Contents সূরা নিসা ১৫৭ উপরিউক্ত আয়াত ও.হাদীসসমূহ দ্বারা উলামা-ফুকাহা কিংবা ক্ষমতায় অধিষ্ঠিত ব্যক্তিগণ উভয় শ্রেণীর প্রতিই অনুগত থাকিবার আদেশ প্রমাণিত হয় । pie dl dsl Jad sl ll JA অর্থাৎ ‘আল্লাহ্র কিতাব মানিয়া চল, তাহার রাসূলের সুন্নাহ বা পথ আকড়াইয়া ধর এবং নির্দেশের অধিকারী নেতাগণ আল্লাহ্র আনুগত্যের সহিত সামঞ্জস্যশীল যে সকল নির্দেশ প্রদান করে তাহাদের সেই সকল নির্দেশ মানিয়া চল ৷’ তবে তাহারা যদি আল্লাহ্র অবাধ্যতামূলক নির্দেশ প্রদান করে, তবে তাহা পালন করা যাইবে না । কারণ আল্লাহ্র অবাধ্যতা করিয়া তাহার সৃষ্টির আনুগত্য করা যাইতে পারে না । যেমন ইতিপূর্বে উল্লেখিত হাদীসে বর্ণিত হইয়াছে £ শুধু ন্যায়ের বিষয়েই আনুগত্য করিতে হইবে । ইমাম আহমদ (র)......ইমরান ইবন হুসায়ন (রা) হইতে বর্ণনা করেন ঃ রাসূলে পাক (সা) বলিয়াছেন ৪ আল্লাহ্র প্রতি অবাধ্যতা করিয়া কোন (সৃষ্টির) আনুগত্য করা যাইবে না। অতঃপর আল্লাহ বলেন $ JA dh AVE gs 2 eS UL অর্থাৎ ‘আর কোন বিষয়ে তোমাদের মধ্যে মতবিরোধ দেখা দিলে উহা আল্লাহ ও রাসূলের নিকট উপস্থাপন কর ।' মুজাহিদ (র)-সহ একাধিক পূর্বসূরী মুফাসসির উহার ব্যাখ্যায় বলেন $ আল্লাহ্র কিতাব ও রাসূলের সুন্নাহর নিকট বিরোধীয় বিষয় উপস্থাপন করিতে হইবে । আলোচ্য আয়াতে আল্লাহ তা‘আলা নির্দেশ দিতেছেন, দীনের কোন মৌলিক অথবা খুঁটিনাটি যে কোন বিষয়ে একাধিক ব্যক্তির মধ্যে মতবিরোধ দেখা দিলে উহা ‘কিতাব ও সুন্নাহ’'-এর নিকট উপস্থাপন করিতে হইবে। অনুরূপভাবে অন্যত্র আল্লাহ তা'আলা বলিয়াছেন ৪ dA SSG edie CASI LS ‘তোমাদের মধ্যে যে বিষয়েই মতবিরোধ দেখা দিক না কেন, উহার মীমাংসা আল্লাহ্র নিকট ।' কিতাব ও সুন্নাহ যাহাকে হক বলিয়া রায় দিবে, তাহাই হক । আর হকের বিপরীত বিষয় গুমরাহী বৈ কি হইতে পারে ? অতঃপর আল্লাহ বলিতেছেন ৪ ‘যদি তোমরা আল্লাহ ও আখিরাতে ঈমান আনিয়া থাক ৷’ অর্থাৎ আল্লাহ ও আখিরাতে তোমাদের ঈমান থাকিলে ফয়সালা লাভের উদ্দেশ্যে নিজেদের বিরোধসমূহ আল্লাহ্র কিতাব ও রাসূলের সুন্নাহর নিকট পেশ কর । আয়াতের এই অংশ সুস্পষ্টর্ূপে বলিয়া দিতেছে যে, যাহারা আল্লাহ ও রাসূলের নিকট হইতে নিজেদের বিরোধীয় বিষয়ের ফয়সালা গ্রহণ করে না, আল্লাহ ও আখিরাতে তাহাদের ঈমান নাই ।
— পৃষ্ঠা ১৫৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।