তাফসীরে ইবনে কাছীর ৩য় খণ্ড
/ ৮৬৮
📝 লেখা 📖 পিডিএফ

Contents ১৫০ . তাফসীরে ইব্‌ন কাছীর ইব্ন মারদুবিয়া (র)......হযরত ইব্‌ন আব্বাস (রা) হইতে আলোচ্য আয়াত সম্বন্ধে বর্ণনা : করেন ঃ মক্কা বিজয়ের পর রাসূলে করীম (সা) উসমান ইব্ন তালহা (রা)-কে ডাকাইয়া আনিয়া বলিলেন, আমাকে চাবিটি দেখাও । তিনি উহা রাসূলে করীম (সা)-এর নিকট লইয়া আসিলেন। রাসূলে করীম (সা)-এর নিকট উহা অর্পণ করিবার জন্যে তিনি হাত বাড়াইয়াছেন, এমন সময়ে হযরত আব্বাস (রা) দণ্ডায়মান হইয়া আরয করিলেন, হে আল্লাহর রাসূল! আমার মাতাপিতা আপনার জন্যে উৎসৰ্গিত হউক । হাজীদিগকে পানিপান করাইবার সৌভাগ্যের মত ইহা রক্ষা করিবার সৌভাগ্যও আমাকে দান করুন। ইহা শুনিয়া হযরত উসমান (রা) হাত গুটাইয়া লইলেন। রাসূলে করীম (সা) পুনরায় হযরত উসমানকে বলিলেন, হে উসমান! আমাকে চাবিটি দেখাও । তিনি উহা তাহার নিকট অর্পণ করিবার উদ্দেশ্যে হাত বাড়াইলে হযরত আব্বাস _ (রা) তাহার পূর্ব আবেদনের পুনরাবৃত্তি করিলেন । হযরত উসমান (রা) পুনরায় হাত গুটাইয়া লইলেন। রাসূলে করীম (সা) বলিলেন, হে উসমান! আল্লাহ ও আখিরাতের উপর তুমি ঈমান ' আনিয়া থাকিলে আমার নিকট উহা অর্পণ কর। হযরত উসমান (রা) বলিলেন, ইহা আমানত । আপনি ইহা গ্রহণ করুন । রাসূলে করীম (সা) উঠিয়া কা‘বা শরীফের দরওয়াযা খুলিলেন। তিনি উহার মধ্যে হযরত ইব্রাহীম (আ)-এর একটি মূর্তি পাইলেন ৷ উক্ত মূর্তিটির হাতে ভবিষ্যত শুভাশুভ গণনার জন্যে একটি তীর লইয়া নিক্ষেপের উদ্দেশ্যে প্রস্তুত ছিল.। রাসূলে করীম (সা) বলিলেন, মুশরিকদের কি হইয়াছিল ? আল্লাহ তাহাদিগকে নিপাত করুন । ভবিষ্যত গণনার জন্যে মুশরিকগণ কর্তৃক নিক্ষেপণীয় তীরের সহিত হযরত ইব্রাহীম (আ)-এর কি সম্পর্ক ছিল অতঃপর তিনি পানি আনাইয়া উহা সকল মূর্তির উপর ঢালিয়া দিলেন। তৎপর মাকামে ইব্রাহীমকে কা'বা শরীফের বাহিরে উহার দেওয়ালের সহিত সংলগ্ন করিয়া রাখিলেন। উহা তখন কাবা শরীফের মধ্যে স্থাপিত ছিল.। অতঃপর বলিলেন, লোক সকল! ইহাই হইতেছে কিবলা । তৎপর তিনি একবার বা দুইবার বায়তুল্লাহ প্রদক্ষিণ করিলেন । তখন তাহার নিকট জিবরাঈল (আ) নাযিল হইলেন। আমরা জানিতে পারিয়াছি, কাবা শরীফের চাবি প্রত্যর্পণের নির্দেশ লইয়া হযরত জিবরাঈল তাহার নিকট আগমন করিয়াছিলেন। অতঃপর রাসূলে করীম (সা) এই আয়াত পাঠ করিলেন ৪ UNUSUAL A Yl IG Sl El di বিখ্যাত অভিমত এই যে, আলোচ্য আয়াত উপরোল্লেখিত ঘটনা উপলক্ষে নাযিল হইয়াছে। এই শানে নুযূল সঠিক হউক আর না হউক, আয়াতে বর্ণিত নির্দেশ সকল ক্ষেত্রেই প্রযোজ্য হইবে। তাই হযরত ইব্‌ন আব্বাস (রা) এবং মুহাম্মদ ইবনুল হানফিয়া বলিয়াছেন, এই আয়াত নেককার ও বদকার সকলের সম্বন্ধে প্রযোজ্য ৷ অর্থাৎ সকলের আমানত প্রত্যর্পণ করিতে উহাতে নির্দেশ প্রদত্ত হইয়াছে। আয়াতের পরবর্তী অংশে আল্লাহ তা'আলা ইনসাফ ও ন্যায়পরায়ণতার ভিত্তিতে মানুষের মধ্যে বিচারকার্য সম্পাদন করিতে নির্দেশ দিতেছেন। এই কারণে মুহাম্মদ ইব্‌ন কা‘ব, যায়দ ইব্‌ন আসলাম এবং শাহর ইব্ন হাওশাব বলিয়োছেন ৪ আলোচ্য আয়াত মানুষের বিবাদ- বিসম্বাদ নিষ্পত্তিকারী বিচারকদের সম্বন্ধে নাযিল হইয়াছে। হাদীস শরীফে আসিয়াছে ৪ |

— পৃষ্ঠা ১৪৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।