (রা) ও উমর (রা)-কে উদ্দেশ্য করিয়া বলিলেন, তোমাদের প্রতি প্রদত্ত আমার ফয়সালা তোমরা স্মরণ রাখিও। কখনো আল্লাহর নাফরমানী ও অবাধ্যতা করা না হউক, তাহার এইরূপ অভিপ্রায় থাকিলে তিনি ইবলীসকে সৃষ্টি করিতেন না। কাছীর__৩/২৪

— পৃষ্ঠা ১৮৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।