Contents ‘" সূরা নিসা ১৭৯ -এই আয়াত পড়িয়া বলিলেন £ আল্লাহর যে বান্দা দুনিয়াকে এইরূপ মনে করিবে এবং উহার ধন-দৌলত, আরাম-আয়েশ এবং মান-সম্মান ইত্যাদির প্রতি সেইরূপ আচরণ করিবে, আল্লাহ তাহাকে রহম করুন দুনিয়ার প্রথম হইতে শেষ পর্যন্ত সবটুকু স্বপৃদৃষ্ট লোভনীয় বস্তুর সমতুল্য । কেহ যেন স্বপ্নের মধ্যে তাহার নিকট লোভনীয় কতগুলি বিষয় দেখিল, অতঃপর সে জাগিয়া গেল। ইব্ন মুঈন (র) বর্ণনা করিয়াছেন যে, আবূ মাসহির সচরাচর এই চরণগুলি আবৃত্তি করিতেন ৪ oS HAMAS YS crn pl ls Ul Hb Ye, dl A ul 22 diss LEE ts ‘আখিরাতে যে ব্যক্তির জন্যে আল্লাহর নিকট প্রাপ্য কোন অংশ নাই, তাহার জন্যে দুনিয়ায় কোন কল্যাণ নাই । দুনিয়া যদিও অনেক মানুষকে বিমুগ্ধ ও বিমোহিত করিয়া দেয়, প্রকৃতপক্ষে উহা সামান্য সম্ভোগ-উপকরণ মাত্র । আর উহার হস্তচ্যুতি সন্নিকটবর্তী ৷! পরবর্তী আয়াতে বলা হইতেছে ঃ মৃত্যু অনিবার্যরূপে তোমাদের নিকট উপস্থিত হইবে। উহা হইতে কেহই কোনমতে রেহাই পাইবে না । অনুরূপভাবে অন্যত্র আল্লাহ তা'আলা বলিতেছেন ৪ Pl JL Uke 2 YS অর্থাৎ ‘পৃথিবীর বুকে যাহা কিছু আছে সকলই লয়শীল ৷' তিনি আরও বলিয়াছেন ৪ yall ls ui Yk অর্থাৎ ‘প্রত্যেক ব্যক্তিই মৃত্যুর স্বাদ গ্রহণ করিবে ।' তিনি আরও বলিয়াছেন ৪ MEALS a A Gls ‘আর তোমার আগে কোন মানুষকে চিরস্থায়ী বানাই নাই ৷' সার কথা এই যে, মৃত্যুর হাত হইতে কেহ কিছুতেই রেহাই পাইবে না; জিহাদ করিলেও না আর জিহাদ না করিলেও না। প্রত্যেকের জন্য তাহার সন্মুখে নিশ্চিত মৃত্যু ও নির্ধারিত স্থান রহিয়াছে। এইরূপে হযরত খালিদ (রা) মৃত্যু শয্যায় শায়িত অবস্থায় বলিয়াছেন £ আমি এতগুলি যুদ্ধে অংশগ্রহণ করিয়াছি। আমার দেহের প্রতিটি অঙ্গে তীর, বর্শা এবং তলোয়ার প্রভৃতির আঘাতের চিহ্ন রহিয়াছে। আর আজ আমি শয্যায় মৃত্যুবরণ করিতেছি! যাহারা যুদ্ধকে ভয় পায়, তাহাদের চক্ষু নিদ্রা হইতে বঞ্চিত হউক । অর্থাৎ তাহারা বাড়িতে শয্যায় আমার মৃত্যু দেখিয়া উহা হইতে শিক্ষা গ্রহণ করুক ।
— পৃষ্ঠা ১৭৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।