Contents ১৭০ তাফসীরে ইব্ন কাছীর 31 4 ede i al Sl es LU Jy Ds Se তখন রাসূলুল্লাহ (সা) বলিলেন ৪ উচ্চন্তরের বাসিন্দাগণ নিমনস্তরের বাসিন্দাদের নিকট নামিয়া আসিবে । তাহারা একটি উদ্যানে সমবেত হইয়া আল্লাহ তা'আলা কর্তৃক তাহাদিগকে প্রদত্ত নিআমতসমূহ লইয়া আলোচনা করিবে এবং তাহার প্রশংসা বর্ণনা করিবে। উচ্চসন্তরের বাসিন্দাগণ নিম্নস্তরের বাসিন্দাদের ইচ্ছা ও আকাঙ্কার অনুরূপ নি‘আমত লইয়া তাহাদের নিকট অবতরণ করিবে এইরূপে সকলেই বিপুল নি‘আমতরাশির মধ্যে কাল যাপন করিবে। উপরিউক্ত সনদ হইতে ভিন্ন এক সনদে একটি মারফ্ হাদীসে স্বয়ং নবী করীম (সা)-এর বাণী উদ্ধৃত রহিয়াছে। তাহা এই £ ইব্ন মারদুবিয়া (র)......হযরত আয়েশা (রা) হইতে বর্ণনা করেন ঃ একদা জনৈক সাহাবী রাসুলুল্লাহ (সা)-এর নিকট আসিয়া বলিলেন, হে আল্লাহর রাসূল! আপনি আমার নিকট আমার নিজ সত্তা, পরিবার ও সন্তান হইতে অধিকতর প্রিয় । আমি বাড়িতে থাকাকালে আপনাকে স্মরণ করিয়া অস্থির হইয়া পড়ি । যতক্ষণ আপনার কাছে আসিয়া আপনার পবিত্র মুখ দর্শন করিতে না পারি, ততক্ষণ এই অস্থিরতা দূর হয় না। কিন্তু যখন আমার নিজের ও আপনার মৃত্যুর কথা স্মরণে আসে তখন ভাবি, আপনি যখন জান্নাতে প্রবেশ করিবেন, তখন তো আপনাকে নবীদের সহিত উচ্চ মর্যাদায় রাখা হইবে । যদি আমি জান্নাতে প্রবেশ করিতে পারি, তবুও আপনাকে দেখিবার সৌভাগ্য আমার হইবে না । নিজের এই দুর্ভাগ্যের কথা চিন্তা করিয়া আমি উদ্ধিগু হইয়া পড়ি । রাসূলুল্লাহ (সা) সাহাবীর কথার কোন উত্তর দিলেন না। এই অবস্থায় নিম্নের আয়াত নাযিল হইল £ yl 41 desde dl a Ses UNG Vas i olds is উপরোক্ত হাদীস তাবারানী (র)......আবদুল্লাহ ইব্ন ইমরান আবদীর সনদে বর্ণনা করিয়াছেন। অতপর বলেন, আমি উহার সনদে আপত্তিকর কিছু দেখি না। আল্লাহই সর্বশেষ্ঠ জ্ঞানী । ইব্ন মারদুবিয়া (র)......হযরত ইব্ন আব্বাস (রা) হইতে বর্ণনা করেন ৪ একদা জনৈক ‘সাহাবী রাসূলুল্লাহ (সা)-এর নিকট আসিয়া বলিলেন, হে আল্লাহর রাসূল! আমি নিশ্চয়ই আপনাকে ভালবাসি । এমন কি বাড়িতে আপনার কথা মনে পড়িলে আপনার জন্যে অস্থির হইয়া পড়ি । জান্নাতে আপনার সাথে থাকিতে আমার মনে বাসনা রহিয়াছে। রাসূলুল্লাহ (সা) তাহার কথার কোন উত্তর দিলেন না। এই অবস্থায় নিম্নের আয়াত নাযিল হইল $ GNI 41 dt hele rai alt Es LG Vals 2 bd Ses ইমাম ইব্ন জারীর (র) উপরিউক্ত হাদীস মুরসাল সনদের হাদীস হিসাবে বর্ণনা করিয়াছেন। ইমাম মুসলিম (র)......রবীআ ইব্ন কা'ব (রা) হইতে বর্ণনা করেন যে, রবীআ (রা) ‘বলেন, আমি নবী করীম (সা)-এর নিকট রাত্রি যাপন করিতাম। একদা তাহার উষূর পানি ও প্রয়োজনীয় জিনিস তাহার খিদমতে উপস্থিত করিলাম । তিনি বলিলেন, কিছু চাও। আমি বলিলাম, হে আল্লাহর রাসূল! আপনার নিকট জান্নাতে আপনার সহিত থাকিবার সুযোগ
— পৃষ্ঠা ১৬৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।