তাফসীরে ইবনে কাছীর ৩য় খণ্ড
/ ৮৬৮
📝 লেখা 📖 পিডিএফ

Contents সূরা নিসা ১৬৯ ইমাম বুখারী (র)......হযরত আয়েশা (রা) হইতে বর্ণনা করিযাছেন যে, হযরত আয়েশা (রা) বলেন ৪ আমি নবী করীম (সা)-কে বলিতে শুনিয়াছি, প্রত্যেক নবীকেই তাহার মৃত্যু-ব্যধিতে দুনিয়া ও আখিরাত এই দুইটির একটিকে বাছিয়া লইতে বলা হয়। অতঃপর তিনি যে রোগে ইন্তিকাল করেন, উহাতে তাহার কণ্ঠস্বর অত্যন্ত ক্ষীণ হইয়া গিয়াছিল। এই ক্ষীণ কণ্ঠেই তাহাকে বলিতে শুনিয়াছি ৪ যাহাদের প্রতি আল্লাহ কৃপা প্রদর্শন করিয়াছেন, সেই নবীগণ, সিদ্দীকগণ, শহীদগণ ও সালিহগণের সহিত.......... । হযরত আয়েশা (রা) বলেন, ‘ইহাতে আমি বুঝিতে পারিলাম, রাসূলুল্লাহ (সা)-কেও দুনিয়া ও আখিরাতের একটিকে বাছিয়া, লইতে বলা হইয়াছে। উক্ত হাদীস ইমাম মুসলিম (র) অবিচ্ছিন্ন সনদের হাদীস হিসাবে বর্ণনা করিয়াছেন। অপর এক হাদীসে আসিয়াছে £ রাসূলে পাক (সা) তিনবার বলিলেন $ sle¥l Gail ell ‘আয় আল্লাহ! হে সর্বোচ্চ বন্ধু!’ অতঃপর তিনি ইন্তিকাল করিলেন। ইহার তাৎপর্যও উপারিউক্ত বাণীর অনুরূপ । আমাদের মহান পথিকৃৎ সেই মহানবী হযরত মুহাম্মদ মুস্তফা আহমদ মুজতবা (সা)-এর উপর শ্রেষ্ঠতম রহমত ও সালাম নাযিল হউক! শানে নুযূল ইব্‌ন জারীর (র)......সাঈদ ইবন যুবায়র (রা) হইতে বর্ণনা করিয়াছেন £ঃ একদা জনৈক আনসার নবী করীম (সা)-এর নিকট আগমন করিলেন। তাহাকে চিন্তান্বিত দেখিয়া নবী করীম (সা) জিজ্ঞাসা করিলেন, ওহে অমুক! তোমাকে চিন্তান্িত দেখা যাইতেছে কেন ? সাহাবী বলিলেন, হে আল্লাহর নবী! একটি বিষয় আমাকে ভাবাইয়া তুলিয়াছে। নবী করীম (সা) বলিলেন, কি সেই বিষয়টি ? সাহাবী বলিলেন, আমরা সকাল-সন্ধ্যায় আপনার খিদমতে উপস্থিত হইয়া থাকি, আপনার পবিত্র চেহারার দর্শন লাভ করিয়া থাকি এবং আপনার সাহচর্যে নিজেদিগকে ধন্য করিয়া থাকি। কিন্তু কাল কিয়ামতে আপনাকে উচ্চ মর্যাদায় নবীগণের সঙ্গে রাখা হইবে । তখন আমাদের তো আপনার নিকট পৌছিবার সৌভাগ্য লাভ ঘটিবে না। নবী করীম (সা) সাহাবীর কথার কোন উত্তর দিলেন না। অতঃপর হযরত জিবরাঈল (আ) এই আয়াত লইয়া তাহার নিকট আগমন করিলেন ৪ 31 A ele dl AST SL pe ELT TAN Ul es তখন নবী করীম (সা) উপরিউক্ত সাহাবীকে ডাকাইয়া আনিয়া তাহাকে এই সু-সংবাদ দিলেন । মাসরূক, ইকরিমা, আমির শা‘বী, কাতাদা এবং রবী ইব্‌ন আনাস (র) হইতেও উপরিউক্ত হাদীস মুরসাল সনদে বর্ণিত হইয়াছে। উক্ত হাদীসের উপরোল্লেখিত সনদ উহার একাধিক সনদের মধ্যে সর্বাধিক উত্তম । ইবন জারীর (র)......রবী* হইতে বর্ণনা করিয়াছেন £ একদা সাহাবীগণ বলাবলি করিলেন, আমরা জানিতে পারিয়াছি যে, জান্নাতে অন্যান্য মু'মিনদের উপর রাসুলুল্লাহ (সা)-এর শ্রেষ্ঠত্‌ থাকিবে। সকলে জার্বাতের একই স্তরে থাকিবেন না । সেই অবস্থায় তাহারা একে অপরের সহিত কিভাবে সাক্ষাত করিবেন ? ইহাতে নিম্নের আয়াত নাযিল হইল $ কাহীর_৩/২২

— পৃষ্ঠা ১৬৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।