তাফসীরে ইবনে কাছীর ৩য় খণ্ড
/ ৮৬৮
📝 লেখা 📖 পিডিএফ

Contents "১৫২ তাফসীরে ইবৃন কাছীর ৫৯. “হে বিশ্বাসীগণ! যদি তোমরা আল্লাহ ও পরকালে বিশ্বাস কর, তবে তোমরা আল্লাহ্র আনুগত্য কর ও রাসূলের আনুগত্য কর; আর তোমাদের মধ্যে যাহারা ক্ষমতায় অধিষ্ঠিত, তাহাদের আনুগত্য কর । অতঃপর কোন বিষয়ে তোমাদের মধ্যে মতভেদ ঘটিলে সে বিষয়ে আল্লাহ ও রাসূলের শরণ লও । ইহা ভাল এবং প্রকৃষ্ট অর্থবহ ৷” তাফসীর ৪ ইমাম বুখারী (র)......হযরত ইব্‌ন আব্বাস (রা) হইতে বর্ণনা করেন ৪ E331 41 AS dl AAT ll lal BLL এই আয়াত আবদুল্লাহ ইব্‌ন হুযাফা ইব্‌ন কায়স ইব্‌ন আদী (রা) সম্বন্ধে নাযিল হইয়াছে। একদা নবী করীম (সা) তাহাকে একটি সেনাবাহিনীসহ যুদ্ধে পাঠাইয়াছিলেন। এই সময়ে তাহার সম্বন্ধে ইহা অবতীর্ণ হয়। ইমাম ইব্ন মাজাহ (র) ব্যতীত সুনানের অন্যান্য সংকলকও রাবী হাজ্জাজ ইবৃন মুহাম্মদ আল-আহওয়ার হইতে বর্ণনা করিয়াছেন । ইমাম তিরমিযী (র) উক্ত হাদীস সম্বন্ধে বলিয়াছেন, উহা হাসান-গরীব পর্যায়ের এবং ইব্‌ন জুরাইজের সনদ ভিন্ন অন্য কোন সনদে উহা আমার জানা নাই । ইমাম আহমদ (র)......হযরত আলী (রা) হইতে বর্ণনা করেন £ একদা রাসূলে করীম (সা) জনৈক আনসার সাহাবীর নেতৃত্বে একটি সেনাবাহিনী যুদ্ধে পাঠাইলেন। এক সময়ে উক্ত আনসার কোন কারণে স্বীয় বাহিনীর লোকজনের উপর রাগান্বিত হইয়া তাহাদিগকে বলিলেন, আল্লাহ্র রাসূল (সা) কি আমার আনুগত্য করিতে তোমাদের প্রতি নির্দেশ প্রদান করেন নাই ? তাহারা বলিল, হ্যা । তিনি বলিলেন, তবে, তোমরা আমাকে জ্বালানী সংগ্রহ করিয়া দাও ৷ তাহারা জ্বালানী আনিয়া দিলে তিনি উহাতে আগুন ধরাইয়া দিয়া সকলকে বলিলেন, আমি তোমাদিগকে উহাতে প্রবেশ করিতে নির্দেশ দিতেছি । তাহাদের মধ্যকার জনৈক যুবক বলিলেন, তোমরা আগুন হইতে বাচিবার জন্যে রাসূলুল্লাহ (সা)-এর নিকট পালাইয়া আসিয়াছ। অতএব তাহার সহিত সাক্ষাত না করিয়া উহাতে প্রবেশ করিও না। তিনি তোমাদিগকে উহাতে প্রবেশ করিতে নির্দেশ দিলে তোমরা প্রবেশ করিও । সেমতে তাহারা রাসূলুল্লাহ (সা)-এর নিকট ফিরিয়া গিয়া তাহার নিকট উপরিউক্ত ঘটনা খুলিয়া বলিল ৷ তিনি বলিলেন, তোমরা উহাতে প্রবেশ করিলে উহা হইতে কখনো বাহির হইতে পারিতে না । শুধু ন্যায়কার্যের বিষয়ই আমীরের প্রতি অনুগত থাকিতে হয়। ইমাম বুখারী ও ইমাম মুসলিমও উপরোল্লেখিত রাবী আ‘মাশ (র) হইতে হাদীসটি বর্ণনা করিয়াছেন। ইমাম আবু দাউদ (র)......আবদুল্লাহ ইবৃন উমর (রা) হইতে বর্ণনা করিয়াছেন যে, মহানবী (সা) বলিয়াছেন ৪ মুসলিম ব্যক্তির প্রতি তাহার নেতার পক্ষ হইতে যে নির্দেশ প্রদত্ত হয়, উহা তাহার পসন্দ হোক আর না হোক, যতক্ষণ না অন্যায়ের নির্দেশ প্রদান করা হয়, ততক্ষণ উহা পালন করা তাহার অপরিহার্য দায়িত্‌ । তবে কোনরূপ অন্যায় বিষয়ে অদিষ্ট হইলে সে যেন উহা পালন না করে। ইমাম বুখারী ও ইমাম মুসলিমও উপরোল্লেখিত রাবী ইয়াহিয়া আল-কাত্তান (র) হইতে হাদীসটি বর্ণনা করিয়াছেন।

— পৃষ্ঠা ১৫০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।