তাফসীরে ইবনে কাছীর ৩য় খণ্ড
/ ৮৬৮
📝 লেখা 📖 পিডিএফ

Contents Y সূরা নিসা - ১৮১ পুরাতন ক্ষত চিহ্ন দেখাইল। স্বামী উহা চিনিতে পারিল। অতঃপর স্ত্রীকে সে বলিল, তুমিই যখন সেই শিশুটি, তখন সেই ভবিষ্যদ্বক্তা লোকটির ভবিষ্যদ্বাণী অনুযায়ী দুইটি অবশ্যম্ভাবী কথা তোমাকে.জানাই । এক, নিঃসন্দেহে তুমি একশত পুরুষের সহিত ব্যভিচার করিয়াছ। স্ত্রী বলিল, এইরূপ ঘটনা নিশ্চয়ই ঘটিয়াছে। তবে সঠিক সংখ্যাটি বলিতে পারিতেছি' না। স্বামী বলিল, সঠিক সংখ্যাটি হইতেছে একশত । দুই, নিশ্চয়ই একটি মাকড়সা তোমার মৃত্যুর কারণ হইবে । যাহা হউক, লোকটি তাহার প্রিয়তমা স্ত্রীর জন্যে একটি সুউচ্চ মযবৃত বালাখানা নির্মাণ করিল যাহাতে কোন মাকড়সা সেখানে পৌছিতে না পারে। একদিন তাহারা উক্ত বালাখানায় অবস্থান করিতেছিল.। এমন সময়ে উহার ছাদে একটি মাকড়সা দৃষ্ট হইল । স্ত্রী বলিল, এই মাকড়সার হাত হইতেই কি তুমি আমাকে রক্ষা করিতে চাহিতেছ ? আল্লীহূর কসম! আমিই উহাকে মারিয়া ফেলিব। তাহারা উহাকে ছাদ হইতে নামাইল এবং স্ত্রীলোকটি উহাকে পায়ের বৃদ্ধাঙ্গুলির সাহায্যে দলিত করিয়া মারিয়া ফেলিল। এদিকে উক্ত মাকড়সার পেট হইতে নির্গত সামান্য বিষ স্ত্রীলোকটির পায়ের নখ ও মাংসের মধ্যবর্তী স্থানে ঢুকিয়া গেল । সঙ্গে সঙ্গে বিষক্রিয়ায় তাহার পা কালো হইয়া গেল এবং ইহাতেই সে মৃত্যুমুখে পতিত হইল ৷ হযরত উসমান (রা) বিদ্রোহীদের হাতে শহীদ হইবার প্রাক্কালে আল্লাহর নিকট মুসলিম জাতির জন্যে এব্য প্রার্থনা করিয়া পরিশেষে কবির নিম্নোক্ত কবিতা আবৃত্তি ক্রিয়াছিলেন $ tods lr Hs) sl sol Lye SUI 3 330 sb AE EE TR AN Ls LSet 2 dU 9 ‘আমি দেখিতেছি যে, মৃত্যু কোন পরাক্রমশালী ব্যক্তিকেও রেহাই দেয় না। সে ‘আদ’ জাতিকেও তাহাদের জনপদসমূহে কোন আশ্রয় দেয় নাই দুর্গের দ্বার রুদ্ধ থাকা অবস্থায়ও মৃত্যু দুর্গবাসীদের নিকট আসিয়া উপস্থিত হয়। উহা একই সঙ্গে একাধিক পর্বত শূৃংগেও উপস্থিত হইয়া থাকে ৷’ এই প্রসঙ্গে হাযর রাজ্যের বাদশাহ সাতরূনের ঘটনা উল্লেখ করিতেছি। এঁতিহাসিক ইব্‌ন হিশাম ঘটনাটি বর্ণনা করিয়াছেন। পারস্য সম্রাট সাবুর বাদশাহ সাতিরূনকে হত্যা করে৷ এই সাবূর কোন সাবূর তাহা লইয়া ইতিহাসবিদদের মধ্যে মতভেদ রহিয়াছে। কেহ বলেন, এই সাবূর হইতেছে সাবূর যুল-আকতাফ । আবার কেহ বলেন, এই সাবূর হইতেছে সাবূর ইব্ন আর্দেশীর ইব্ন বার্বাক। এই সাবূরই সাসান বংশীয় প্রথম সম্বাট । তিনি পার্শ্ববর্তী রাজ্যসমূহের অধিপতিদিগকে পরাজিত করিয়া সেইগুলি পুনরায় পারস্য সাম্রাজ্যের অন্তর্ভুক্ত করেন। সাবূর যুল-আকতাফের যুগ হইতেছে তাহার যুগের বহু পরের যুগ । এতিহাসিক সুহায়লীর অভিমত ইহাই । ইব্ন হিশাম বলেন £ একদা সাবৃূর স্বীয় সাম্রাজ্য হইতে বাহিরে ইরাকে থাকাকালে সাতিরূন তাহার রাজ্য আক্রমণ করিল । ইহাতে সাবূরও সাতিরূনের সাম্রাজ্য আক্রমণ করিল । সাতিরুন

— পৃষ্ঠা ১৭৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।