তাফসীরে ইবনে কাছীর ৩য় খণ্ড
/ ৮৬৮
📝 লেখা 📖 পিডিএফ

Contents ১৮০ তাফসীরে ইবৃন কাছীর BLL C32 AS অর্থাৎ ‘যদি তোমরা মযবৃত, শক্ত ও সুউচ্চ দূৰ্গের মধ্যেও অবস্থান করো ৷' সুদ্দী (র) বলিয়াছেন £ ১,১০১ £9১” অর্থাৎ আকাশে অবস্থিত কতগুলি দুর্গ । উহার এই অর্থ গ্রহণ যুক্তির দিক দিয়া দুর্বল । সার্বিক অর্থ হইল শক্তিশালী দুর্গ । সার কথা এই যে, কোনরূপ প্রতিরোধই মানুষকে মৃত্যুর হাত হইতে বাচাইতে পারিবে না । যুহায়র ইব্‌ন আবৃ সালমা বলিয়াছেন $ cH dl Slt pH - MES bl Slt S12 3 ‘মৃত্যুর কারণসমূহ হইতে পলায়ন করিয়া কেহ সিড়ি দ্বারা আকাশে পৌছিলেও উহারা সেখানে তাহার নিকট পৌছিবে।' কেহ কেহ বলেন ঃ ‘মুশাইয়াদুন' ও “মাশীদুন’ উভয় শব্দের অর্থই ‘সুউচ্চ’ । যেমন কালামে পাকের অন্যত্র ব্যবহৃত হইয়াছে 5০,০৫, অর্থাৎ সুউচ্চ প্রাসাদ । আবার কেহ কেহ বলেন £ উভয় শব্দের অর্থের মধ্যে পার্থক্য রহিয়াছে। তাহারা বলেন, ‘মুশাইয়াদ’ অর্থ সুউচ্চ এবং ‘মাশীদ' অর্থ চুনা দ্বারা সুসজ্জিত । ইমাম ইব্‌ন জারীর ও ইমাম ইব্‌ন আবূ হাতিম (র) এই প্রসঙ্গে মুজাহিদ (র) হইতে একটি দীর্ঘ কাহিনী বর্ণনা করিয়াছেন। উহা এই £ পুযা'কালে একদা জনৈক মহিলা একটি সন্তান প্রসব করিবার পর স্বীয় ভৃত্যকে বাহিরে কোথাও গিয়। আগুন আনিতে বলিল। ভৃত্যটি আগুন আনিতে বাহিরে যাইবার সময়ে একটি লোককে দ্বারে অবস্থানরত দেখিল । লোকটি তাহাকে জিজ্ঞাসা করিল, মহিলাটি কোন শ্রেণীর সন্তান প্রসব করিয়াছে ? সে বলিল, সে একটি কন্যা সন্তান প্রসব করিয়াছে। লোকটি বলিল, জানিয়া রাখো, এই কন্যাটি বড় হইয়া একশত পুরুষের সহিত ব্যভিচার করিবে" অতঃপর তাশারই ভূত্য তাহাকে বিবাহ করিবে্্‌। অবশেষে একটি মাকড়সা তাহার মৃত্যুর কারণ হইবে ৷ ইহা শুনিয়া ভৃত্যটি ফিরিয়া আসিল এবং ছুরি দ্বারা সদ্য প্রসূত মেয়েটির পেট ফাড়িয়া দিয়া তথা হইতে পলাইয়া গেল । সে ভাবিয়াছিল, মেয়েটি মরিয়া গিয়াছে। প্রকৃতপক্ষে মেয়েটি মরে নাই । তাহার মাতা তাহার পেট সেলাই করিয়া দিল এবং ধীরে ধীরে সে বিপদমুক্ত হইয়া উঠিল । বড় হইতে হইতে এক সময়ে সে যুবতী হইল এবং স্বীয় শহরে শ্রেষ্ঠতম সুন্দরী হিসাবে পরিগণিত হইতে লাগিল। অপরদিকে তাহাদের ভৃত্যটি সমুদ্রে গমন পূর্বক বিপুল ধন-সম্পত্তি উপার্জন করিয়া লইয়া স্বীয় শহরে প্রত্যাবর্তন করিল । এই সময়ে সে বিবাহ করিতে মনস্থ করিয়া জনৈক বৃদ্ধা মহিলাকে বলিল, আমি এই শহরের সেরা সুন্দরী রমণীকে বিবাহ করিতে চাই । বৃদ্ধা মহিলাটি বলিল, অমুক কন্যাটি হইতে অধিকতর সুন্দরী রমণী আর এই শহরে নাই । তখন বৃদ্ধা মহিলাকে সে বলিল, আপনার তরফ হইতে প্রস্তাব পেশ করুন । মহিলাটি তাহাই করিল। কন্যাপক্ষের ইহাতে সনম্মতিও পাওয়া গেল । যথারীতি বিবাহ হইয়া গেল । প্রথম দর্শনে রমণীটির স্বামী তাহার রূপে অভিভূত হইয়া গেল । স্বামীর নিকট স্ত্রী তাহার জীবনের ঘটনাবলী জানিতে চাহিলে স্বামী তাহাকে উহা বিশদভাবে জানাইল। সে অতীতে তাহার গৃহকত্রীর সদ্য প্রসৃত একটি কন্যা সন্তানের ব্যাপারে কি কাণ্ড ঘটাইয়াছিল, তাহাও তাহাকে বলিল । স্ত্রী বলিল, আমিই সেই শিশুটি । এই বলিয়া সে তাহাকে নিজের পেটের

— পৃষ্ঠা ১৭৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।